ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন? পণ্যের মান ও বৈচিত্র্যকরণে রপ্তানি বাড়বে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে চায় স্কটল্যান্ড বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড পাবনায় ১৩ মাসে ৫৯ খুন, ৭১ ধর্ষণ নদীবন্দরে সতর্কতা, দেশের ১৬ জেলায় ঝড়ের শঙ্কা সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে ইমাম বদলে গেল গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়ম! ভাগ্য নির্ধারণ হবে যেভাবে মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় নিতে চিঠি টানা জয়েও মেক্সিকোর পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচ আগুয়েরে যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট সিন্ডিকেটের কবলে চট্টগ্রাম বন্দর: প্রতিযোগিতা রুখতে সুপরিকল্পিত ‘খেলা’ ২৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেবে উ. কোরিয়া: কিম সৌন্দর্যে অনন্য গোলাপি অলকানন্দা ইবিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দুদকের সুইস-কানাডা মহারণ, বাঁচা-মরার ম্যাচ বসনিয়া-কাতারের ২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি মেক্সিকোর চোখ গ্রুপসেরায়, দ.কোরিয়ার সামনে নকআউট নিশ্চিতের সুযোগ অপেক্ষা ফুরাচ্ছে ওচোয়ার!

আজহারীর মাহফিলে ৫০০ মোবাইল খোয়া, পদদলিত হয়ে হাসপাতালে ২১

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম
আজহারীর মাহফিলে ৫০০ মোবাইল খোয়া, পদদলিত হয়ে হাসপাতালে ২১
যশোর কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে ভিড় করছেন। ছবি: খবরের কাগজ

যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে থেকে প্রায় ৫০০ মোবাইল ফোন ও স্বর্ণলংকার খোয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলী পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে যশোর কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন। এদিকে মাহফিলে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ২১ জন ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

থানা সংশ্লিষ্টরা বলছেন, শনিবার বেলা ৫টা পর্যন্ত মাহফিলে মোবাইল ও স্বর্ণলংকার খোয়া যাওয়ার ঘটনায় ৪০০’র বেশি জিডি হয়েছে। প্রতিনিয়ত যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন যাতে এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে পুলিশ।

যশোর শহরতলী পুলেরহাটস্থ আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজাহারী। তার আসার খবরে মুসল্লিদের ঢল নামে মাহফিল এলাকায়। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলেরহাটে। মাহফিল প্রাঙ্গনে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

এদিকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পদদলিত হয়ে একাধিক ব্যক্তি মারা যাওয়ার খবর। আহতের সংখ্যাও অর্ধশতাধিক। এছাড়া মোবাইল, স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর। তবে হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, মাহফিলে পদদলিত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ২১ জন ভর্তি হন। এর মধ্যে রাতেই ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর ১১ জনের অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা ৩টা পর্যন্ত স্বর্ণলংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় ৪০০শ’র বেশি জিডি হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার। তিনি বলেন, ‘শুক্রবার রাত থেকে অসংখ্যা মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে। আর শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে।’

দেড় ভরি ওজনের একটি গলার হার খোয়া যাওয়ার পর শনিবার দুপুরে জিডি করতে আসেন সদরের রুপদিয়া থেকে ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘আমরা মা মহিলা প্যান্ডেলে বসে আজহারী হুজুরের ওয়াজ শুনছিলেন। এক পর্যায়ে গলায় হাত দিয়ে দেখেন তার গলায় হার নেই। তাই থানায় জিডি করতে এসেছি। বউয়ের গলার চেইন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করতে আসেন শহরতলী নওয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত হোসেন। তার মোবাইল ফোনও হারিয়েছে। তিনি বলেন, ‘এভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়ার ঘটনা দুঃখজনক এবং অপরাধমূলক কাজ। কর্তৃপক্ষের আরও সর্তক ও ব্যবস্থাপনা ভালো করা উচিত ছিলো। আর আমাদেরও সচেতন হওয়া উচিত ছিল, ব্যাপক জনসমাগম স্থানে দামি জিনিসপত্র পরিধান ও নিয়ে যাওয়া উচিত হয়নি।’ 

শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, ‘ওয়াজ মাহফিলে গিয়েছিলাম ইমান আমল ঠিক করতে। আর চোরেরা তাদের ব্যবসা খুঁজে নিলো। হাজারো মানুষের মোবাইল হারিয়ে যাওয়ার খবর শুনেছি মাহফিলের মাঠেই। অনেকেই দুরদুরান্ত থেকে এসেছে, তাই জিডি করতে কাগজপত্র দেখাতে না পারায় জিডি করতে পারছে না। যারা চুরির মতো এ ধরনের কাজ করছে মাহফিলে, তারা মাহফিলের সৌন্দর্য্য নষ্ট করেছে। তাদের বিচার হওয়া উচিত।’

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘তিন দিনব্যাপী বৃহৎ মাহফিল হয়েছে যশোরে। ৫ থেকে ৭ লাখ মানুষের সমাগম হয়েছে। এর ভিতরে অসংখ্যা মানুষের মোবাইল, স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি। অনেকেই জিডি করছেন। কয়েকটি চুরির অভিযোগও পেয়েছি। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’ 

প্রসঙ্গত, গত পহেলা জানুয়ারি বুধবার থেকে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম দিন বুধবার আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। শেষ দিন শুক্রবার আলোচনা করেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

এইচ আর তুহিন/মাহফুজ/এমএ/

 

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩০ এএম
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত
ছবি: নিহত দুই বন্ধু

নোয়াখালীর কবিরহাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৮) এবং ৯নং ওয়ার্ডের রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। 

এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মহিউদ্দিন মাহমুদ ও চালকের সহকারী সালাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/তামান্না রুপা/

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১২ এএম
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
ছবি: খবরের কাগজ

নওগাঁ সীমান্তে আবারও নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ঘিরে কড়া প্রহরায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বুধবার (২৪ জুন) ভোররাতে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পুশইনের চেষ্টা করা ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি। সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়। পরে জানা যায়, তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ।

তিনি আরও জানান, ভোররাতের দিকে ভারতীয় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

অধিনায়ক জানান, তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।

হারুন/রিফাত/

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার
১. এবায়েদুল হক চাঁন, ২. মনিরুজ্জামান ফারুক, ৩. আবুল কালাম শাহীন, ৪. জিয়া উদ্দিস সিকদার, ৫. মীর জাহিদুল ইসলাম, ৬. আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ্

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বিএনপির অন্তত অর্ধডজন নেতা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ও বর্তমান পদধারী কয়েকজন নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তবে তাদের মধ্যে কেউ কেউ অতীতে বিভিন্ন সময় বিতর্ক ও অভিযোগের মুখে পড়েছিলেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ ও ‘পরিচ্ছন্নতা’ নিয়ে প্রশ্নও উঠছে।

চেয়ারম্যান পদের জন্য বিএনপির কেন্দ্রীয়, বরিশাল জেলা ও মহানগর কমিটির যেসব নেতাদের নাম আলোচনায় আছে, তারা হলেন- বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আলম ফরিদ।

দলীয় সূত্র জানায়, এই নেতাদের নাম সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। পদটি পেতে অনেকেই প্রভাবশালী নেতাদের কাছে লবিং ও তদবির চালাচ্ছেন। আরও কয়েকজন নেতা নীরবে তদবির চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের আগে ও পরে এসব নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। কারও বিরুদ্ধে মামলা-বাণিজ্য, কারও বিরুদ্ধে বাসস্ট্যান্ড দখল, কারও বিরুদ্ধে কাজীদের সমিতি দখল, আবার কারও বিরুদ্ধে বিএনপির উপজেলা ও ওয়ার্ড কমিটি গঠনের সময় আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি কারও কারও শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। 

তার মতে, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ। এখানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাই প্রধান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দলীয় প্রভাব ও ব্যক্তিগত লবিং-তদবির কাজ করছে।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘যিনি নগরকে জানেন, মানুষের প্রয়োজন বোঝেন- এমন স্থানীয় ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত।’

অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, ‘আমার কোনো পদ-পদবির আকাঙ্ক্ষা নেই। তবে দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।’

