ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত
Nagad desktop

রেলসেতুর নিচে দখলের ঘর!

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:০০ এএম
রেলসেতুর নিচে দখলের ঘর!
সিলেট-ছাতক রেলপথের কামালবাজার এলাকার বাসিয়া নদীর রেলসেতুর নিচে অবৈধ ঘর নির্মাণ। ছবি: খবরের কাগজ

দুই দিকে দুটি ঘর। মাঝখানে রেলপথ। দূর থেকে এভাবেই দেখা যাচ্ছিল। কাছে গিয়ে দেখা গেল রেলসেতুর নিচে নির্মাণ করা হয়েছে ঘর দুটি। হঠাৎ দেখায় মনে হবে বসতঘরের টিনের চালের ওপর দিয়ে বয়ে গেছে রেললাইন।

এমনটি দেখা গেছে সিলেট-ছাতক রেলপথের কামালবাজার এলাকার বাসিয়া নদীর রেলসেতুতে। রেলপথ সংস্কারে অবৈধ স্থাপনা দখলমুক্ত করার চার মাসের মাথায় নতুন করে এ রকম দখলযজ্ঞ কেবল রেলসেতুতে নয়, রেলওয়ের আশপাশ এলাকাতেও হয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, রেলপথ সংস্কার প্রকল্পের কাজ চলাকালে এসব দখলযজ্ঞে নির্বিকার রেলওয়ে কর্তৃপক্ষ। সহসা কোনো পদক্ষেপের কথা না জানিয়ে কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনে আবার দখলমুক্ত করা হবে। 

সিলেট-ছাতক রেলপথ বেশ পুরোনো। ব্রিটিশ আমলে শিল্পশহর হিসেবে পরিচিত ছাতকের সঙ্গে সিলেট রেললাইন সম্প্রসারিত করা হয়েছিল বাণিজ্যিক কারণে। এরপর পরিকল্পনা ছিল সেখান থেকে সুনামগঞ্জ জেলা শহর (তৎকালীন মহকুমা) পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করার। আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রী থাকাকালে সেই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে। তবে রেল মন্ত্রণালয় থেকে তিনি সরে গেলে পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ নেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নতুন পরিকল্পনায় রেললাইনে ছাতককে বাদ দিয়ে গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জে নেওয়ার কথা বলা হয়। এর প্রতিবাদ জানান সেই সময়ের স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এ নিয়ে তখন মন্ত্রী-এমপির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। গত ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতায় গত বছরের ২৩ নভেম্বর খবরের কাগজে ‘মন্ত্রী-এমপি নেই, তবু দ্বন্দ্বে বন্ধ সিলেট-ছাতক রেলপথের কাজ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। 

রেলওয়ে প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রেলওয়ে মহাপরিচালক গত ৩ জানুয়ারি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহাপরিচালকের ঘোষণা অনুযায়ী গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সংস্কারকাজ শুরু করতে দখলমুক্ত অভিযান শুরু হয়েছিল। রেলপথ সংস্কারকাজে বাধা এড়াতে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রেলওয়ের ডেপুটি কমিশনার ভূমি ও ইমারত (উপসচিব) এবং বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. নাছির উদ্দিন মাহমুদের উপস্থিতিতে রেলওয়ের জমি দখলমুক্ত করা হয়। 

সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালবাজার, খাজাঞ্চি, আফজালাবাদ রেলওয়ে স্টেশন এলাকা, গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং আশপাশ এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে আধা পাকা, কাঁচা, খোলাবাজারসহ সহস্রাধিক পাকা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। যেখান থেকে শুরু হয়েছিল উচ্ছেদ অভিযান, সেই সব এলাকায় নতুন করে স্থাপনা তৈরি হয়েছে। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে উচ্ছেদ করা জায়গায় একটি পাকা রেস্টুরেন্টসহ ১৫টি টংঘর আবারও নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সিলেট সদরের উপকণ্ঠ কামালবাজার রেলসেতুতে ভর দিয়ে দখলযজ্ঞের ঘরও উঠেছে। 

গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর বাজার অংশের তীরে রেলসেতুর দুই দিকে টিনের চালার একাধিক কক্ষবিশিষ্ট ঘর নির্মাণ করা। ঘরের খুঁটি কোনোটি পাকা। একপাশের টিন রেলসেতুর ওপর এবং রেললাইনে ঠেস দেওয়া। স্থানীয়রা বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে কামালবাজার থেকে খাজাঞ্চি পর্যন্ত রেলের জমি থেকে ৫৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ওই সময় রেলসেতুতে ভর করে কোনো স্থাপনা বা ঘর ছিল না। রেলপথে সংস্কারকাজে বর্ষাকালীন বিরতি দেওয়ার সুযোগে রাতারাতি অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকের মধ্যে রেলসেতুতে ভর দেওয়া ঘরটিও নির্মাণ হয়। ঘরটিতে কয়েকজনের সাক্ষাৎ পেলেও তারা নিজেদের নির্মাণকর্মী পরিচয় দিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে আশপাশ এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তারা একক কোনো মালিক পাননি। একসঙ্গে একাধিক ঘর নির্মাণ করে বাজারের ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতেই সংঘবদ্ধ চক্রের সক্রিয়তায় এটি হয়েছে। 

