ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
মহানগরীর মহাকোলাহলে সবুজ উদ্যানের এক পরিবেশ-সৌন্দর্যপিপাসু নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Nagad desktop

সৈয়দপুরে এক টাকায় ঈদের নতুন জামা

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম
সৈয়দপুরে এক টাকায় ঈদের নতুন জামা
ছবি: খবরের কাগজ

ঈদ মানেই নতুন জামা, আনন্দ আর হাসিতে ভরা একদিন। কিন্তু সমাজের অনেক শিশুর জন্য সেই আনন্দের দিনটিও কখনো কখনো হয়ে ওঠে কেবলই আক্ষেপের। নতুন জামা কেনার সামর্থ্য না থাকায় দূর থেকে অন্যদের আনন্দই শুধু দেখে তারা। তবে এমন অনেক শিশুর মুখে এবার ঈদের আগেই হাসি ফুটিয়েছে এক মানবিক উদ্যোগ।

নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় শনিবার (১৪ মার্চ) সকালে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। একটি স্কুলের পাশে সামিয়ানা টাঙিয়ে বানানো হয়েছে ছোট্ট একটি অস্থায়ী দোকান। দোকানের সামনে বড় একটি ব্যানারে লেখা ‘১ টাকায় ঈদের নতুন জামা’। ব্যানারটি দেখেই আশপাশের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে কৌতূহল আর আনন্দ।

দোকানের সামনে তখন সারি বেঁধে দাঁড়িয়ে শতাধিক শিশু-কিশোর। কেউ হাতে শক্ত করে ধরে রেখেছে একটি এক টাকার কয়েন, কেউবা কাগজের নোট। তাদের চোখে-মুখে স্পষ্ট উত্তেজনা- আজ তারা কিনবে ঈদের নতুন জামা, তাও আবার মাত্র এক টাকায়।

দোকানের ভেতরে ব্যস্ত সময় পার করছেন কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবী। আগত শিশুদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন, তাদের পছন্দের পোশাক দেখাচ্ছেন, আবার সাইজ মিলিয়ে দিচ্ছেন। তারপর শিশুদের হাত থেকে ১ টাকা নিয়ে তুলে দিচ্ছেন নতুন ফ্রক, পাঞ্জাবি, শার্ট কিংবা প্যান্ট। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে তখন খুশির ঝিলিক। এভাবে মাত্র এক টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দে মেতে ওঠে সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

মূলত সুবিধাবঞ্চিত পথশিশু ও দরিদ্র পরিবারের শিশুদের ঈদের আনন্দে শামিল করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। সংগঠনটির সদস্যদের উদ্যোগে গোলাহাট এলাকায় বসানো হয় এই ব্যতিক্রমী ‘১ টাকার দোকান’। এখানে নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ শিশুদের নানা ধরনের পোশাক সাজিয়ে রাখা হয়।

শহরের গোলাহাট এলাকার শিশু রেহান (১০) ও আকাশি (৮) জানায়, তাদের পরিবারে আর্থিক কষ্টের কারণে ঈদের সময় নতুন কাপড় কেনা অনেক সময় সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন জামা দেওয়া হচ্ছে শুনেই তারা ছুটে আসে। 

রেহান বলে, ‘আমাদের বাসায় সব সময় নতুন জামা কেনা হয় না। এখানে ১ টাকায় নতুন জামা দিচ্ছে শুনে খুব ভালো লাগছে।’ 

আকাশি হাসিমুখে জানায়, ‘আমি নিজের পছন্দের একটা ফ্রক নিয়েছি। খুব সুন্দর লাগছে। ঈদের দিন এটা পরবো।’ 

শুধু শিশুদের পোশাকই নয়, এই এক টাকার দোকানে রাখা হয়েছে অসহায় মানুষের জন্য শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিসও। দরিদ্র মানুষরাও মাত্র ১ টাকার বিনিময়ে এসব পোশাক সংগ্রহ করতে পারছেন।

মাত্র এক টাকায় নতুন পোশাক হাতে পেয়ে মহাখুশি অসহায় শিশু সাবিনা (১২) ও কৌশিক (৮)। তাদের দু’জনেরই বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। এখনো তাদের জন্য নতুন জামা কিনে দিতে পারেননি তিনি।

সাবিনা জানান, আমার মা বলছিলেন হয়তো এবার নতুন জামা হবে না। কিন্তু এখানে এসে ১ টাকায় নতুন জামা পেলাম। খুব ভালো লাগছে।

কৌশিকও নতুন জামা হাতে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ‘এবার ঈদে নতুন জামা পরে ঘুরতে পারবো।’ 

