ঢাকা ১০ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সর্বশেষ
মোহাম্মদ আতাউল করিম এর বই ‘যে শুরুর শেষ নেই’ প্রকাশনা অনুষ্ঠান বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ বাংলাদেশের নতুন অর্জন AKS বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা অনুষ্ঠিত মেটলাইফের ৬ মাসে ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ নাভারণে মসজিদ নির্মাণকাজে বিএনপি নেতার বাধা দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, বাবা কে? ঢাকা রিজেন্সি ও রিহ্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বাজিতপুরে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী শ্রীনগরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২ বার্সেলোনা অধ্যায় শেষে আয়াক্সে পাড়ি জমাচ্ছেন টের স্টেগেন সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যথাযথ সমীক্ষা হয়েছে কি না তদন্তের দাবি হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড ছয় মাসে পানিতে ডুবে ৫৮২ জনের মৃত্যু, ৫২৬ জনই শিশু ডিজিটাল টোল সংগ্রহে ইবিএল ও সওজ অধিদপ্তর চুক্তি নৈতিক সাংবাদিকতা প্রসারে এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম’ শর্ট কোর্সের শুভ উদ্বোধন শরীয়তপুরে ছাত্রীদের যৌন হয়রানি করা সেই যুবক আটক বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তির আলোচনায় হ্যারি কেইন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: ভূমিমন্ত্রী পটিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২ বিজিবির কড়া অবস্থানে পরশুরাম সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ ধানমন্ডি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি বকর-সম্পাদক শামীম

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ মুসতাফা।

সেমিনারে ড. আহমেদ মুসতাফা তার দীর্ঘ একাডেমিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে গবেষণার প্রসার, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং কার্যকর একাডেমিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগের কোনো বিকল্প নেই। সেমিনারে তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিত শিক্ষকদের আত্মউন্নয়ন ও নিরবচ্ছিন্ন শেখার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চমানের পিএইচডি স্কলারশিপ ও গবেষণা তহবিল অর্জনের বিভিন্ন কৌশল তুলে ধরেন। তিনি গবেষণার অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ, শক্তিশালী গবেষণা প্রস্তাব প্রস্তুত এবং সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে কার্যকর ও পেশাদার যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক বলেন, শিক্ষকদের দক্ষতা উন্নয়নই শিক্ষার গুণগত মান নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। তাই শিক্ষকদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, গবেষণাভিত্তিক শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে আইকিউএসি ভবিষ্যতেও এ ধরনের মানোন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করবে।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষকরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, একাডেমিক নেতৃত্ব এবং পেশাগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রধান বক্তা বাস্তব অভিজ্ঞতার আলোকে তাদের প্রশ্নের উত্তর দেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচটিএম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সনসহ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারী শিক্ষকরা সেমিনারটিকে পেশাগত উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ অর্জনে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞপ্তি/

জাককানইবিতে আনসার সদস্যের বিরুদ্ধে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
জাককানইবিতে আনসার সদস্যের বিরুদ্ধে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ
আনসার সদস্য শিরিয়া বেগম ও তার স্বামী জুবায়ের রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিউলিমালা হলে কর্মরত আনসার সদস্য শিরিয়া বেগম ও তার স্বামী জুবায়ের রহমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চনার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী।

শুক্রবার (২৪ জুলাই) রাতে প্রক্টর অফিস বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি সিলেটের বাসিন্দা এবং আনসার সিলেটের বাসিন্দা হওয়ায় আমি তাকে ভরসা করে, আমার পূর্ববর্তী বাসা পরিবর্তন করে তার সঙ্গে একই বাসার তার পাশের রুম ভাড়া নিয়েছি। এর কিছু দিন পর থেকে তার বাচ্চার সঙ্গে মজার ছলে দুষ্টুমি করলে উনি আমার ও আমার পরিবারের সঙ্গে ঝগড়া করেন। উনি ঝগড়ার সময় আমার বাবা ও মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমার মাকে প্রস্টিটিউট বলেও গালি দেন। এমনও বলেন যে, আমার মায়ের ৫-৬টা বিয়ে হয়েছে। আমার বাবা রিকশা চালায় বলে আমাকে ও আমার পরিবারকে নানাভাবে ছোট করে সবসময়। উনি অন্য মানুষের কাছে আমার ও আমার পরিবারের নামে নানান বাজে কথা রটায়। বাড়ির মালিকের কাছে বিচার দেওয়ার পরে বাড়ির মালিক কোনো কিছু না দেখে দুই পক্ষকেই বাড়ি ছাড়তে বলেন।’

