জামালপুরের সরিষাবাড়ীতে পুকুর থেকে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সকালে সেঙ্গুয়া গ্রামে পুকুরে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওমর ফারুক পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ধিরাটি গ্রামের হেমন্ত মারাকের ছেলে। নিহত ওমর ফারুক কয়েক বছর আগে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
আসমাউল/আমান