ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার তনু হত্যা: দুই আসামিকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ বোয়ালখালীতে ওমান প্রবাসীকে হত্যা: শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই মরিশাসের শ্রমবাজার খুলতে সমঝোতা চুক্তিতে সম্মত টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর বাস্তবতা ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু গণতন্ত্রে হতাশা এবং নেতৃত্বে অসন্তোষ শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা কন্যাশিশু নির্যাতন: আর্থ-সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংকট মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টায় ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে যুবদল নেতা আটক
Nagad desktop

উত্তরাঞ্চলে ঈদযাত্রায় ৫০ স্থানে যানজটের আশঙ্কা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৩১ এএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
উত্তরাঞ্চলে ঈদযাত্রায় ৫০ স্থানে যানজটের আশঙ্কা
ছবি : খবরের কাগজ

মহাসড়ক সরু ও ভাঙাচোরা, পাশে হাট-বাজারসহ ১১টি কারণে উত্তরাঞ্চলের ৫০টি পয়েন্টে এবার ঈদে যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাইওয়ে পুলিশ বলছে, যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি হতে পারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে। তবে সব ঝুঁকিপূর্ণ পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকের প্রায় চার হাজার সদস্য।

হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, যুমনা সেতুর পশ্চিম প্রান্তে বগুড়া রিজিয়নে অন্তত ৩৫টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রংপুর রিজিয়নে চিহ্নিত করা হয়েছে ১৫টি পয়েন্ট। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে নির্মাণাধীন ফ্লাইওভার এলাকা। 

হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়ন পুলিশ সুপার (এসপি) মো. শহিদ উল্লাহ জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আটটি পয়েন্ট রয়েছে। ওই থানা এলাকায় এবার যানজটের কারণ হতে পারে ভাঙাচোরা রাস্তা, হাট-বাজার ও অসমাপ্ত ফ্লাইওভার।  

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের সঙ্গে আর্মড পুলিশ সদস্যরাও কাজ করবেন। এ ছাড়া স্থায়ী এবং অস্থায়ী টিমের পাশাপাশি বিকল যানবাহন দ্রুত সরিয়ে নিতে রেকারও থাকবে।’

সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী আহমেদ হাসমী জানান, বগুড়া রিজিয়নের সাতটি থানা ও পুলিশ ক্যাম্প এলাকায় ৩৫টি পয়েন্টে এবার যানজটের পাশাপাশি সড়কে ডাকাতির বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আলী আহমেদ হাসমী বলেন, ‘চালকদের যানজট ও সড়ক ডাকাতি সম্পর্কে সতর্ক করতে লিফলেট দেওয়া হচ্ছে। জরুরি যোগাযোগের জন্য দেওয়া হচ্ছে কর্মকর্তা ও পুলিশ স্টেশনের সেল নম্বর।’ তিনি বলেন, সড়ককে শৃঙ্খলা ধরে রাখার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে বিভিন্ন জায়গায় মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। 

হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, যমুনা সেতুর পশ্চিম প্রান্তে হাটিকুমরুল গোলচত্তর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ওই পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। এদিকে যুমনা সেতু কর্তৃপক্ষের হিসাবে বলা হয়েছে, স্বাভাবিক অবস্থায় দিনে গড়ে ২১ হাজার যানবাহন সেতু অতিক্রম করে। কিন্তু ঈদে তা বেড়ে দ্বিগুণের বেশি হয়। গত ঈদের ছুটিতে এক দিনে ৫৬ হাজার যানবাহন পার হয় যমুনা সেতু। 

পুলিশের বিভিন্ন সূত্র জানায়, উত্তরাঞ্চলে ঈদের আগে-পরে সড়কে চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, আমর্ড পুলিশ, জেলা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কাজ করবে প্রায় ৪ হাজার। এর মধ্যে শুধু সিরাজগঞ্জ জেলা পুলিশের অন্তত ৪৫০ সদস্য মাঠে থাকবেন ২৪ ঘণ্টা। গত বছর ৭৭১ সদস্য কাজ করেন কিন্তু এবার কিছুটা কমানোর কারণ ঝাউল ব্রিজসহ যানজট প্রবণ কয়েকটি এলাকার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। 

সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, যেসব এলাকায় ফ্লাইওভার নির্মাণসহ অন্যান্য সড়ক উন্নয়নের কাজ চলছে, সেসব এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্লাইওভার নির্মাণকাজে পরামর্শক হিসেবে কাজ করছেন প্রকৌশলী হারুন-অর রশিদ। তিনি জানান, ফ্লাইওভার নির্মাণের জন্য রাস্তার যতটুকু জায়গা নেওয়া হয়েছে, তার চেয়ে প্রশস্ত করে দুই পাশে চারটি লেন তৈরি করা হয়েছে, এরপরও যানজট হচ্ছে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে ঈদে গোবিন্দগঞ্জে যানজট তীব্র হওয়ার আশঙ্কা নেই।’ 

তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ থ্রি-হুইলার চালকদের পাশাপাশি বাসচালকরা রাস্তার ওপরই যাত্রী ওঠা-নামা করেন, ফলে যানজট লেগেই থাকে সারাদিন। কথা হয় গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. মোহাই মিনুর সঙ্গে। তার ধারণা রাস্তার ওপরে থাকা থ্রি-হুইলার স্ট্যান্ড সরিয়ে নিলে যানজট কমে যাবে। তিনি বলেন, ‘এখন থেকে ব্যবস্থা না নিলে ঈদের সময় গোবিন্দগঞ্জ বাজার এলাকায় যাত্রীদের ভোগান্তি হবে বেশি।’ 

বগুড়ার বনানী এলাকায় ৪০ বছর ধরে ব্যবসা করছেন আব্দুস সালাম। তার অভিযোগ রাস্তা প্রশস্ত করার পরও যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে না শুধু যানবাহনের বেপরোয়া চালকদের কারণে। তিনি বলেন, ‘বনানীতে রাস্তার মধ্যে যানবাহন চালকরা গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করেন, আবার থ্রি-হুইলার চালকরা উল্টো পথে চলেন, ফলে যানজট সৃষ্টি হয়। বগুড়া শহরের বনানী থেকে মাটিডালী পর্যন্ত অনেক স্থানেই এখন মেরামতের জন্য সড়কেই যানবাহন রাখা হয়। এমনকি ফ্লাইওভারও ব্যবহার করা হচ্ছে এ কাজে।’

শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার
উদ্ধার হওয়া ছাত্ররা। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া ছাত্ররা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে, রবিবার দুপুরে একসাথে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়।

সোমবার বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়। 

বর্তমানে উদ্ধার হওয়া শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের কাছে হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাকিল/নাঈম

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৫ পিএম
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার। ছবি: পরিবারের সৌজন্যে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ইউনুছ হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবসরগ্রহণের পর তিনি ঝালকাঠীর নলছিটি পৌরসভার থানা রোডে নিজ বাসায় বসবাস করছিলেন। ওই বাসায়ই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাই, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় জানাজা শেষে নলছিটির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক চিড়া মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরশহরের মরখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নজরুল ইসলাম বাবুলের চিড়া ভাঙানোর মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে গোসল করতে যাওয়ার সময় ময়মনসিংহগামী মবিলভর্তি একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা, অটোচালক ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকার হৃদয় হোসেনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত নজরুল ইসলাম পৌরশহরের শিমরাইল গ্রামের নুর নবীর ছেলে।

ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফয়সল/নাঈম

শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের উপর হামলা।ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলার ঘটনায় ৮ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং চাঁদা দাবির উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক আব্দুল্লাহ আল হাসিব মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক সুজিত কর্মকার। বিদ্যালয়ের ফটকে পৌঁছালে কয়েকজন তরুণ তাকে টেনেহিঁচড়ে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে মারধর শেষে কয়েকজন তরুণ তাকে আবার অটোরিকশায় তুলে দেন। পরে তিনি প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। সেখানে নিরাপত্তাহীনতা অনুভব করায় তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ ঘটনায় সোমবার দুপুরে সুজিত কর্মকার ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ‘আমার ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছি। আমি আশা করি প্রশাসন দ্রুত আসামিদের আইনের আওতায় আনবে।’ 

বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘আমার মক্কেলের ওপর হামলার ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট। আশা করি পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করবে।’ 

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম খবরের কাগজকে বলেন,‘প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি আদালতে কোনো মামলা হয়েছে কি না, সে-সংক্রান্ত কোনো কাগজপত্রও আমাদের হাতে এসে পৌঁছায়নি।’ 

বিধান মজুমদার/রিফাত/

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে
ছবি: খবরের কাগজ

ভোলার মনপুরায় দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে সৃষ্ট উত্তেজনার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ওই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে মনপুরা থানায় মামলাটি করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল। পরে পুলিশ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শফিক মীর, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও আ. মালেক। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

আটক ছাত্রলীগ নেতার পরিবারের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় তাদের ছেলে জড়িত নন। তাকে অন্যায়ভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনকি স্বেচ্ছাসেবক দলের নেতা নিজেদের লোকজনের আঘাতে আহত হয়ে উল্টো মামলা করেছেন বলেও অভিযোগ করেন।

অন্যদিকে মামলার বাদী ও আহত নুরনবী ছৈয়াল দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মীরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইমতিয়াজ/নাঈম