ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপের ৯৬ বছরের মহাকাব্য: শতবর্ষের দ্বারপ্রান্তে ফুটবলের বিশ্বজনীন অভিযাত্রা শিক্ষা অবকাঠামোয় বড় আঘাত, মার্কিন হামলায় ইরানের ১,২৮৮ স্কুল ক্ষতিগ্রস্ত কাপ্তাই বাঁধের পানি নিরাপদ সীমায়, রাতেই বন্ধ হচ্ছে ১৬ জলকপাট সোনারগাঁয় যানজট নিরসন ও অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে কঠোর নির্দেশনা জঙ্গল সলিমপুরে ৬ সংযোগ সড়ক নির্মাণ করবে সেনাবাহিনী জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ‘গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে না’ ছাগলনাইয়ায় আ. লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন: ডিএসসিসি প্রশাসক এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা সুচিকিৎসায় নিরাপদ রাখুন পোলট্রি খামার রিজার্ভে স্বস্তি, বেড়ে দাঁড়াল ৩৬.৪৬ বিলিয়ন ডলার ফিফা থেকে জাতিসংঘ! ইনফান্তিনোকে নিয়ে ট্রাম্পের নতুন চমক তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭ গাজীপুরের আলোচিত নাঈম মাঝি হত্যার রহস্য উদঘাটন নাটোরে টিভির তারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজসম্পদ মন্ত্রণালয় তারুণ্যের আকাঙ্ক্ষায় দক্ষ জনশক্তি গড়বে সরকার: মাহ্দী আমিন আবাসন খাতের বিকাশ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির প্রতিকী মশাল মিছিল প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা খাল পুনর্খননে সেচ সংকটের অবসান, স্বস্তিতে মতলবের কৃষকরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত চট্টগ্রামে চীনা নাগরিকের টাকা-ডলার চুরি, কারখানার কর্মী গ্রেপ্তার ‘তিস্তা নদী পাগলা হয়া গেইছে, হামার আর কিছু থাকল না’ অপরাধবিষয়ক সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই ফটিকছড়িতে মিলল বিচ্ছিন্ন হাত আকস্মিক বন্যায় জম্মু-কাশ্মিরে ২৫ জনের মৃত্যু

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে দুই হলে ভোট বন্ধ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে দুই হলে ভোট বন্ধ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও শহিদ তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রের ভেতরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ব্যালট পেপারে একজন প্রার্থীর ছবির জায়গায় অন্যজনের ছবি বসানো হয়েছে। এতে সহজেই কারচুপির সুযোগ তৈরি হয়েছে। এছাড়া ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালি দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।

এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ভোটকেন্দ্রের বাহিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে কথাকাটাকাটি হয়। কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী কেন্দ্রের ভেতরে ঢোকার পর থেকেই এ সমস্যার সূত্রপাত হয়। অন্যদিকে ছাত্রদলপন্থি কয়েকজন নেতা অভিযোগ করেন, শিবিরকে বিশেষ সুবিধা দিতেই এ ভোট বন্ধের ঘটনা ঘটানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

চিকিৎসাসেবার অব্যবস্থাপনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
চিকিৎসাসেবার অব্যবস্থাপনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ওষুধ কারচুপিসহ সকল অব্যবস্থাপনা এবং দৈনন্দিন চিকিৎসাসেবায় অপর্যাপ্ততার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

 বুধবার (২২ জুলাই) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবীর সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিশ্বজিৎ রায় মেডিকেল সেন্টারের ওষুধ চুরি ও সিসিটিভি ক্যামেরার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “মেডিকেল সেন্টার থেকে বিপুল পরিমাণের ওষুধ চুরি হলেও প্রশাসন দাবি করছে চাবি নকল করে ওষুধগুলো চুরি করা হয়েছে। চোর ধরার জন্য সিসিটিভি ক্যামেরা চেক করতে গেলে বলা হয় এর মেমোরি মাত্র এক সপ্তাহের। এক সপ্তাহ আগের কোনো তথ্য সেখান থেকে পাওয়া সম্ভব নয়। এরকম একটা অবস্থায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় ভুগছে।”

