ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার তদন্তে আরও সময় লাগবে
Nagad desktop

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:১৬ পিএম
দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসে। ট্রেনটি দেওয়ানগঞ্জ উপজেলার জিলবাংলা সুগার মিলের গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করে মনোয়ার হোসেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আসমাউল আসিফ/খাদিজ রুমি/

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে কারখানার ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। 
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, শনিবার (১৩ জুন) বেলা ১১টার কিছু পরে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস্ লিমিটেড নামের কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আগুনের খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পলাশ প্রধান/অন্তরা

কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:২৫ পিএম
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার (১১ জুন) ওই বৃদ্ধার পরিবার হজ অ্যাজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ অ্যাজেন্সিতে ভাঙচুর চালান। এরই জেরে  শনিবার (১৩ জুন) সকালে কদমতলি এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা খবরের কাগজকে জানান, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/ 

নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:১২ পিএম
নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!
শিবির নেতা জিসান মিয়া। ছবি: খবরের কাগজ
কুমিল্লার দাউদকান্দিতে শিবির নেতা জিসান মিয়া প্রধানের চাঞ্চল্যকর ‘নিখোঁজ নাটকে‘’ অবসান ঘটেছে। পুলিশের দাবি, জিসান আসলে নিখোঁজ ছিলেন না, বিয়ে এড়াতে নিজেই আত্মগোপনে ছিলেন।
 
পুলিশের তথ্যমতে, কয়েক মাস আগে ফেসবুকে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
 
ভুক্তভোগীর পরিবার জানান, ভুক্তভোগীকে হুমকি দিয়ে গর্ভপাত করানো হয় এবং এ ঘটনায় জিসানের কয়েকজন সহযোগীর সম্পৃক্ততার তথ্যও পুলিশ তদন্তে পাওয়া গেছে।
 
পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে ১২ জুন বিয়ের আশ্বাস দেন জিসান। কিন্তু তার আগের রাতেই তিনি আত্মগোপনে যান এবং নিজের চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান বলে দাবি পুলিশের।
 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, নিখোঁজের অনুসন্ধানের এক পর্যায়ে কুমিল্লার লাকসাম এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় উপস্থিত হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা করেন।
 
বর্তমানে আসামি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। 
 
লিটন সরকার/আজহার/ 

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে গত ১০ জুন নিখোঁজ হয় শাহিন শেখ। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে পানিতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বাদল সাহা/তামান্না রুপা/

লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) রাতে চোর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের উপকন্ঠে অবস্থিত হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের জানালার গ্রিল কেটে ভিতরে ডুকে তথ্য সেবাকেন্দ্রের একটি ল্যাপটপ, একটি মনিটর ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

শনিবার সকালে তথ্য সেবাকেন্দ্রের কর্মীরা কেন্দ্রে এলে ঘটনাটি জানাজানি হয়। 

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/