ওই আনসার সদস্য ও তার স্বামী প্রকাশের অযোগ্য আরও অনেক ভাষা প্রয়োগ করেন, যা সংবাদে প্রকাশের মতো নয় বলে বাদ দেওয়া হলো।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘আমাদের আর্থিক সংকট থাকায় এতো কিছু সহ্য করেও থাকছি। এখানে ভাড়া মাত্র ১ হাজার ৫০০ টাকা। মেয়েকে লেখাপড়া করানোর জন্য গ্রামের জমি বিক্রি করে এখানে একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছি। সেটা চালিয়ে আমার স্বামী সংসার চালায়। আর এই বাসার সঙ্গেই আমাদের রিকশা রাখার রুম। কিন্তু বিগত কয়েক মাস ধরে এই মানসিক অত্যাচার আমরা আর নিতে পারছি না। তাই আজ ভার্সিটি প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’

এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী তিন দফা দাবি উত্থাপন করেন।

সেগুলো হলো ১) আনসার মহিলাকে (শিরিয়া) চাকরিচ্যুত করতে হবে। উনি একটি মহিলা হলের নিরাপত্তার দায়িত্বে থাকার যোগ্য না। তাই উনারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।

২) আমার আব্বু-আম্মুর কাছে মাফ চাইতে হবে।

৩) আনসার (শিরিয়া) ও তার হাসবেন্ডকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে।

উল্লেখ্য, অভিযুক্ত আনসার ও তার স্বামীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তারা বিষয়টি অস্বীকার করেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্যান্য উত্তেজিত শিক্ষার্থীরা বলেন, এই আনসারকে কোনোক্রমেই এই বিশ্ববিদ্যালয়ে রাখা যাবে না এবং এর উপযুক্ত শাস্তি আমরা দেখতে চাই।

এ সময় উপস্থিত সহকারী প্রক্টর নাজমুল হাসান বলেন, ‘এক হাতে কখনোই তালি বাজে না। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং উভয় পক্ষের কথা শুনেছি। শিক্ষার্থীদের দাবির কথাও শুনেছি। বিষয়টি যেহেতু আনসার ঘটিত বিষয়। আমরা আনসারের ঊর্ধ্বতন পর্যায়কে জানিয়েছি। এখন সবাই মিলে আলোচনা করে এবং তদন্ত করে এবং প্রক্টর ড. মাহবুবুর রহমান উপস্থিত হলে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তাসনিম/থিওটোনিয়াস/

চুয়েট ডিবেটিং সোসাইটির কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
চুয়েট ডিবেটিং সোসাইটির কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ
চুয়েট ডিবেটিং সোসাইটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতর্ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত ২১ জুলাই (মঙ্গলবার) ছাত্রকল্যাণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই ২০২৬ চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলির পরিপন্থি বলে প্রতীয়মান হওয়ায় অভিযোগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংগঠনটির সব সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান, নীতিমালা, প্রশাসনিক নির্দেশনা এবং পূর্বানুমোদনের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সম্পর্কে জানতে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম  বলেন, ‘তারা একটি বিভাগে অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানের জন্য তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দিষ্ট সময়ের পরও সেখানে অবস্থান করে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে অভিযোগ আসে। সেই অনুযায়ী আমরা এই ব্যবস্থা গ্রহণ করি। তারা যদি সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পারে, তাহলে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।’

এদিকে, প্রশাসনের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক সাংগঠনিক বিবৃতি প্রকাশ করা হয় চুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে।

বিবৃতিতে তারা জানায়, গত ১০-১১ জুলাই অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০২৬ আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। তবে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অতিথি, বিচারক ও অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে বিলম্ব হওয়ায় অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা দেরিতে শুরু হয় এবং এর ধারাবাহিকতায় সমাপ্তিতেও বিলম্ব ঘটে।

বিবৃতিতে সংগঠনটি নির্ধারিত সময় অতিক্রম করাকে অনিচ্ছাকৃত ত্রুটি হিসেবে স্বীকার করে এ জন্য দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে দাবি করেছে, ছাত্রীদের হল-সংক্রান্ত অভিযোগ সঠিক নয়। হল কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই সময় বৃদ্ধি করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়া হয়।

