ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ নগরকান্দায় আওয়ামী লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী শিবচরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু মেহেরপুরে সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা গাজীপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে গাড়ি খাদে, ৮ পুলিশ সদস্য আহত এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান সারাদেশে বৃষ্টির পূর্বাভাস ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই সিরাজগঞ্জে ডা. বাকি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কেন রাখবেন আশুরার রোজা? ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে কঙ্গো দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ব্যাকফুটে দক্ষিণ কোরিয়া ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও জার্মানি ‘শাস্তি’ পাচ্ছে: হুলিয়ান নাগেলসম্যান তারা এখন এনসিপির সমালোচক উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত স্পেন: লাপোর্তে নওগাঁ সীমান্তে পুশইন বাক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী টিইউভি সনদ পেলো প্রপার্টি লিফটস নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু ময়মনসিংহে লাইনচ্যুত ৩ বগি রেখেই ছেড়ে গেল ট্রেন বাংলাদেশ-ভারত লড়াই আজ শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা: আনচেলত্তি দুদক পুনর্গঠনে আলোচনায় যাদের নাম সংকটে দেশের নারী উদ্যোক্তারা সিন্ডিকেটে বিপর্যস্ত খুলনার স্বাস্থ্য প্রশাসন

কর্ণফুলী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:০৮ পিএম
কর্ণফুলী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর চর বেতাগী (প্রকাশ নাজির চর) পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত হয়ে নবনির্মিত চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প পর্যন্ত নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী এবং ভুক্তভোগীরা।

শনিবার (২ মে) দুপুরে নগরের জামাল খান এলাকায় তারা এই মানববন্ধন করেন।

ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে আজিজুল হকের নেতৃত্বে অবৈধ বালি উত্তোলন মহোৎসব শুরু হয়। রাতদিন ২৪ ঘণ্টা লোডিং ডেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ বালি দেশের বিভিন্ন প্রান্তে পাচার শুরু করে। জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসার স্বর্গ রাজ্যে পরিণত করা হয়েছে এই এলাকাকে। এখানে প্রতি রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নদী ও নদীর পাড়ে মহড়া চলে।

এ কারণে এলাকার জনগণ আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। তাছাড়া অবৈধভাবে বালি উত্তোলনের কারণে চরবেতাগীতে ফসলি জমি, নদীপাড়ের ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তা ব্যাপক হারে ভাঙ্গন শুরু হয়েছে। বর্ষা মৌসুমে খরনদ্বীপ, শ্রীপুর, জ্যৈষ্ঠপুরা এবং আশপাশের বসতবাড়ি ভাঙনের শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এতে শত শত পরিবার বাস্তুচ্যুত হবে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের নদীর কুলরক্ষা বাঁধের শতকোটি টাকার চলমান প্রকল্পের ব্লক ও জিওব্যাগ নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে সাধারণ জনগণ বিভিন্ন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দিলেও প্রতিকার মিলেনি। গত ৩১ মার্চ গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। এখনো কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা চট্টগ্রাম শহরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৮নং শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের চরবেতাগী ও নদীর পাড়ের আশেপাশে বসবাসরত ক্ষতিগ্রস্তদের মধ্যে মো. শরীফ, মোহাম্মদ খোরশেদ আলম, নজরুল ইসলাম, আজিমুদ্দিন টিটু, মো. আজম, টিটু মিয়া, ইব্রাহিম। 

এসএন/

নগরকান্দায় আওয়ামী লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:৪৩ এএম
নগরকান্দায় আওয়ামী লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী
প্রয়াত আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সরদারের জানাজা পড়াচ্ছেন জামায়াত সমর্থিত ১১দলীয় সংসদ সদস্য প্রার্থী। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সরদারের জানাজা পড়ালেন গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ খেলাফত মসজিসের কেন্দ্রীয় অভিভাবক মন্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী।

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রয়াত মনিরুজ্জামান সরদার (৮০) উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মনিরুজ্জামান। তিনি নগরকান্দা উপজেলার তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দুই বার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মনিরুজ্জামান সরদার বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মানিরুজ্জামানের জানাজায় নগরকান্দা সালথা উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সবস্তরের অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নেন।

জানাজার নামাজের আগে পরিবারের পক্ষে বক্তব্য দেন তার ভাই আব্দুল কাদের সরদার ও বুলবুল সরদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর, লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা প্রয়াত মনিরুজ্জামানের মূল্যায়ন করে বলেন, টাকা-পয়সার দিকে তিনি কখনও নজর দেননি। তিনি অন্য দল করলেও আমাদের অবস্থান ছিল বন্ধুর মতো। দলীয় মনিরুজ্জামান নয় তার থেকেও ওজনদার ছিলেন ব্যক্তি মনিরুজ্জামান। দলমত নির্বিশেষে সবার সঙ্গে মিশতে পারার ক্ষমতা ছিল তার মধ্যে।

