ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী মানিকগঞ্জ মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, অতিরিক্ত মহাপরিচালকের ক্ষোভ গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাঙচুর-আগুন সরকারি বাসস্থান সংকটে ভোগান্তিতে খোকসার কর্মকর্তা-কর্মচারীরা সিরাজুল ইসলাম চৌধুরী: একজন মননশীল লেখকের প্রতিভূ আর্জেন্টিনার জার্সি পরে বাজারে এলে কেজিতে ১০ টাকা ছাড় পতেঙ্গায় চোরাচালানবিরোধী অভিযানে দুই পাচারকারী আটক কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস চীনের অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির নতুন কেন্দ্র সুচৌ বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রপ্তানি দ্বিগুণ বেড়েছে

তরুণীর ঘরে প্রবাসী আটক: রফাদফার টাকার ভুক্তভোগী পেল একভাগ, বাকি টাকা কাদের পকেটে?

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
তরুণীর ঘরে প্রবাসী আটক: রফাদফার টাকার ভুক্তভোগী পেল একভাগ, বাকি টাকা কাদের পকেটে?
প্রতীকী ছবি

১৬ বছরের তরুণীর ঘরে ৫৭ বছরের এক প্রবাসী আটক হয়ে এক রাত এক দিন থাকার পর সাড়ে তিন লাখ টাকায় করা হয় রফাদফা। সে টাকার মাত্র এক লাখ ২০ হাজার টাকা পেয়েছে ভুক্তভোগী। বাকি টাকা জনপ্রতিনিধি, মাতবর ও নেতাদের পকেটে।

এ অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার। টাকা ভাগ-বাটোয়ার কথা স্বীকারও করেন জনপ্রতিনিধিসহ একাধিক নেতা।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম শিংঝাড় এলাকায়।

স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজার এলাকার বাসিন্দা আকরামুল হক রানুকে (৫৭) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের পশ্চিম শিংঝাড় এলাকার ওই তরুণীর ঘরে আটক করেন এলাকাবাসী। ওই তরুণী এবার জয়মনির হাটের বাউশমারী ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।

আকরামুল হক রানু

এদিকে রায়গঞ্জ বাজারের পাশের বাসিন্দা রানু দীর্ঘদিন দুবাইতে ছিলেন। আগে দুটি বিয়ে করেছেন। দুই সন্তান রেখে প্রথম স্ত্রীকে তালাক দিলে রানুর বিরুদ্ধে কোর্টে মামলা করেন তিনি। মামলা চলা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন। সেখানে এক সন্তান।

স্থানীয় অনেকে জানান, রানুর মাদক সেবনের অভ্যাস থাকায় প্রায়ই মাদক সেবন করতে সীমান্ত এলাকায় যান। ওই মেয়ের বাড়ি সীমান্ত এলাকায়। প্রায়ই সেখানেও যেতেন।

জানা গেছে, রাতে আটকের পর রায়গঞ্জ এলাকার বেশ কিছু লোকজনসহ জয়মনিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে রানুকে উদ্ধার করতে গেলে এলাকাবাসী বিয়ের দাবি জানান। সারারাত ও শুক্রবার দিনভর ভুক্তভোগী তরুণী বিয়ের দাবিতে অনড় থাকে। পরে শুক্রবার সন্ধ্যায় জয়মনিরহাট ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বাদল তালুকদার, চার ইউপি সদস্যসহ স্থানীয় নেতা-কর্মী ও মাতবর মিলে সাড়ে তিন লাখ টাকায় বিষয়টির রফাদফা করেন।
কিন্তু অভিযোগ উঠেছে, ওই টাকার মধ্যে ভুক্তভোগী তরুণীর পরিবার পেয়েছে মাত্র এক লাখ ২০ হাজার টাকা। বাকি টাকা ভাগ-বাটোয়ারার করা হয়েছে।

টাকা ভাগের কথা স্বীকার করেছেন ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। তবে তাদের দাবি মেয়ের পরিবারের হাতে দুই লাখ টাকা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী তরুণীর ভাই বলেন, 'টাকা দিছিল ওসমান (যুবদল নেতা) আর একজনসহ ২০ টাকা নিল- বলল, অনেকে আছে। মেম্বার, চেয়ারম্যানে ছিল। ওরা নিছে। আরও কিছু ছেলে ছিল ওরাও নিছে। হারুন, গোলাম, রেজাউল, রন্জু, আতা আরও অনেকে ছিল। এক লাখ ২০ হাজার টাকা পাইছি।

ভুক্তভোগীর মা বলেন, 'তারা রাত জাগছে। এহানে ছিল। তাই তারা টাকা নিছে। যদিও ভুরুঙ্গামারী ইউনিয়ন যুবদল সভাপতি পরিচয় দিয়ে ওসমান বলেন, আমি ছিলাম। টাকা নেইনি। ওরা মিথ্যা বলেছে। 

সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, 'মেয়েটার সঙ্গে লোকটার দুই বছর সম্পর্ক আছিল। আটকের পর সারারাত ছিলাম। ওরা বিয়া দিব। শুক্রবার চেষ্টার পর ফয়সালা করে দিছি। বাদল ভাই আছিল। টাকা ভাগের বিষয়ে বলেন- না, না। ওদের দুই লাকই (লাখ) দেওয়া হইছিল।

সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বাদল তালুকদার বলেন, তার দুই বউ, বাচ্চা আছে। তারপরে তো বিয়ে দেওয়া যায় না।

মেয়েটা তো ছোট। কীভাবে মীমাংসা হলো জানতে চাইলে তিনি বলেন, দুই লাখ টাকা দেওয়া হয়েছে। 

বাকি দেড় লাখ? এর উত্তরে তিনি বলেন- ওখানে চারজন ইউপি সদস্য ছিল। নেতা-কর্মী ছিল। অনেক লোকজন ছিল। বোঝেনইতো।

এ বিষয়ে আকরামুল হক রানু বলেন, 'আমি ট্র্যাপে পড়েছি। এটা নিয়ে পড়ে কথা বলব।'

রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল বলেন, 'এটা জঘন্য কাজ করেছে। পরবর্তীতে কি হয়েছে তা জানি না। আমি ঢাকায়।'

জয়মনির হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, 'আমাদের সাবেক চেয়ারম্যান বাদল ভাই ছিল। চারজন ইউপি সদস্য ছিল। সবার উপস্থিতিতে মীমাংসা হয়েছে। সাড়ে ৩ লাখ টাকার কথাটা জানি। এ বেশি কিছু জানি না। কারণ, আমি উপস্থিত ছিলাম না।'

মেহেদী/

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১২ পিএম
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের মাদারগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রুস্তম আলী (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের ফুলজোড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী একই এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে রুস্তম আলী মাঠে থাকা গরু বাড়িতে নিয়ে আসার জন্য বের হন। তখন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। তিনি গরু নিয়ে ফেরার পথে তার ওপরে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, বজ্রপাতে রুস্তম আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আসমাউল আসিফ/নাঈম

কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত
ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুণবতী ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথকভাবে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত হওয়ায়, আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ঢাকাসহ চট্টগ্রামের সঙ্গে সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুটি ট্রেন দুর্ঘটনা কবলে পড়ায় এ অবস্থা তৈরি হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চার বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসলেই উদ্ধার কাজ শুরু হবে।

জহির/নাঈম

বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ
অসুস্থ হয়ে শিক্ষার্থীরা বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে/ ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে একই স্কুলের ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বুধবার ( ২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে দুপুরের নাস্তা হিসেবে পাউরুটি ও ডিম বিতরণ করা হয়েছিল। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, পাউরুটিতে অস্বাভাবিক দুর্গন্ধ ছিল। খাবার খাওয়ার পরেই তাদের পেটব্যথা, বমি বমি ভাব ও শারীরিক অস্বস্তি শুরু হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো— রাকিবুল হাসান (৩য় শ্রেণি), আতিকুর রহমান (৩য় শ্রেণি), মরিয়ম খাতুন (৫ম শ্রেণি), সোহান শেখ (৩য় শ্রেণি), মারিয়া খাতুন (৪র্থ শ্রেণি), আওলিয়া খাতুন (৫ম শ্রেণি), তানিয়া খাতুন (৩য় শ্রেণি), এবং মরিয়ম খাতুন (৫ম শ্রেণি)।

বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, দুপুর ১২টা থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। প্রতিদিনের মতো আজ নাস্তা বিতরণের পর ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।”

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুদীপ সরকার বলেন, “দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থী পেটব্যথা নিয়ে হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দেওয়া হয়েছে। বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছে। নাস্তা হিসেবে বিতরণ করা পাউরুটির নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন বলেন, “১২৯ নম্বর বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাস্তা খেয়ে অসুস্থ হওয়ার খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে যাই। সেখানে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করেছি। একই সঙ্গে বিতরণকৃত খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”

হাসপাতালে উপস্থিত কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ। আমাদের সন্তানদের ভালোভাবে লেখাপড়া করানোর জন্য স্কুলে পাঠাই। বিদ্যালয়ের খাবার খেয়ে যদি শিশুরা অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা কোথায় যাব? আমরা চাই, শিশুদের জন্য সরবরাহ করা সব খাবার কঠোরভাবে যাচাই-বাছাই করে বিতরণ করা হোক।”

তারা আরও বলেন, “সরকারের এই উদ্যোগ শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন খাদ্যের মান নিশ্চিত করে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।”

এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা পাউরুটির উৎস ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে গাক এনজিও ও কার্নেল বেকারির সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “ঘটনার খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করেছি। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ঘটনার পর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। পরীক্ষাগারের রিপোর্ট ও তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আল-আমিন/এএফ

তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম
তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম
নূর আলম। ছবি: খবরের কাগজ

জীবনের শেষ প্রহরে একটু নিশ্চিন্তে বাঁচার স্বপ্ন ছিল বৃদ্ধ নূর আলমের। তিন বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে কষ্টের পয়সা জমিয়েছিলেন। আশা ছিল, জমানো অর্থ নিয়ে ফিরে যাবেন গ্রামের বাড়িতে। কিন্তু বাড়ি ফেরার আগমুহূর্তেই এক প্রতারকের ফাঁদে পড়ে হারিয়েছেন প্রায় দেড় লাখ টাকার সঞ্চয়। মুহূর্তেই ভেঙে গেছে জীবনের শেষ সম্বল। সর্বস্ব হারিয়ে এখন অসহায় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বৃদ্ধ নূর আলমের।

সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার একটি ভাড়া বাসায় থাকেন নূর আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, প্রায় আট বছর আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে বরিশাল থেকে সাভারে এসেছিলেন। শুরু করেছিলেন সবজির ব্যবসা। ব্যবসা করে পরিবার নিয়ে মোটামুটি ভালোই চলছিল তার জীবন।

কিন্তু তিন বছর আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। আয়-রোজগার বন্ধ হয়ে গেলে সংসারে তিনি বোঝা হয়ে ওঠেন। একপর্যায়ে পরিবারের সঙ্গ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। জীবিকার তাগিদে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি।

নূর আলম জানান, প্রতিদিন ভিক্ষা করে যে সামান্য টাকা পেতেন, তা খরচ না করে স্থানীয় এক মুদি দোকানির কাছে জমা রাখতেন। এভাবে তিন বছরে প্রায় দেড় লাখ টাকা সঞ্চয় করেন। সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তিনি জমা রাখা টাকা ফেরত নেন।

তার ভাষ্য, টাকা নিয়ে বাসায় ফেরার কিছুক্ষণ পর শামীম নামে এক যুবক তাকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেয়। পরে সুযোগ বুঝে তার কাছ থেকে পুরো টাকাই নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় মুদি দোকানি লিটন বলেন, নূর আলম দীর্ঘদিন ধরে তার কাছে ভিক্ষার টাকা জমা রাখতেন। গ্রামের বাড়ি যাওয়ার কথা জানিয়ে টাকা ফেরত চাইলে তিনি জমা রাখা অর্থ বুঝিয়ে দেন। পরে শুনতে পান, সেই টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার পর নূর আলম সাভার মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএন/

৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন
ছবি : খবরের কাগজ

১৬ ঘণ্টা ধরে শূন্য রেখায় অবস্থান করছে বিএসএফের ঠেলে দেয়া শিশু নারীসহ ৯ জন। দিনভর খোলা আকাশের নিচে তীব্র রোদ-গরেমেই বসেছিলেন তারা।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা অবধি তাদের বিষয়ে কোন সূরা হয়নি। 

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কথা ছিল। কিন্তু বিএসএফের গাফিলতিতে দিন পেরিয়ে গেলেও সেই বৈঠক আর হয়নি। ছেলে দেয়া ওই ৯ জন এখনো নমেনসল্যান্ডে অবস্থান করছেন। ভারতীয় শূন্যরেখায় তারা অবস্থান করায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশ অংশে বিজিবি সদস্যরা তাদের অবস্থান বাড়িয়েছে। যাতে অবৈধভাবে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। জানান, ঠেলে দেয়া এই ৯ জন তাদের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ভারত অংশেই থাকবেন।

এদিকে পুশইনের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সীমান্তের গরম পরিস্থিতিতে কৃষি, পশু পালনসহ প্রাত্যহিক কাজকর্ম বাধাগ্রস্থ হচ্ছে। সীমান্তের আশপাশে গেলেই বিএসএফের রক্তচক্ষু  দেখতে হয় তাদের।

পাতাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভোর রাতে পুশইনের পর থেকেই ভারত ও বাংলাদেশ অংশে বিজিবি বিএসএফ অবস্থান নিয়ে আছেন। তাতে করে গ্রামের লোকজন ধান কাটাসহ অন্যান্য কাজকর্মে যেতে পারছেন না। পরিস্থিতির সান্তনা হওয়া পর্যন্ত সীমান্তের আশপাশে যেতে ভয় পাচ্ছেন তারা।

বলেন, ভোর থেকেই ওই ৯ জন খোলা আকাশের নিচে রয়েছেন। খাবার বা পানি কোন কিছুই তাদের সাথে নেই। খুব মানবেতর অবস্থায় তারা রয়েছে। তাদের সঙ্গে তিনটি শিশু আছে। এই তপ্ত রোদের মধ্যে এভাবে থাকলে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই সীমান্ত সমস্যার সমাধান যেনো দ্রুত ই করা হয়। 

এসএন/