সংগঠনটির দাবি, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তদন্ত চলাকালে কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা হতাশাজনক। এছাড়া স্থগিতাদেশের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ঘটনার পরিবর্তে ‘শৃঙ্খলা পরিপন্থি কাজ’-এর মতো সাধারণ শব্দবন্ধ ব্যবহারের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ ২৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠনটির সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, চুয়েট ডিবেটিং সোসাইটি সবসময় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংগঠনটি সাময়িক স্থগিতাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায্যতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করবে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি কামরুল আহসান বলেন, ‘আমাদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি হলো অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ করা এবং অন্যটি হলো মেয়েদের হলের নির্ধারিত সময়ের পরও ছাত্রীদের বাইরে রাখা। দ্বিতীয় অভিযোগটি আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি। কারণ মেয়েদের হল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা রাত ১০টা পর্যন্ত সময় নিয়েছিলাম এবং তার আগেই সব ছাত্রীকে হলে পাঠিয়ে দেওয়া হয়। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টির কারণে অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত সময়ের অনুমতি নেওয়া হয়েছিল। এ ধরনের পরিস্থিতিতে কোনো পূর্ব নোটিশ বা ব্যাখ্যা চাওয়া ছাড়াই একটি ক্লাবের কার্যক্রম স্থগিত করে দেওয়া যৌক্তিক বলে আমরা মনে করি না।’

উল্লেখ্য, ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় চুয়েট ডিবেটিং সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা ও বিভিন্ন জাতীয় পর্যায়ের আয়োজনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইবাদ হোসেন/অমিয়/

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আধুনিক ডিজিটাল আর্কাইভ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আধুনিক ডিজিটাল আর্কাইভ
ছবি: সংগৃহীত

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে উচ্চশিক্ষার পরিধি আজ আর শুধু শ্রেণিকক্ষ কিংবা মুদ্রিত বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাদান, গবেষণা ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করতে ডিজিটাল লাইব্রেরি ও অনলাইন তথ্যভাণ্ডার গড়ে তুলছে। এই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) সম্প্রতি চালু করেছে একটি আধুনিক ডিজিটাল আর্কাইভ, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য উন্মুক্ত এক সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ডিজিটাল আর্কাইভে ৩ হাজারের বেশি ই-বুক, দেশি-বিদেশি অসংখ্য একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, প্রবন্ধ এবং বিভিন্ন ডিজিটাল প্রকাশনা যুক্ত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা একই প্ল্যাটফর্ম থেকে নির্ভরযোগ্য ও মানসম্মত একাডেমিক তথ্য সহজেই ব্যবহার করতে পারবেন।

এই উদ্যোগের অন্যতম আকর্ষণ হলো স্বতন্ত্র ইউজার প্রোফাইল ও লগইন সুবিধা। শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও সহজ উপায়ে ডিজিটাল আর্কাইভ ব্যবহার করতে পারবেন।

শিক্ষার্থীরা পাঠ্যক্রম, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্রজেক্ট এবং গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও রেফারেন্স সংগ্রহ করতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে। এতে আধুনিক শিক্ষার সুযোগ যেমন বাড়বে, তেমনি বিশ্লেষণী চিন্তাশক্তি ও গবেষণামুখী মনোভাবও বিকশিত হবে।

শিক্ষকদের জন্য এই ডিজিটাল আর্কাইভ আন্তর্জাতিক মানের জার্নাল, গবেষণা প্রকাশনা এবং সর্বশেষ একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে। এসব উপকরণ পাঠদানকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি কোর্স পরিকল্পনা, গবেষণা এবং একাডেমিক তত্ত্বাবধানে কার্যকর সহায়তা প্রদান করবে।

প্রশাসনিক কর্মকর্তারাও এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবস্থাপনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত জ্ঞানবিষয়ক বিভিন্ন প্রকাশনা ব্যবহার করে নিজেদের কর্মদক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও সমৃদ্ধ করতে পারবেন।

ব্যবহারকারীদের জন্য আধুনিক ডেস্কটপ কম্পিউটার সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল আর্কাইভ রুম স্থাপন করা হয়েছে। নিরিবিলি ও প্রযুক্তিসমৃদ্ধ এই পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ডিজিটাল আর্কাইভে প্রবেশ করে পড়াশোনা, তথ্য অনুসন্ধান, গবেষণা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এই ডিজিটাল আর্কাইভ শুধু একটি তথ্যভাণ্ডার নয়; এটি প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে আরও সহজলভ্য, গবেষণাকে আরও গতিশীল এবং জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যৎমুখী উচ্চশিক্ষা নিশ্চিত করতে এমন উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিজ্ঞপ্তি/