সচেতন নাগরিক কমিটির সভাপতি টুলু রানী কর্মকার বলেন, ‘গত প্রায় ৩ দশকে বরিশাল নগরে অনেক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু তা হয়েছে অপরিকল্পিতভাবে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হলে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দায়িত্ব প্রতিষ্ঠানটির ওপর থাকবে। তারা নগর উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করতে পারবে, যার ভিত্তি করে শহরের উন্নয়ন হবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, এই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রমে জনআস্থার সংকট তৈরি হতে পারে। নতুন এই সংস্থার নেতৃত্ব শেষ পর্যন্ত কতটা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ঠিক হয়, সেদিকেই এখন সবার নজর।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর আমরা বিভাগীয় সুযোগ-সুবিধাবঞ্চিত। এটা চরম বৈষম্য। আমাদের প্রথম দাবি হচ্ছে- সব বিভাগীয় শহর যেসব সুবিধা পাচ্ছে আমরাও যেন তা পাই। আর এর সঙ্গে যদি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা জড়িত থাকে, তাহলে কিছুটা অপেক্ষা করতে হবে। সরকারিভাবে এর গঠন প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। তখন নগরের পরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।’

ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ পিএম
ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের রংপুর জেলার ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) আমিনুল ইসলাম। 

ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইউএসএ প্রবাসী মোঃ হাসানুজ্জামান হাসান এর নেতৃত্বে, সিইও ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড এমএম খালিদ আহসান এর সার্বিক তত্ত্বাবধানে 

মঙ্গলবার (২৩ জুন) বিকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ঘনিরামপুর গ্রামে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেন রংপুর জেলার বর্তমান ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) আমিনুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক,নীলফামারী জেলার বর্তমান পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খান,তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

পরিচালিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড মূলত একটি ১০০% রপ্তানিমুখী অত্যাধুনিক আন্তর্জাতিক মানের জুতা তৈরি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি উত্তরবঙ্গের এবং বিশেষ করে তারাগঞ্জ এলাকার অর্থনৈতিক চিত্র ও বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখছে।

এসএন/

বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ পিএম
বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম
দিনাজপুরের পাথরখনি। ছবি: খবরের কাগজ

বিস্ফোরক সংকটের কারণে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পাথর উত্তোলন কার্যক্রম। 

গত ১৯ মে থেকে খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকলেও এখনও স্বাভাবিক হয়নি উৎপাদন কার্যক্রম।

খনি সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ খনিতে পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত প্রধান বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের সরবরাহ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

খনি কর্তৃপক্ষ প্রথমে ১৫ দিনের মধ্যে কার্যক্রম পুনরায় চালুর আশ্বাস দিলেও বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে তা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশ থেকে বিস্ফোরকবাহী জাহাজ আসতে বিলম্ব হওয়ায় আমদানি ও পরিবহন প্রক্রিয়াও দীর্ঘায়িত হয়েছে।

এর আগে ২০২২ ও ২০২৫ সালেও বিস্ফোরক সংকটের কারণে মধ্যপাড়া পাথরখনিতে উত্তোলন বন্ধ ছিল। এ ছাড়া ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ থাকার নজির রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বলেন, “অ্যামোনিয়াম নাইট্রেট একটি বিশেষায়িত পণ্য হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে জাহাজ পেতে বিলম্ব হয়েছে। তবে বিস্ফোরকবাহী চালান ইতোমধ্যে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আশা করছি, জুলাই মাসের প্রথম সপ্তাহেই পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, মোট ৩০০ মেট্রিক টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৮৮ মেট্রিক টন সরবরাহ পাওয়া যাবে, যা দিয়ে দুই থেকে আড়াই মাস উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। পর্যায়ক্রমে বাকি চালানও দেশে পৌঁছাবে।

এদিকে উৎপাদন বন্ধ থাকায় পাথরের সরবরাহেও কিছুটা প্রভাব পড়েছে। তবে খনিতে মজুত থাকা পাথর বিক্রি কার্যক্রম সীমিত আকারে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি মধ্যপাড়া। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে চুক্তির আওতায় প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। খনিতে তিন শিফটে প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। তবে পাথর উত্তোলন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুলতান মাহমুদ/নাঈম