ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার বিশ্বকাপে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে নেইমার জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী

লালমনিরহাটে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ১৬ জন

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৪২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম
লালমনিরহাটে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ১৬ জন
ছবি : খবরের কাগজ

লালমনিরহাটের কালীগঞ্জে কলেজ কর্তৃপক্ষের ভুলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) কারিগরি (বিএম শাখা) পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৬ জন পরীক্ষার্থী। 

রবিবার (৩০ জুন) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ১৬ জন পরীক্ষার্থী অংশ নিতে পারেনি।

জানা গেছে, সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে প্রতি বছরের মতো এ বছরও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশে যথা সময়ে পরীক্ষার্থীরা ফরম পূরণ করেন। পরে ওই পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশপত্রের জন্য গেলে কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষাকেন্দ্রে ১৬ জনের প্রবেশপত্র পৌঁছে দেওয়া হবে। পরে পরীক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে কর্তৃপক্ষের কোনো সহায়তা বা প্রবেশপত্র পায়নি। ফলে পরীক্ষা দিতে না পেরে হতাশা নিয়ে ফিরে গেছে এই ১৬ পরীক্ষার্থী। 

প্রতিষ্ঠানটির পরীক্ষার্থী বিপুল চন্দ্র ও আবু হাসান লিমন জানায়, কলেজ কর্তৃপক্ষ কেন্দ্রে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিল। সেই আশায় কেন্দ্রে গিয়েও পরীক্ষা দিতে পারেনি তারা। কর্তৃপক্ষের অবহেলায় হারিয়ে গেলো শিক্ষাজীবনের একটি বছর। এর সঠিক বিচার দাবি করে তারা। 

পরীক্ষার্থীর অভিভাবক বাবুল বলেন, সন্তানদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে এমন শিক্ষক বা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। তাদের অবহেলায় ১৬ জন পরীক্ষার্থীর জীবন থেকে হারিয়ে গেলো একটি বছর। তিনিও ন্যায় বিচার দাবি করেন।

ওই কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুকুমার বলেন, ১৬ জন পরীক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছিল। অনলাইন জঠিলতায় তাদের প্রবেশপত্র পাওয়া যায়নি। এ নিয়ে ঢাকায় কয়েক দফায় গিয়েও কোনো কাজ হয়নি। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, আমি মোবাইল ফোনে সংবাদ পেয়েছি। দ্রুত তদন্ত কমিটি করে রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমআই বকুল/জোবাইদা/অমিয়/

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে দুই নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে দিলরুবা সুলতানা ও পলি আক্তারকে আটক করা হয়। পরে ওই দুই নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভালো চিকিৎসার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিতো তারা। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফয়সাল/এএফ

ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা
ঠাকুরগাঁও সদর থানা। ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় আসামি ধরার অভিযানের সময় আসামির স্বজন ও সহযোগীদের হামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পূর্ব ফকদনপুর কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের একটি চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. সুমনকে (৪২) গ্রেপ্তারের জন্য সদর থানার এএসআই মো. সারোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় এবং বিকেল সাড়ে ৪টার দিকে আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পরপরই সুমনের স্বজন ও সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের ঘিরে ধরে মারধর করে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় এএসআই মো. সারোয়ার জাহান ও কনস্টেবল মো. আব্দুস সালাম আহত হন। পরে তারা থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সুমনের মা পারুল বেগম (৫৫) ও আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় ফিরে যান।

ঘটনার পর এএসআই সারোয়ার জাহান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নবীন/নাঈম

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় জয়ন্ত সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন জয়ন্ত। মোটরসাইকেলের চালক তিনি ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলমগীর/এএফ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী
শ্যামল চন্দ্র দাস/ ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে একচোখের দৃষ্টি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজবী।

সোমবার (২২ জুন) রাতে আশুগঞ্জর উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আঘাতের পর অস্ত্রোপচার করেও শ্যামলের চোখ রক্ষা করা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে পারিবারিক কাজে ঢাকায় যান শ্যামল। কাজ শেষ করে সেদিন রাতেই চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তিনি। রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় বাইরে থেকে হঠাৎ করে পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা।

এতে করে পাথরের আঘাতে শ্যামলের ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নেমে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন।

পরে মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা কয়েক ঘণ্টা অস্ত্রোপচার করেও তার চোখটি রক্ষা করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রী আহত হওয়ার খবর শুনেছেন। তবে ফাঁড়িতে কেউ অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

আজিজুল/আমান

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১২ পিএম
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের মাদারগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রুস্তম আলী (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের ফুলজোড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী একই এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে রুস্তম আলী মাঠে থাকা গরু বাড়িতে নিয়ে আসার জন্য বের হন। তখন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। তিনি গরু নিয়ে ফেরার পথে তার ওপরে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, বজ্রপাতে রুস্তম আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আসমাউল আসিফ/নাঈম