ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ফুটবল বিশেষজ্ঞ বউ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার ‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা মৌলভীবাজারে মধ্যরাতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ পাঠকের গল্প : একটি খালি বেডের গল্প ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’ মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪ জাবিতে নীতিনির্ধারণী তিন পর্ষদে ২৮ শূন্যপদ, সংকটে স্বায়ত্তশাসন জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে? দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী

মার্কেন্টাইল ব্যাংকে 'টেকসই ও সবুজ অর্থায়ন' বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম
মার্কেন্টাইল ব্যাংকে 'টেকসই ও সবুজ অর্থায়ন' বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি 'টেকসই ও সবুজ অর্থায়ন' বিষয়ের ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিপ ক্রেডিট অফিসার শাহ মো. সোহেল খুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এস. এম. সেলিম উদ্দীন।

প্রশিক্ষণে সেশনসমূহ পরিচালনা করেন মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান, যুগ্ম পরিচালক, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং বাদরুদ্দুজা চৌধুরী, কনসালট্যান্ট, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। জ্ঞান, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তি/সুমন/

ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৩৮ এএম
ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর ৭ম সিন্ডিকেট সভা রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নবিউল আলম, প্রতিষ্ঠাতা ও সচিব, বোর্ড অব ট্রাস্টিজ মোহাম্মদ ওসমান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন, ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. কায়কোবাদ, স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ড. হারুনুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. সোলায়মান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কাজী সালাউদ্দিন আকবর, ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ মো. আবু জাবেদ, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য-সচিব সালাহউদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার এস. এম. শহীদুল আলম এবং আইটি অফিসার মো. ফারহাদুল ইসলাম রানা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অন্তরা/

ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়

দেশের অভ্যন্তরীণ সব রুটে যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যাত্রীরা ইউএস-বাংলার মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

ছাড় পেতে বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে এই ছাড় শুধুমাত্র মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা কম খরচে টিকিট কিনতে পারবেন।

সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মূল্য ছাড় সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন- ০১৭৭ ৭৭৭ ৭৮০০ - ৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, নতুন করে বেঁচে থাকার অবলম্বন। তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাওয়া এই নারীর হাতে এখন এসেছে কাজের সুযোগ।

জুলেখার মতো নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন অসচ্ছল নারী তিন মাসের প্রশিক্ষণ শেষে পেয়েছেন সেলাই মেশিন। 

তাদের প্রত্যাশা, এই মেশিনের চাকা ঘুরলেই ঘুরে দাঁড়াবে সংসার, বদলে যাবে সন্তানের ভবিষ্যৎ।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত শনিবার উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। 

এ সময় তাদের সনদপত্র, ফলদ ও ঔষধি গাছের চারা এবং বইও বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। 

অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। 

বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

স্বামী হারানোর পর সংসারের সব দায়িত্ব জুলেখা আক্তারের কাঁধে এসে পড়ে। নির্ভরযোগ্য আয়ের উৎস না থাকায় সন্তানদের ভরণপোষণ ও শিক্ষার খরচ জোগাতে তাকে হিমশিম খেতে হচ্ছিল। প্রশিক্ষণ শেষে হাতে পাওয়া সেলাই মেশিন তাকে নতুন আশার আলো দেখাচ্ছে।

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপকারভোগী সানজিদা আক্তার বলেন, “আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে স্বাবলম্বী হতে পারব। পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনগুলো তাদের আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কয়েক বছর ধরে গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়নে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। এর ধারাবাহিকতায় শিবপুরের নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। 

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সার্বিক নির্দেশনায় দেশজুড়ে মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, অসচ্ছল নারীদের কর্মমুখী করে তোলার এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজস্ব আয়ের সুযোগ তৈরি করতে পারবেন এবং পরিবারের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। 

তিনি শিবপুরে ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’
ছবি: বিজ্ঞপ্তি

কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে সম্প্রতি যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শেষ হল দুই দিনব্যাপী উৎসব ‘কে-গুডস ফেস্টা ২০২৬’।

ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা।

বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়ছিল বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পেয়েছেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা গিয়েছিল।

ঢাকার ট্রান্সকম ডিজিটালের শোরুমগুলোতে কুপন প্রদর্শন করে নির্দিষ্ট কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যে ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাব কিনে ৫০০ টাকা থেকে সর্বচ্চো  ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ ছিল।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি স্যামসাং বুথে ছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। সেখানে ব্র্যান্ডটির সর্বাধুনিক ‘এআই লিভিং’ ইকোসিস্টেম প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি দেখতে পেরেছেন ‘৮কে এআই আপস্কেলিং প্রো’ প্রযুক্তিসমৃদ্ধ স্যামসাংয়ের ৮৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি। এ ছাড়া প্রদর্শন করা হয়েছে ‘এআই ইকোবাবল’প্রযুক্তির ৯ কেজি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন এবং দেশের প্রথম বিল্ট-ইন এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর।

দুই দিনব্যাপী এ উৎসব হয়েছে ১৯ ও ২০ জুন। আয়োজকদের মতে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশি ক্রেতাদের কোরিয়ার শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য ছিল।

উৎসবে দর্শনার্থীরা অত্যাধুনিক ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি প্রিমিয়াম কসমেটিকস, স্কিনকেয়ার ও লাইফস্টাইল পণ্য ঘুরে দেখেছেন। একই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী কোরিয়ান খাবারের স্বাদ গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ ছিল।

অন্তরা/

কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩২ এএম
কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা
ছবি: বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়া হয়।

আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক। কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় প্রান্তিক গ্রাহকগণের জন্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রচলন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাংক আরও অধিকতর নজর অব্যাহত রাখবে।

এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ, মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, মো. ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ, কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ, কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ, মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ, আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ, কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ, সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, সামসুল হক সুফিয়ানী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।