ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী যে অঙ্গের কারণে মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাবে জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা সোনারগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার আদ্-দ্বীন থেকে রেফারকৃত রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ জাককানইবির এক শিক্ষার্থীর রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয় মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২ যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১ ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ নগরীর কোলাহলমুক্ত সবুজ উদ্যান রমনা চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী
Nagad desktop

১৪ বছর নির্বাচন হয়নি খুলনা চেম্বারে

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম
১৪ বছর নির্বাচন হয়নি খুলনা চেম্বারে

বছরের পর বছর ভোটাধিকার প্রয়োগ না করে সিলেকশনের মাধ্যমে পরিচালক নির্বাচন, নতুন ভোটার অন্তর্ভুক্তিতে অস্বচ্ছতা এবং উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির পদত্যাগে স্থবির হয়ে পড়েছে খুলনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)। 

সেই সঙ্গে বিগত প্রায় ১৪ বছর (টানা ৬ মেয়াদে) কোনো নির্বাচন ছাড়াই আওয়ামী লীগ-সমর্থিত কমিটি চেম্বার দখল করে রেখেছিল বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর এই কমিটি ভেঙে দেওয়া হয়।

এদিকে নির্বাচনের মাধ্যমে তফসিল প্রণয়নসহ নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলেও ভুয়া ভোটার বিতর্ক পিছু ছাড়ছে না। প্রকৃত ব্যবসায়ীদের পরিবর্তে পছন্দের লোকদের ভোটার করার অভিযোগ রয়েছে। পাশাপাশি বর্তমান নির্বাচন-প্রক্রিয়া ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

জানা যায়, চেম্বার অব কমার্সের নির্বাচন প্রস্তুতির মাঝে গত দুই সপ্তাহে অন্তত ১২৫টি সদস্য আবেদন যাচাই-বাছাই করে ৯০টি প্রতিষ্ঠানই অস্তিত্বহীন বলে প্রমাণ মিলেছে। তাদের সদস্যপদ বাতিলের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে, নির্বাচনকে টার্গেট করে গত এক বছরে সদস্য হতে আবেদন করেছেন ১ হাজার ৭০ জন। এর মধ্যে অনেকেই সদস্য হয়েছেন, যাদের সাইনবোর্ডসর্বস্ব প্রতিষ্ঠান খুলে ভোটার বানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। 

জানা যায়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক নেতারা বর্তমানে অনেকেই রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে বা নিষ্ক্রিয় রয়েছেন। সর্বশেষ খুলনা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান ২০২৪ সালের ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন। সংগঠনের প্রভাবশালী সাবেক সভাপতি কাজী আমিনুল হক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিষ্ক্রিয় রয়েছেন। 

অভিযোগ রয়েছে, বিগত ১৪ বছর ধরে নির্বাচন না হওয়া খুলনা চেম্বারের বিগত পরিচালনা পর্ষদের অধিকাংশ নেতাই আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিলেন, তারা বর্তমান প্রেক্ষাপটে গা ঢাকা দিয়েছেন বা নির্বাচন-প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছেন।

খুলনা চেম্বারের সাবেক পরিচালক ও মহানগর বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, প্রায় ১৪ বছর যারা ব্যবসায়ীদের সংগঠনটি কুক্ষিগত করে রেখেছেন, তারাই আবার ভুয়া ভোটারসহ নানা ইস্যু তুলে নির্বাচনকে বিলম্বিত করতে চান। তিনি বলেন, চেম্বারের সদস্য হতে গেলে আগে ৬০০-১০০০ টাকা ফি দিতে হতো। কিন্তু এখন সদস্য ফি করা হয়েছে ২০ হাজার টাকা। এত টাকা ব্যয় করে ভুয়া ভোটার হতে চাইবেন না কেউ। কারও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তন হতেই পারে, এ জন্য তাকে অস্বিত্বহীন বলা যায় না। আর অস্বিত্ব না থাকলে চেম্বার থেকে সদস্যপদ বাতিলের চিঠি তাকে কীভাবে কোন ঠিকানায় দেওয়া হচ্ছে।   

