চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকার ছয়টি সংযোগ সড়ক নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্ত করার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সরকার জানিয়েছে, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত এবং কার্যকরভাবে সড়ক নির্মাণকাজ সম্পন্ন করতেই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ক্রয় ব্যবস্থার আওতায় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে নির্বাহক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাবে মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রিফাত/