পরে জানাজার নামাজ পড়ান গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ খেলাফত মসজিসের কেন্দ্রীয় অভিভাবক মন্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী। জানাজার নামাজ শেষে বিল গোবিন্দপুরস্থ গ্রামে পারিবারিক কবরাস্থানে মনিরুজ্জামান সরদারকে দাফন করা হয়।

এনকেবি নয়ন/আজহার/

মেহেরপুরে সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২৩ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:৩৪ এএম
মেহেরপুরে সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা
ছবি: বিজিবি ও স্থানীয় জনতার উপস্থিতি

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় জনতার তীব্র বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে আনুমানিক ৩টার দিকে শেওড়াতলা সীমান্ত এলাকা দিয়ে ছয় পুরুষ ও এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ সদস্যরা। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তৎপর হয় বিজিবি। এ সময় সীমান্ত এলাকার স্থানীয় সাধারণ জনগণ ও বিজিবি প্রতিরোধ গড়ে তোলে।

বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত বাধার মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। দীর্ঘ সময় টানটান উত্তেজনার পর সকাল ৮টার দিকে পুশইনের শিকার হওয়া ওই সাতজনকে আবার ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ।

সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের ধারণা, পুশইনের শিকার হওয়া ওই সাতজন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা হতে পারেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে।

তারেক হোসেন/তামান্না রুপা/

শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে গাড়ি খাদে, ৮ পুলিশ সদস্য আহত

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:১১ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:২৫ এএম
শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে গাড়ি খাদে, ৮ পুলিশ সদস্য আহত
ছবি: খবরের কাগজ

শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের আট সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাইক্রোবাসে করে অভিযানে যাচ্ছিল ডিবির একটি দল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আট পুলিশ সদস্য আহত হন। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেনের নির্মাণকাজ চলছে। এতে এক পাশ খোঁড়া ও অন্য পাশে নির্মাণসামগ্রী থাকায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। ফলে ওই স্থানে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

শেরপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান খবরের কাগজকে বলেন, আমাদের একটি টিম শ্রীবরদী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি উদ্ধারে কাজ চলছে।

শাকিল মুরাদ/থিওটোনিয়াস/

নওগাঁ সীমান্তে পুশইন বাক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২২ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:৩২ এএম
নওগাঁ সীমান্তে পুশইন বাক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
ছবি: খবরের কাগজ

নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৯ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ১৬ বিজিবি ব্যাটালিয়ন।

১৬ বিজিবি জানায়, গতকাল সারা দিন সীমান্তের শূন্য লাইনে ভারতের ১০০ গজ অভ্যন্তরে অবস্থান করছিল ৯ জন ব্যাক্তি। কিন্তু বর্তমানে শূন্যরেখায় এখন আর তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে। 

এদিকে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ৮টার দিকে হঠাৎই সীমান্ত লাইট বন্ধ করে দেয় বিএসএফ। প্রায় ২ ঘণ্টা পর রাত ১০টার দিকে আবারও লাইট জ্বলে উঠে। কিন্তু তখন আর ওই ৯ জনের কাউকে সেখানে দেখা যাচ্ছিল না।

তিনি জানান, সাধারণত বিএসএফের ভিন্ন উদ্দেশ্য থাকলে এভাবে সীমান্তের লাইট বন্ধ রাখে তারা। যেহেতু রাতে ২ ঘণ্টা লাইট বন্ধ ছিল, ধারণা করা হচ্ছে ওই সময় ৯ জনকে তারা ভারতে ফিরিয়ে নেওয়া হতে পারে। 

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা যে কোনোভাবে মোকাবেলা করা হবে।

গতকাল ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা বিওপির ২৪৪নং পিলার এলাকা দিয়ে শিশু-নারীসহ ৯ জনকে পুশইন চেষ্টা করে বিএসএফ। যা স্থানীয়দের সহায়তায় রুখে দেয় বিজিবি।

হারুণ চৌধুরী/তামান্না রুপা/

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:১০ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:২০ এএম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু
ছবি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়ার একটি কলা বাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

শফি আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুয়ামতলী গ্রামের বাসিন্দা এবং মো. হালু মিয়ার ছেলে।

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকায় কাজ করার সময় হঠাৎ একটি মাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

উল্লেখ্য, গত ২৪ মে একই এলাকার কাছাকাছি স্থানে পরপর দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় বাসিন্দার প্রাণহানি ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী জনপদে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রিজভি রাহাত/তামান্না রুপা/