একইভাবে চেম্বারের সাবেক পরিচালক তারিকুল ইসলাম জহির বলেন, বিগত দিনে ব্যবসায়ীদের এ সংগঠনটি রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে। এখনো নানাভাবে নির্বাচন-প্রক্রিয়া ব্যাহত করার প্রচেষ্টা চলছে। ভুয়া ভোটার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। এ কারণে প্রকৃত ব্যবসায়ীদের অনেকেই চেম্বারের নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছেন না। যদি চেম্বারের সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, নির্বাচন-প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাভাবিক হয়, তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে মত ব্যক্ত করেন। চেম্বারের সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা ও মো. মুনীর আহমেদ এখনো নির্বাচনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সক্রিয় হননি। 

তবে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, চেম্বারের নেতৃত্বে প্রকৃত ব্যবসায়ীরাই ফিরুক। যারা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, নীতিনির্ধারণ এবং সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। সেই সঙ্গে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর, নতুন বিনিয়োগ, শিল্প বিকাশে ব্যবসায়ী এবং সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করবেন।  

চেম্বার অব কমার্স থেকে জানা গেছে, অভ্যুত্থানের পর ২০২৫ সালের ২ জানুয়ারি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছকে খুলনা চেম্বার অব কমার্সের প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়। পরবর্তী সময়ে ওই বছরের ৩০ ডিসেম্বর প্রশাসক নিয়োগ করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলকে। তাকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়। এর পরই চেম্বার নির্বাচনের তোড়জোড় শুরু হয়। বর্তমানে চেম্বার অব কমার্সের ১ হাজার ৮৪ জন সাধারণ শ্রেণির এবং ২৭৮ জন সহযোগী শ্রেণির সদস্য নবায়ন রয়েছে। নতুন করে আবেদন জমা রয়েছে ১ হাজার ৭০টি। নতুন এই আবেদন যাচাইয়ের জন্য কয়েক দফা আবেদন করেছে ব্যবসায়ীদের একটি অংশ। তারা প্রথম দফায় ৬৭টি এবং পরবর্তী সময়ে ৫৮টি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের তালিকা জমা দেয় এবং আরও ৪০০টি প্রতিষ্ঠান ভুয়া রয়েছে বলে জানায়।

চেম্বার অব কমার্সের প্রশাসক বিতান কুমার মণ্ডল বলেন, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ১২৫টি আবেদন যাচাই করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। তাদের বাতিল করা হবে। তবে যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচনি কার্যক্রম বন্ধ রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের জন্য আবেদন করতে পারেন। মন্ত্রণালয় যদি যাচাই-বাছাই শেষে তফসিল দিতে বলে আমরা সেটাই করব।’

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা
চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২১টি পরিবারের মাঝে ট্রাস্ট ফান্ডের মোট ৭৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হতাহতের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

অনুষ্ঠানে সড়ক পরিবহন আইনের ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ, গুরুতর আহতরা ৩ লাখ ও আহতরা ১ লাখ টাকার চেক পেয়েছেন।

অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষতি টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়, তবে সরকারের এই উদ্যোগ বিপদে পড়া পরিবারগুলোর পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক হবে। এ সময় ভবিষ্যতে দুর্ঘটনা রোধে চালক ও পথচারীসহ সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে সরকারি এই মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজন হারানো পরিবারের সদস্যরা।

সাগর কুমার/তামান্না রুপা/

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। ছবি: খবরের কাগজ
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।
 
শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।
 
জানা গেছে, শনিবার দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়দের ধারণা, কর্ণফুলী নদীর বালু উত্তোলন ও ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এদিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এ সময় সড়কে যান চলাচল ব্যাহত এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
 
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা বলেন, দলের সুসময়ে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের এভাবে হত্যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
 
ঘটনাকে কেন্দ্র করে রাউজান ও রাঙ্গুনিয়ায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।
 
দিদারুল আলম/তৈয়্যবুল ইসলাম/আজহার 

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:১৮ পিএম
দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু/ ছবি:খবরের কাগজ

দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে সরকার নানা কর্মসূচি নিয়েছে, এতে মাছের উৎপাদন বাড়বে এবং মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার ( ১৩ জুন)  সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

এছাড়া আইন প্রয়োগসহ জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে মৎস্য শিকার ও আহরণে চায়না জালসহ ক্ষতিকারক সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মৎস্য অবমুক্তকরণ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলীসহ আরও অনেকে।

আমান/

বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন
ছবি: খবরের কাগজ

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বোয়ালমারী মিনি ফুটবল বিশ্বকাপ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় বোয়ালমারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদক ও তামাক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাংসদ প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহীদ উদ্দিন মিয়া দীপু প্রমুখ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘পুলিশ, ইউএনও একা নন, ওনাদের সঙ্গে জনগণ আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করলে মাদকসেবীদের কেউ বাঁচাতে পারবে না।’

ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, ‘গাঁজা, ইয়াবা খেয়ে জীবনটা ধ্বংস করার মানে হয় না। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন যা করছেন তা যথেষ্ট নয়। যুবসমাজকে বাঁচাতে হবে। এজন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলার ভেদাভেদ ভুলাতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর বাবা-মা জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছেন। তাদের সুযোগ্য সন্তানও (বর্তমান প্রধানমন্ত্রী) দক্ষ মানুষ গড়ার চেষ্টা করছেন। তিনি ব্যর্থ হলে মানুষের আর স্বপ্ন থাকবে না।’

এন কে বি নয়ন/অন্তরা

শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ
বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা মনি আক্তার। ছবি: খবরের কাগজ

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে মনি আক্তার (৩১) নামের দুই সন্তানের জননীকে মারধর ও চুল কেটে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। 

এ সময় অভিযুক্তরা ওই নারীকে মেরেই ক্ষান্ত হয়নি, তারা মাদক বিক্রির অভিযোগ তুলে মুখে আলকাতরা ও জুতার মালা পরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এমন ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েলে এলাকায় শুরু হয় আলোচনা সমালোচনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌর এলাকার উত্তর পালং শাবনূর মার্কেট এলাকার বাসিন্দা মনি আক্তার নামের ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি মনি আক্তারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ তৈরি হয় প্রতিবেশী দেলোয়ার দপ্তরি ও তার পরিবারের। শনিবার সকালে ওই নারীকে আপোষ মীমাংসার জন্য বাড়িতে ডেকে নেন দেলোয়ার দপ্তরির পরিবারের সদস্যরা।

একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে মনি আক্তারকে মারধর করে চুল কেটে দেয় দেলোয়ার দপ্তরির ছেলে পলক, মেয়ে মৌসুমী, স্ত্রী আমেনা ও আত্মীয় রহিমা। মারধর ও চুল কাটা শেষে অভিযুক্তরা মনি আক্তারকে মাদক বিক্রির অভিযোগ তুলে মুখে আলকাতরা মেখে ও গলায় জুতার মালা পরিয়ে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমি কোন মাদক বিক্রি করি না। আপনারা চাইলে আমার মোবাইল চেক করে দেখতে পারেন। যদি কোনো প্রমাণ পান, তাহলে যেই শাস্তি হবে তা আমি মেনে নেব। দেলোয়ার দপ্তরি আমার থেকে টাকা নিয়েছে, সেই প্রমাণ হিসেবে সে নিজেই ঢাকা গিয়ে আমাকে সই করে স্ট্যাম্প দিয়ে এসেছে। এখন সেই টাকার স্ট্যাম্প ফেরত নিতে সে তার পরিবারের লোকজন দিয়ে আমাকে মারধর করেছে, চুল কেটে দিয়ে মুখে আলকাতরা মেখে বেঁধে রেখেছে। আমাকে পলক হকস্টিক দিয়ে পিটিয়েছে। আমি বাঁচতে এক বাড়িতে আশ্রয় নিলে সেখান টেনে টেনে এনে মারধর চালায়। আমি অন্যায় করলে তারা আইনের আশ্রয় নিতো। এভাবে কেন মারল। আমি সুষ্ঠু তদন্ত করে ওদের বিচার চাই।’

তবে অভিযুক্তদের দাবি, ‘মনি আক্তার মাদক বিক্রি করেন। তাছাড়া মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে থাকেন।’ 

দেলোয়ার দপ্তরির মেয়ে মৌসুমী আক্তার বলেন, ‘আমরা মনি আক্তারকে ছোট থেকেই কাকি বলে ডাকি। সে আমার আব্বুকে ভাই ডেকে পরকীয়া করেছে। আজ তাকে আপোষে ডেকেছিলাম কিন্তু সে গালাগালি করায় মহিলাদের মধ্যে হাতাহাতি হয়েছে।’

তাকে কেন বেঁধে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ও আমার বাবাকে মিথ্যা মামলা দিয়েছে তাই তাকে বেঁধে রেখেছি। সে মাদক বিক্রি করে, তাকে সার্চ করলে মাদক পাওয়া যাবে।’

বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। ওনি সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিধান মজুমদার/আজহার