লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। উদ্যাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’ ও ‘কালের কণ্ঠ’।
বুধবার (৩ ডিসেম্বর) সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিআরএইচএসএএ)’। ওপরে উল্লেখিত সময়ের মধ্যে নিবন্ধিত হওয়ার জন্য বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধন করার জন্য সংগঠনের অন্যতম দুই সদস্য স্থানীয় ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু হান্নান লাভলু (০১৭১১৩৮৭৩৪৮) ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাকিল চৌধুরীসহ (০১৭২৬৩৭৩৪১২) সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
রাজধানীর মহাখালী প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি মো. মাইনউদ্দিন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দুইবারের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, ডিআরএইচএসএএ-এর নির্বাহী সভাপতি মো. আবদুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন (খোকন)। বিদ্যালয়কেন্দ্রিক সমাজসেবী ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহাদাৎ হোসেন (মনির), মো. মনিরুজ্জামান, মো. আলমগীর হোসেন, মো. মহসিন হোসেন, মহিউদ্দিন মাসুদ, সুলতান মজুমদার ও মো. জহিরুল হক।
/নাঈম