ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী মানিকগঞ্জ মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, অতিরিক্ত মহাপরিচালকের ক্ষোভ

সিলেটে সুরমা নদীর পাড়ে নেচে গেয়ে বর্ষবিদায়

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম
সিলেটে সুরমা নদীর পাড়ে নেচে গেয়ে বর্ষবিদায়
পুরাতন বর্ষ বিদায় ও নতুন বর্ষকে বরণ করতে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে অনুষ্ঠানে গান নৃত্য ও কবিতা আবৃত্তি করা হয়, ছবিটি সিলেট নগরীর চাঁদনি ঘাট থেকে তোলা। ছবি মামুন হোসেন

সিলেটে সুরমা নদীর পাড়ে নাচে-গানে ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় সুরমা নদীর পাড়ে সিলেট নগরীর চাঁদনি ঘাটে এই বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরোর সভাপতিত্বে ও বর্ণা ব্যানার্জির সঞ্চালনায় ‘রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাওয়ার আগে’ গানের সঙ্গে ছন্দ নৃত্যালয়ের শিল্পীদের নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বর্ষবিদায় অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় ছিল পাঠশালা, সুবর্ণ যাত্রা, উদীচী শিল্পী গোষ্ঠী, কথাকলি, সিলেট, ছন্দ নৃত্যালয়, গ্রিন ডিজেবল ফাউন্ডেশন, নাট্যমঞ্চ সিলেট, সিঁথিকন্ঠ নৃত্যালয়, ছন্দ নৃত্যালয়ের শিল্পীদের নৃত্য, পাঠশালার শিমু শিল্পীদের আবৃত্তি, সুবর্ণ যাত্রার বাংলা ছায়াছবির হারানো দিনের গান, কথাকলি পুতি পাঠসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত দর্শকরা এই পরিবেশনা খুবই উপভোগ করেন। সুবর্ণ যাত্রার শিল্পীদের এসা হে বৈশাখ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে শেষ হয় বর্ষ বিদায় অনুষ্ঠান।  

সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো খবরের কাগজকে বলেন, প্রতি বছর আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে সিলেটের এই ঐতিহাসিক স্থানে এ আয়োজন করি। আমাদের বাঙালি সংস্কৃতির অনেক পুরোনো ঐতিহ্য এটি। চৈত্রের শেষ বাঙালি জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ দিন। এই বাঙালি সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের চাওয়া। এই আয়োজনের মূল উদ্দেশ্য হবে আমাদের দেশী সংস্কৃতি ধারণ করা ও বর্তমান প্রজন্মের কাছে এটা ছড়িয়ে দেওয়া।

নাঈম/

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে দুই নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে দিলরুবা সুলতানা ও পলি আক্তারকে আটক করা হয়। পরে ওই দুই নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভালো চিকিৎসার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিতো তারা। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফয়সাল/এএফ

ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা
ঠাকুরগাঁও সদর থানা। ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় আসামি ধরার অভিযানের সময় আসামির স্বজন ও সহযোগীদের হামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পূর্ব ফকদনপুর কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের একটি চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. সুমনকে (৪২) গ্রেপ্তারের জন্য সদর থানার এএসআই মো. সারোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় এবং বিকেল সাড়ে ৪টার দিকে আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পরপরই সুমনের স্বজন ও সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের ঘিরে ধরে মারধর করে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় এএসআই মো. সারোয়ার জাহান ও কনস্টেবল মো. আব্দুস সালাম আহত হন। পরে তারা থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সুমনের মা পারুল বেগম (৫৫) ও আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় ফিরে যান।

ঘটনার পর এএসআই সারোয়ার জাহান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নবীন/নাঈম

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় জয়ন্ত সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন জয়ন্ত। মোটরসাইকেলের চালক তিনি ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলমগীর/এএফ

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১২ পিএম
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের মাদারগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রুস্তম আলী (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের ফুলজোড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী একই এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে রুস্তম আলী মাঠে থাকা গরু বাড়িতে নিয়ে আসার জন্য বের হন। তখন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। তিনি গরু নিয়ে ফেরার পথে তার ওপরে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, বজ্রপাতে রুস্তম আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আসমাউল আসিফ/নাঈম

কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত
ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুণবতী ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথকভাবে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত হওয়ায়, আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ঢাকাসহ চট্টগ্রামের সঙ্গে সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুটি ট্রেন দুর্ঘটনা কবলে পড়ায় এ অবস্থা তৈরি হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চার বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসলেই উদ্ধার কাজ শুরু হবে।

জহির/নাঈম