ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত
Nagad desktop

রাজশাহী বিভাগে হামের প্রকোপ বৃদ্ধি, আতঙ্কে অভিভাবকরা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
রাজশাহী বিভাগে হামের প্রকোপ বৃদ্ধি, আতঙ্কে অভিভাবকরা
রাজশাহীতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: খবরের কাগজ

রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫২০টি নমুনা পরীক্ষা করা হলে ১৪৩ জনের শরীরে হামের উপস্থিতি পাওয়া যায়। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে প্রায় ৩৫ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ বা পজিটিভ হিসেবে ২২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ ২৬টি এলাকা প্রাদুর্ভাব এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে পাবনায় (১০টি এলাকা), রাজশাহীতে ছয়টি এলাকা (যার পাঁচটি মহানগরের ভেতরে), নওগাঁয় পাঁচটি, চাঁপাইনবাবগঞ্জে তিনটি, নাটোর ও সিরাজগঞ্জে একটি করে এলাকা। স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, পর্যাপ্ত পদক্ষেপ না নিলে আক্রান্ত এলাকা আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত) চিকিৎসাধীন অবস্থায় শুধু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন শিশু। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে ৩৮ জন।

চিকিৎসকেরা জানিয়েছেন, হামের সংক্রমণ শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রাপ্তবয়স্কদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ৬ মাসের কম বয়সী শিশুরা, যাদের অধিকাংশ এখনও টিকার আওতায় আসেনি। হাসপাতালের তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশই ৯ মাসের আগেই সংক্রমিত হচ্ছে। সরকার আগামী ৫ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে। রাজশাহীতে নতুন টিকা না আসলেও পূর্বে মজুদ থাকা ৩৮ হাজার ৫৯০ ডোজ দিয়ে কার্যক্রম শুরু হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী, ২০২৪ সালে ৯ মাস বয়সে ৫৬,৪৯০ জন এবং ১৫ মাসে ৫৫,৫০৩ জন শিশু টিকা পেয়েছে। ২০২৫ সালে সংখ্যা বেড়ে যথাক্রমে ৫৯,২৫৯ এবং ৫৮,৩০২ জনে দাঁড়ায়।

সরেজমিনে রামেক হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে রোগীর চাপ তীব্র। শয্যা সংকটের কারণে অনেক অভিভাবক মেঝেতে বসে সন্তানদের চিকিৎসা করাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে আসা অভিভাবকরা জানান, শুরুতে সাধারণ জ্বর ভেবে অবহেলা করলেও পরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসতে হয়েছে। রাজশাহীতে নগর ও গ্রামাঞ্চল জুড়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, একাধিক রোগী শনাক্ত এলাকা আউটব্রেক হিসেবে বিবেচনা করে সেখানে বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। টিকা প্রয়োগের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব হলে শিশুদের ঝুঁকিও কমে আসবে।

রামেক হাসপাতালও পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ৪০ শয্যার একটি হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। শিশু ওয়ার্ড ও মেডিসিন বিভাগে আলাদা আইসোলেশন কর্নার রাখা হয়েছে। রোগীর চাপ বেড়ে গেলে একটি শিশু ওয়ার্ডকে পুরোপুরি আইসোলেশন ইউনিটে রূপান্তর করা হবে। বর্তমানে হাসপাতালে ১৪৯ শিশু চিকিৎসাধীন। শিশুদের জন্য পিআইসিইউ শয্যা ১২ থেকে বাড়িয়ে ১৮টি করা হয়েছে, যার মধ্যে ১২টি শয্যা হাম আক্রান্ত শিশুদের জন্য। গুরুতর রোগীদের চিকিৎসায় বিকল্প হিসেবে হার্ট ফাউন্ডেশনেও পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, '৬ মাসের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণ বেশি। তাই অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। হাসপাতালের সব সন্দেহভাজন রোগীকে প্রাথমিকভাবে শনাক্ত করা হচ্ছে। নিশ্চিতভাবে হাম কি না তা পরীক্ষা করা সময়সাপেক্ষ, তবে আমরা চেষ্টা করছি।'

অন্যদিকে, হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। রামেক হাসপাতালে বর্তমানে আইসিইউ বেডের সংকট রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বেড সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া চলমান আছে। হাম রোগসহ সার্বিক চিকিৎসা সেবায় রাজশাহী সিটি কর্পোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

নাঈম/

কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার (১১ জুন) ওই বৃদ্ধার পরিবার হজ অ্যাজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ অ্যাজেন্সিতে ভাঙচুর চালান। এরই জেরে  শনিবার (১৩ জুন) সকালে কদমতলি এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা খবরের কাগজকে জানান, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/ 

নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:১২ পিএম
নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!
শিবির নেতা জিসান মিয়া। ছবি: খবরের কাগজ
কুমিল্লার দাউদকান্দিতে শিবির নেতা জিসান মিয়া প্রধানের চাঞ্চল্যকর ‘নিখোঁজ নাটকে‘’ অবসান ঘটেছে। পুলিশের দাবি, জিসান আসলে নিখোঁজ ছিলেন না, বিয়ে এড়াতে নিজেই আত্মগোপনে ছিলেন।
 
পুলিশের তথ্যমতে, কয়েক মাস আগে ফেসবুকে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
 
ভুক্তভোগীর পরিবার জানান, ভুক্তভোগীকে হুমকি দিয়ে গর্ভপাত করানো হয় এবং এ ঘটনায় জিসানের কয়েকজন সহযোগীর সম্পৃক্ততার তথ্যও পুলিশ তদন্তে পাওয়া গেছে।
 
পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে ১২ জুন বিয়ের আশ্বাস দেন জিসান। কিন্তু তার আগের রাতেই তিনি আত্মগোপনে যান এবং নিজের চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান বলে দাবি পুলিশের।
 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, নিখোঁজের অনুসন্ধানের এক পর্যায়ে কুমিল্লার লাকসাম এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় উপস্থিত হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা করেন।
 
বর্তমানে আসামি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। 
 
লিটন সরকার/আজহার/ 

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে গত ১০ জুন নিখোঁজ হয় শাহিন শেখ। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে পানিতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বাদল সাহা/তামান্না রুপা/

লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) রাতে চোর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের উপকন্ঠে অবস্থিত হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের জানালার গ্রিল কেটে ভিতরে ডুকে তথ্য সেবাকেন্দ্রের একটি ল্যাপটপ, একটি মনিটর ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

শনিবার সকালে তথ্য সেবাকেন্দ্রের কর্মীরা কেন্দ্রে এলে ঘটনাটি জানাজানি হয়। 

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪২ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৪১ পিএম
বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে আর্জেন্টিনা দলের সমর্থকদের উৎসবমুখর অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া এলাকায় কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি ধুলপুকুরিয়া এলাকা থেকে শুরু হয়ে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের আয়োজকদের একজন আল-আমিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মূল উদ্দেশ্য। আশাকরি এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ান হবে।

এনকেবি নয়ন/তামান্না রুপা/