সংগঠনের সদস্য মিথুন, সামিউল, রাজা ও রাব্বি জানান, সমাজে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা প্রায় সব উৎসবেই বঞ্চিত থাকে। ঈদের সময় নতুন জামা তাদের কাছে অনেক বড় স্বপ্নের মতো।

তারা বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দের দিন। কিন্তু অনেক শিশু নতুন কাপড় কিনতে পারে না। সেই শিশুদের মুখে একটু হাসি ফোটাতেই আমাদের এই ছোট উদ্যোগ।’ 

সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, ‘আমাদের এই আয়োজন মূলত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। যেসব শিশুদের ঈদের নতুন জামা হয়নি, তারা এখানে এসে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দের পোশাক নিতে পারছে। আমাদের সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে এই আয়োজন করেছে।’ 

তিনি আরও জানান, শুধু পোশাক নয়, পর্যায়ক্রমে অসহায় মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসের পাশাপাশি সেমাই, চিনি ও দুধও বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে।

উল্লেখ্য, প্রতি বছরই ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা, সালামি এবং দরিদ্র মানুষের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনটি।

শিশুরা সবসময়ই ঈদের দিনে নতুন জামা পরতে চায়। কিন্তু দারিদ্র্যের কারণে অনেক শিশুর সেই ইচ্ছা অপূর্ণ থেকে যায়। আর সেই অপূর্ণ স্বপ্ন পূরণে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সৈয়দপুরের তরুণদের এই সংগঠন।

মাত্র এক টাকার বিনিময়ে নতুন জামা এই ছোট উদ্যোগই হয়তো অনেক শিশুর ঈদের আনন্দকে করে তুলেছে রঙিন, উজ্জ্বল আর স্মরণীয়।

মমিনুর আজাদ/রিফাত/

কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার (১১ জুন) ওই বৃদ্ধার পরিবার হজ অ্যাজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ অ্যাজেন্সিতে ভাঙচুর চালান। এরই জেরে  শনিবার (১৩ জুন) সকালে কদমতলি এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা খবরের কাগজকে জানান, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/ 

নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:১২ পিএম
নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!
শিবির নেতা জিসান মিয়া। ছবি: খবরের কাগজ
কুমিল্লার দাউদকান্দিতে শিবির নেতা জিসান মিয়া প্রধানের চাঞ্চল্যকর ‘নিখোঁজ নাটকে‘’ অবসান ঘটেছে। পুলিশের দাবি, জিসান আসলে নিখোঁজ ছিলেন না, বিয়ে এড়াতে নিজেই আত্মগোপনে ছিলেন।
 
পুলিশের তথ্যমতে, কয়েক মাস আগে ফেসবুকে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
 
ভুক্তভোগীর পরিবার জানান, ভুক্তভোগীকে হুমকি দিয়ে গর্ভপাত করানো হয় এবং এ ঘটনায় জিসানের কয়েকজন সহযোগীর সম্পৃক্ততার তথ্যও পুলিশ তদন্তে পাওয়া গেছে।
 
পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে ১২ জুন বিয়ের আশ্বাস দেন জিসান। কিন্তু তার আগের রাতেই তিনি আত্মগোপনে যান এবং নিজের চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান বলে দাবি পুলিশের।
 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, নিখোঁজের অনুসন্ধানের এক পর্যায়ে কুমিল্লার লাকসাম এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় উপস্থিত হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা করেন।
 
বর্তমানে আসামি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। 
 
লিটন সরকার/আজহার/ 

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে গত ১০ জুন নিখোঁজ হয় শাহিন শেখ। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে পানিতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বাদল সাহা/তামান্না রুপা/

লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) রাতে চোর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের উপকন্ঠে অবস্থিত হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের জানালার গ্রিল কেটে ভিতরে ডুকে তথ্য সেবাকেন্দ্রের একটি ল্যাপটপ, একটি মনিটর ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

শনিবার সকালে তথ্য সেবাকেন্দ্রের কর্মীরা কেন্দ্রে এলে ঘটনাটি জানাজানি হয়। 

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪২ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৪১ পিএম
বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে আর্জেন্টিনা দলের সমর্থকদের উৎসবমুখর অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া এলাকায় কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি ধুলপুকুরিয়া এলাকা থেকে শুরু হয়ে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের আয়োজকদের একজন আল-আমিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মূল উদ্দেশ্য। আশাকরি এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ান হবে।

এনকেবি নয়ন/তামান্না রুপা/