বিশ্বজিৎ আরও বলেন, “বছরের পর বছর ধরে মেডিকেলে ওষুধ না থাকার ঘটনা ঘটছে। তাহলে কি এই বিপুল পরিমাণ অর্থ ও ওষুধ নিয়মিত চুরি হয়ে যাচ্ছে? এ বছর মেডিকেল খাতে যে নতুন বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তার সম্পূর্ণ বণ্টন ও খরচের হিসাব প্রতিটি শিক্ষার্থীকে স্পষ্টভাবে জানাতে হবে। অন্যথায় এই অকার্যকর মেডিকেল সেন্টারের কোনো সুফল ছাত্রছাত্রীরা পাবে না।”

সমাপনী বক্তব্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, “একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এমন হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীরা অন্তত ছোট থেকে মাঝারি যেকোনো রোগের প্রাথমিক চিকিৎসা পেতে পারে। কিন্তু আমরা বাস্তবে তা পাচ্ছি না। বারো হাজার শিক্ষার্থীর জন্য বছরে মাত্র ৭০ লাখ টাকা বাজেট, যার অর্থ প্রতি শিক্ষার্থীর জন্য বছরে মাত্র ৫০০ টাকা। এত কম বরাদ্দের পাশাপাশি এখানে প্রশাসনিক চরম গাফিলতি ও দুর্নীতি বিদ্যমান।”

সাম্প্রতিক চুরির ঘটনা উল্লেখ করে নাজিহা বলেন, “অভিযানে দেখা গেছে ১৯,৫৬৭ পিস ওষুধ গায়েব হয়ে গেছে। অথচ ২০১৪ সালে মেডিকেল সেন্টার চার তলা করার কথা থাকলেও সেটি এখনো এক তলাতেই আটকে আছে। কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা প্যাথলজি সুবিধা এখানে নেই। শিক্ষার্থীরা বাধ্য হয়ে এই কেন্দ্রকে 'নাপা সেন্টার' হিসেবে দেখছে। আমরা চাই হারিয়ে যাওয়া ওষুধের ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং মেডিকেল সেন্টারটিকে ২৪ ঘণ্টার জন্য একটি পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হোক।”

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ওষুধ চুরির ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাকসু ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের গাফিলতির জবাবদিহিতা এবং মেডিকেল সেন্টারের আধুনিকায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

আমানউল্লাহ খান/এসএন 

বন্যাদুর্গত ৮০ পরিবারের পাশে দাঁড়াল বাকৃবির চট্টলা সমিতি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
বন্যাদুর্গত ৮০ পরিবারের পাশে দাঁড়াল বাকৃবির চট্টলা সমিতি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চট্টলা সমিতির উদ্যোগে ৮০টি পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে মোট ১ লাখ ৯০ হাজার ১৮০ টাকা ব্যয় করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বাকৃবি চট্টলা সমিতির সাধারণ সম্পাদক মো. সাজিদ হোসেন জানান, সমিতির সভাপতি ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদের তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ তহবিলে বিকাশ, নগদ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৫০০ টাকা। এছাড়া পূর্ববর্তী ত্রাণ তহবিল থেকে যুক্ত করা হয়েছে ৪০ হাজার ৫০০ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীদের অনুদান থেকে এসেছে ১ লাখ ২৭ হাজার ৩১০ টাকা।

ত্রাণ কার্যক্রমের আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪৫টি পরিবারকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা এবং বাহারছড়া ইউনিয়নের ১৫টি পরিবারকে একই হারে মোট ৩৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। পাশাপাশি কক্সবাজারের মহেশখালী উপজেলার ২০টি পরিবারকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন সমিতির সাধারণ সম্পাদক মো. সাজিদ হোসেন ও দপ্তর সম্পাদক জুলফিকার সুলতানুল আমির।

এ সময় সাজিদ হোসেন বলেন, ‘প্রথমবারের মতো বন্যাকবলিত এলাকায় গিয়ে মানুষের অসহনীয় দুর্ভোগ খুব কাছ থেকে দেখেছি। বাস্তবতা এতটাই কঠিন যে, একই দেশের নাগরিক হয়েও তা বিশ্বাস করা কঠিন। আমাদের সামর্থ্য সীমিত হলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও যেকোনো মানবিক দুর্যোগে চট্টলা সমিতির এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

কামরুজ্জামান মিন্টু/রিফাত/

ঢাবিতে মুছে যাওয়া জুলাই-গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখনের উদ্যোগ, কার্যক্রম শুরু ২৬ জুলাই