এখনো হল ছাড়েননি জাকসু ভিপি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:১১ এএম
এখনো হল ছাড়েননি জাকসু ভিপি
আব্দুর রশিদ জিতু্

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু হল ছাড়ার প্রতিশ্রুতি দেওয়ার এক মাস পার হলেও এখনো আবাসিক হল ছাড়েননি। অভিযোগ রয়েছে, ছাত্রত্ব শেষ হওয়ার পরও তিনি প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে অবস্থান করছেন, যা বিশ্ববিদ্যালয়ের আবাসন নীতিমালার পরিপন্থি। গত জুনে তিনি প্রশাসনের কাছে অতিরিক্ত সময় চেয়ে দ্রুত হল ছাড়ার আশ্বাস দিয়েছিলেন। 

জানা যায়, আব্দুর রশিদ জিতু নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে না পেরে ছাত্রত্ব হারিয়েছেন। এর ফলে আবাসিক হলের সিটসহ নিয়মিত শিক্ষার্থীদের প্রাপ্ত সুবিধাসমূহ গ্রহণের সুযোগও হারান তিনি। এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত দুই উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, জাকসু ও হল সংসদ এবং ছাত্র সংগঠনের নেতাদের সামনে তিনি দ্রুতই হল ছাড়ার আশ্বাস দেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে স্নাতকোত্তর চলাকালে এক বছর ড্রপ দিয়েছিলেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৭তম ব্যাচের এই শিক্ষার্থী। পরে ভিপি নির্বাচিত হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে স্নাতকোত্তর পরীক্ষার ৫০৪ নম্বর কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হন তিনি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, স্নাতকোত্তর সম্পন্ন করতে এক বছরের কোর্সের পাশাপাশি অতিরিক্ত আরও এক বছর সময় পাওয়া যায়। কিন্তু সেই নিয়ম অনুসারেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ছাত্রত্বের বৈধতা হারিয়েছেন জিতু। নিয়ম অনুযায়ী, স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার ৭ দিনের মধ্যে ক্লিয়ারেন্স শেষে হল ছাড়ার নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে জানতে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমি জাকসুর নির্বাচিত প্রতিনিধি। শিক্ষার্থীদের কল্যাণে প্রতিনিয়ত কাজ করতে হয়। ঢাকার বাসা থেকে প্রতিদিন আসা-যাওয়ার মতো অঢেল টাকা আমার নেই। আমাদের অফিশিয়াল মেয়াদের এখনো প্রায় দুই মাস বাকি আছে। হল সংসদেরও অনেক ভিপির ছাত্রত্ব শেষ। তারা হলের বাইরে থেকে কীভাবে দায়িত্ব পালন করবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের প্রশাসনেরও নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত হলে থাকার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের আইন অনুযায়ী যাদের মেয়াদ উত্তীর্ণ, তারা তো অবশ্যই ক্যাম্পাসে বা হলে থাকার জন্য বৈধ না। পরীক্ষার এক সপ্তাহ পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী শিক্ষার্থীরা আর হলে থাকবে না– এ নিয়মের পক্ষে আমি এখনো অটল। সবার ক্ষেত্রে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনি জাকসুর ভিপির ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ মুসতাফা।

সেমিনারে ড. আহমেদ মুসতাফা তার দীর্ঘ একাডেমিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে গবেষণার প্রসার, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং কার্যকর একাডেমিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগের কোনো বিকল্প নেই। সেমিনারে তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিত শিক্ষকদের আত্মউন্নয়ন ও নিরবচ্ছিন্ন শেখার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চমানের পিএইচডি স্কলারশিপ ও গবেষণা তহবিল অর্জনের বিভিন্ন কৌশল তুলে ধরেন। তিনি গবেষণার অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ, শক্তিশালী গবেষণা প্রস্তাব প্রস্তুত এবং সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে কার্যকর ও পেশাদার যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক বলেন, শিক্ষকদের দক্ষতা উন্নয়নই শিক্ষার গুণগত মান নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। তাই শিক্ষকদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, গবেষণাভিত্তিক শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে আইকিউএসি ভবিষ্যতেও এ ধরনের মানোন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করবে।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষকরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, একাডেমিক নেতৃত্ব এবং পেশাগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রধান বক্তা বাস্তব অভিজ্ঞতার আলোকে তাদের প্রশ্নের উত্তর দেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচটিএম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সনসহ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারী শিক্ষকরা সেমিনারটিকে পেশাগত উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ অর্জনে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞপ্তি/