সংস্কারকাজ চলাকালে রেলসেতুসহ নতুন দখলযজ্ঞ সম্পর্কে অবহিত নন সিলেট রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত) রেজাউল হক। তিনি খবরের কাগজকে বলেন, এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট (ভূসম্পত্তি বিভাগ) ব্যবস্থা নেবে। প্রয়োজনে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে।

সংস্কারকাজ বন্ধ রাখার বিষয়ে তিনি জানান, রেলপথ সংস্কারকাজ সম্পন্নের মেয়াদ দেড় বছর। ঈদের আগে কিছু লাইন খুলে মাটি বসানোর কাজ হয়েছিল, তিনটি ব্রিজের কাজও করা হচ্ছে। ঈদের ছুটি শেষে শ্রমিকরা সাইটে এলেও বৃষ্টিপাত এবং অনেক জায়গায় পানি থাকায় কাজ এগোচ্ছে না। বৃষ্টিপাতের মৌসুম শেষে জোরেশোরে কাজ হতে পারে।

এদিকে রেলপথ ও স্টেশন সংস্কারে ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকার সংস্কার প্রকল্পেও দৃশ্যমান অগ্রগতি নেই। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পকাজ সম্পন্নের কথা রয়েছে। প্রকল্পের আওতায় ছাতকবাজার সেকশনের ক্ষতিগ্রস্ত রেলওয়ে ট্র্যাক, বাঁধ এবং অন্যান্য সংশ্লিষ্ট অবকাঠামো পুনর্বাসন, সিলেট থেকে ছাতক বাজার সেকশনে রেল যোগাযোগ পুনরুদ্ধারকরণ, বিভাগীয় গতি বাড়ানো, ভ্রমণের সময় কমানো, ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য পর্যাপ্ত জলপথের কাঠামো নির্মাণ, রেলপথের বাঁধ বাড়ানো, কমিউটার ট্রেন বাড়ানো, পণ্য ট্রেন চালু করার সিদ্ধান্ত রয়েছে। 

প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানিয়েছেন, বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ১ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮ দশমিক ৭৯ শতাংশ। মাটির অনেক কাজ রয়েছে। এখন বর্ষাকাল হওয়ায় কাজের অগ্রগতি কম। আগামী অক্টোবর থেকে কাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। প্রকল্পকাজ সম্পন্নের মেয়াদ ১৮ মাস। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জুন মাসের দিকে কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। 



কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার (১১ জুন) ওই বৃদ্ধার পরিবার হজ অ্যাজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ অ্যাজেন্সিতে ভাঙচুর চালান। এরই জেরে  শনিবার (১৩ জুন) সকালে কদমতলি এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা খবরের কাগজকে জানান, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/ 

নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:১২ পিএম
নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!
শিবির নেতা জিসান মিয়া। ছবি: খবরের কাগজ
কুমিল্লার দাউদকান্দিতে শিবির নেতা জিসান মিয়া প্রধানের চাঞ্চল্যকর ‘নিখোঁজ নাটকে‘’ অবসান ঘটেছে। পুলিশের দাবি, জিসান আসলে নিখোঁজ ছিলেন না, বিয়ে এড়াতে নিজেই আত্মগোপনে ছিলেন।
 
পুলিশের তথ্যমতে, কয়েক মাস আগে ফেসবুকে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
 
ভুক্তভোগীর পরিবার জানান, ভুক্তভোগীকে হুমকি দিয়ে গর্ভপাত করানো হয় এবং এ ঘটনায় জিসানের কয়েকজন সহযোগীর সম্পৃক্ততার তথ্যও পুলিশ তদন্তে পাওয়া গেছে।
 
পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে ১২ জুন বিয়ের আশ্বাস দেন জিসান। কিন্তু তার আগের রাতেই তিনি আত্মগোপনে যান এবং নিজের চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান বলে দাবি পুলিশের।
 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, নিখোঁজের অনুসন্ধানের এক পর্যায়ে কুমিল্লার লাকসাম এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় উপস্থিত হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা করেন।
 
বর্তমানে আসামি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। 
 
লিটন সরকার/আজহার/ 

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে গত ১০ জুন নিখোঁজ হয় শাহিন শেখ। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে পানিতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বাদল সাহা/তামান্না রুপা/

লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) রাতে চোর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের উপকন্ঠে অবস্থিত হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের জানালার গ্রিল কেটে ভিতরে ডুকে তথ্য সেবাকেন্দ্রের একটি ল্যাপটপ, একটি মনিটর ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

শনিবার সকালে তথ্য সেবাকেন্দ্রের কর্মীরা কেন্দ্রে এলে ঘটনাটি জানাজানি হয়। 

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪২ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৪১ পিএম
বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে আর্জেন্টিনা দলের সমর্থকদের উৎসবমুখর অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া এলাকায় কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি ধুলপুকুরিয়া এলাকা থেকে শুরু হয়ে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের আয়োজকদের একজন আল-আমিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মূল উদ্দেশ্য। আশাকরি এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ান হবে।

এনকেবি নয়ন/তামান্না রুপা/