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
ঢাবিতে মুছে যাওয়া জুলাই-গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখনের উদ্যোগ, কার্যক্রম শুরু ২৬ জুলাই
ছবি: খবরের কাগজ

’২৪ এর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে রাজধানীসহ দেশের নানা শহরের দেয়ালে ছেয়ে যায় প্রতিবাদের ‘গ্রাফিতি’। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাতেও তার ব্যত্যয় ঘটেনি, অভ্যুত্থানের ২ বছর পর বিবর্ণ হয়ে যাওয়া গ্রাফিতিগুলো সংরক্ষণে উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ইতোমধ্যে গ্রাফিতি পুনর্লিখন কিংবা রংকরণের সেই সময়কার অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

জানা গেছে, আগামী রবিবার (২৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রাফিতি রংকরণ বা পুনর্লিখন কার্যক্রম শুরু হবে। বলা হচ্ছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে ওই কার্যক্রম শুরু করা হচ্ছে।

উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রংকরণ বা পুনর্লিখনের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। এই কার্যক্রম সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবি কালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রাফিতি রংকরণ বা পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

আগ্রহী শিল্পী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ০১৭১৬১১৬০২৩ হোয়াটস্অ্যাপ নাম্বারে নাম ও ঠিকানা নিবন্ধন করার জন্য অনুরোধও করেছে বিশ্ববিদ্যালয়টি।

আরিফ জাওয়াদ/এসএন

নেচার ইনডেক্সে গবেষণায় দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
নেচার ইনডেক্সে গবেষণায় দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: খবরের কাগজ

যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচারের সর্বশেষ প্রকাশিত নেচার ইনডেক্স-এ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্থান লাভ করেছে। 

নেচার ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯৪টি দেশের মধ্যে গবেষণায় বাংলাদেশের অবস্থান ৫৪তম। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৬১তম।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। 

এতে বলা হয়, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা, গবেষকদের সক্রিয় অংশগ্রহণ এবং জ্ঞানসৃষ্টিতে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই অর্জন করেছে। একইসঙ্গে নেচার ইনডেক্সে বাংলাদেশের অবস্থানও উল্লেখযোগ্যভাবে উন্নীত হয়েছে, যা দেশের গবেষণা ও উচ্চশিক্ষা খাতের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘নেচার ইনডেক্সে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এই অর্জন প্রমাণ করে যে, আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একবিংশ শতাব্দীর জ্ঞানভিত্তিক বিশ্বে গবেষণাই উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, প্রযুক্তিগত রূপান্তর এবং টেকসই উন্নয়নসহ সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানসৃষ্টির মাধ্যমে জাতীয় উন্নয়ন এবং বৈশ্বিক অগ্রগতিতে আরও কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গত, গত বছরের তুলনায় এই বছরে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ আগেরবারের মতো এবারও ১৩তম অবস্থানে রয়েছে। বিশ্বের ১৭৮টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সময়কালে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে নেচার ইনডেক্সের এই সূচক প্রণয়ন করা হয়েছে। সর্বশেষ সূচকে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের প্রকাশিত মোট গবেষণা নিবন্ধের সংখ্যা ১৪৩টি এবং গবেষণায় অবদানের হার ৩৫ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ২১টি গবেষণা নিবন্ধ প্রকাশ করে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরিফ জাওয়াদ/রিফাত/

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
আপডেট: ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতা বহিষ্কার
বহিষ্কৃত দুই শিক্ষার্থী/ছবি: খবরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই ছাত্রদল নেতাকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

মারধরের ঘটনার পর থেকেই অভিযুক্তদের শাস্তির দাবিতে দফায় দফায় আন্দোলন করে শিক্ষার্থীরা। টানা আন্দোলনের মুখে প্রশাসনিকভাবে  বহিষ্কার করা হয় দুই শিক্ষার্থীকে।

বহিষ্কৃতরা হলেন, পরিসংখ্যান বিভাগের তারেক রহমান ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের হাসিবুর রহমান (২০২১-২২ শিক্ষাবর্ষ)।

অভিযুক্ত দুইজনকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজের সঙ্গে জড়িত না হওয়ার জন্য সতর্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইসফাক আলী/খাদিজা রুমি/