‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’ শনিবার (২৫ এপ্রিল) থেকে টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মে সম্প্রচার শুরু হয়েছে।
এখন থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে এবং একই সঙ্গে চরকিতে প্রচারিত হবে।
২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর, ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ আরও বড় পরিসরে এবং কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে।
প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে এমনটাই আশা আকিজ-বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, ‘আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব ১০ লাখ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। প্রথম রানার্স-আপ পাবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় ৩ লাখ টাকা, চতুর্থ-পঞ্চম ১ লাখ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি।
প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।
খাবারের উপস্থাপনার জাদু প্রত্যক্ষ করতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্লাটফর্মে , যেখানে প্রতিটি প্লেট একটি গল্প এবং যেখানে সৃজনশীলতা সীমাহীন।
বিজ্ঞপ্তি/তাওফিক/