ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সর্বশেষ
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর মরদেহ উদ্ধার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ পাঠকের গল্প : জোছনা রাতের গন্তব্যে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক হাতিয়ায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নোবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে নানা আয়োজন জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সেই গোলটি বিশ্বকাপের সেরা নিয়োগ দেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেনেসন্স ঢাকা গুলশানে শুরু হচ্ছে ইতালিয়ান উইকএন্ড থিম নাইট বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে ১০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনা ঠাকুরগাঁয়ে ৯ বছর পর জেলা ছাত্রদলের নতুন কমিটি গোলরক্ষকের কারচুপি ঠেকাতে নতুন নিয়মের পরীক্ষায় যাচ্ছে ইংলিশ ফুটবল রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে ইসির প্রতিনিধিরা আখাউড়ায় অভিযানে ১ হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড বালু উত্তোলনের ভিডিও ফেসবুকে দেওয়ায় সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকি, জিডি নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন মা, শিশুর দায়িত্বে ইউএনও জুলাই শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ টানা পাঁচ উইকেট মেডেন, টেস্ট ইতিহাসে নজির গড়লেন জাস্টিন গ্রিভস শরীয়তপুরে সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণ বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য পদ, আলোচনায় ড. ফেরদৌস বাড়ানোর পরদিন কমল স্বর্ণের দাম কোনো আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না: সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা ভৈরবে বাজার নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১ টিভিতে আজকের খেলা ইবির নতুন উপ-উপাচার্য ড. এমতাজ ও ট্রেজারার ড. ইদ্রিস

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মোজাম্মেল হক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মোজাম্মেল হক
অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ছবি: খবরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১০(১) খারা আয়ী ও. মো. মোজাম্মেল হক, প্রফেসর, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়, সিলেট-কে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:

(ক)উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা অগ্রে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন; (খ) উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; (গ) তিনি বিধি অনুযায়ী পণসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; (ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং (ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ইসফাক আলী/তামান্না রুপা/

নোবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে নানা আয়োজন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
নোবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে নানা আয়োজন
ছবি: খবরের কাগজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ৫ আগস্ট ২০২৬ ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজকের এই সভা আহ্বান করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন এবং এ দিবসের আকাঙ্ক্ষা বিবেচনা করে কর্মসূচি গ্রহণ করা হবে। 

উপাচার্য আরও বলেন, নোবিপ্রবিতে সকলের সহযোগিতায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ সফলভাবে পালিত হবে এ আশাবাদ ব্যক্ত করছি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখা প্রধান, কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ কমিটির সদস্যবৃন্দ।

কায়সার আহমেদ/অন্তরা/

জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম
জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
ছবি: খবরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়টির জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘যেই ইতিহাস রক্তে লেখা হয়েছে, সেই ইতিহাস মুছে যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাইয়ের রক্তঋণের উত্তরাধিকার, সেই উত্তরাধিকার আপনারা বহন করে চলবেন। আগামী প্রজন্ম পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানকে সফলকাম করবেন।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর ধরেই যদি আমরা ইতিহাস দেখি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের, ক্যাম্পাসভিত্তিক আন্দোলনের, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় ভূমিকা ছিল। এখন আমাদের নতুন করে গড়ার দায়িত্ব নিতে হবে। এই রাষ্ট্রটাকে, বাংলাদেশকে, বিশ্ববিদ্যালয়কে নতুন করে গড়ার দায়িত্ব আমাদের সবার।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। আয়োজনে জাবির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ লেখা প্রতিযোগিতায় নবীন ব্যাচের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমানউল্লাহ খান/থিওটোনিয়াস/

রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন
অধ্যাপক ড. মো. আখতার হোসেন। ছবি: খবরের কাগজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। দীর্ঘ ১২ বছর পর বিশ্ববিদ্যালয়টির এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন নিয়োগ দেওয়া হলো।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষর করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রুয়েটের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অধ্যাপক ড. মো. আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এনায়েত করিম/থিওটোনিয়াস/

জুলাই শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ এএম
আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১১:২০ এএম
জুলাই শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’
ছবি: খবরের কাগজ

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ করা হবে। 

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।

আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্মৃতি স্তম্ভ নির্মাণসহ ওই সভায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি ‘জুলাই কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত হয়। যেখানে জুলাই আন্দোলনে শহিদদের ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী, ভিডিও চিত্র, স্থির চিত্র ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সংরক্ষিত থাকবে।

দিনটি উদযাপনে আগামী ৫ আগস্ট ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ডিসপ্লে স্থাপন করে ৫ আগস্ট জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এছাড়া, জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষে স্বীকৃতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ যা ১ আগস্ট থেকে শুরু হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই দেয়াল সমূহ ঘষা-মাজার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে জুলাই আন্দোলনে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা নিয়ে একটি স্মরণিকা প্রকাশের কাজ চলমান রয়েছে, বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধানগণ এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যরা ওইসভায় উপস্থিত ছিলেন।

আরিফ জাওয়াদ/তামান্না রুপা/

বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য পদ, আলোচনায় ড. ফেরদৌস

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ এএম
আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য পদ, আলোচনায় ড. ফেরদৌস
অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। ছবি: খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় আড়াই বছর ধরে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদটি শূন্য রয়েছে। ২০২৪ সালের মার্চে দায়িত্বে থাকা উপ-উপাচার্যের চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদটি শূন্য থাকায় প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে এর প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের ২০২০ সালের ১০ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তৎকালীন সহকারী সচিব নীলিমা আফরোজের স্বাক্ষরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২০ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের মার্চে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রায় আড়াই বছর ধরে পদটিতে নতুন করে কোনো উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১২(১) ধারায় বলা হয়েছে, আচার্য (চ্যান্সেলর) প্রয়োজনবোধে তার নির্ধারিত শর্তে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় উপ-উপাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। উপাচার্যের অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, অ্যাকাডেমিক কার্যক্রমের তদারকি, বিভিন্ন নীতিনির্ধারণী কমিটির কার্যক্রমে সমন্বয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন পদটি শূন্য থাকায় এসব দায়িত্বের বড় অংশ উপাচার্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের ওপর বর্তাচ্ছে।

এ দিকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন মহলে উপ-উপাচার্য পদে সম্ভাব্য নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ পদে আলোচনায় এগিয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করছেন।

গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ড. ফেরদৌস রহমান। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক অভিজ্ঞতা ও গবেষণায় সাফল্যের কারণে তিনি উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এটি আমার হাতে নয়। এসব নিয়োগ বিশ্ববিদ্যালয়ের আচার্য, অর্থাৎ রাষ্ট্রপতি দেন।

আযম হোসেন/থিওটোনিয়াস/