ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সর্বশেষ
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর মরদেহ উদ্ধার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ পাঠকের গল্প : জোছনা রাতের গন্তব্যে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক হাতিয়ায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নোবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে নানা আয়োজন জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সেই গোলটি বিশ্বকাপের সেরা নিয়োগ দেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেনেসন্স ঢাকা গুলশানে শুরু হচ্ছে ইতালিয়ান উইকএন্ড থিম নাইট বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে ১০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনা ঠাকুরগাঁয়ে ৯ বছর পর জেলা ছাত্রদলের নতুন কমিটি গোলরক্ষকের কারচুপি ঠেকাতে নতুন নিয়মের পরীক্ষায় যাচ্ছে ইংলিশ ফুটবল রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে ইসির প্রতিনিধিরা আখাউড়ায় অভিযানে ১ হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড বালু উত্তোলনের ভিডিও ফেসবুকে দেওয়ায় সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকি, জিডি নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন মা, শিশুর দায়িত্বে ইউএনও জুলাই শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ টানা পাঁচ উইকেট মেডেন, টেস্ট ইতিহাসে নজির গড়লেন জাস্টিন গ্রিভস শরীয়তপুরে সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণ বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য পদ, আলোচনায় ড. ফেরদৌস বাড়ানোর পরদিন কমল স্বর্ণের দাম কোনো আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না: সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা ভৈরবে বাজার নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১ টিভিতে আজকের খেলা ইবির নতুন উপ-উপাচার্য ড. এমতাজ ও ট্রেজারার ড. ইদ্রিস

সেতাবগঞ্জ মহিলা কলেজে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
সেতাবগঞ্জ মহিলা কলেজে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা
সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। ছবি: খবরের কাগজ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় এইচএসসি পরীক্ষা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হলে সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের ৯ পরীক্ষার্থীর হাতে ভুল করে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের’ ৪ নম্বর সেটের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানান। পরে দ্রুত প্রশ্নপত্রগুলো তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র’ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভুলবশত একটি কক্ষে থাকা ৯ পরীক্ষার্থীর হাতে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের’ প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। পরে বিষয়টি বুঝতে পেরে প্রশ্নপত্রগুলো ফেরত নেওয়া হয় এবং পাশের কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়।

ঘটনার কারণে ওই ৯ পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরি হয়। পরে সময়ের ঘাটতি পূরণে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ থেকে ২০ মিনিট সময় দেওয়া হয়েছে।

সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হল সুপার আবুল কাশেম জানান, প্রশ্নপত্রের খামের ওপর ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র’ লেখা থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেটি খুলে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। প্রশ্নপত্র দেওয়ার পরপরই পরীক্ষার্থীরা সেটি দ্বিতীয় পত্রের প্রশ্ন বলে বুঝতে পারেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রগুলো ফেরত নেওয়া হয়। পরে পার্শ্ববর্তী সেতাবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে ওই ৯ পরীক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। এতে প্রায় ২০ মিনিট সময় নষ্ট হওয়ায় পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ৪৯২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। এর মধ্যে শুধু ব্যবসায় শিক্ষা বিভাগের ৯ পরীক্ষার্থী ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন এবং তাদের হাতেই ভুল প্রশ্নপত্র চলে যায়।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হোসেন বলেন, নির্ধারিত দিনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা থাকলেও ভুলবশত একটি কক্ষে থাকা ৯ পরীক্ষার্থীর হাতে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। বিষয়টি পরীক্ষার্থীরা জানানোর পর তাৎক্ষণিকভাবে প্রশ্নপত্রগুলো ফেরত নেওয়া হয়। পরে পাশের কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে তাদের পরীক্ষা নেওয়া হয়। এতে সময় নষ্ট হওয়ায় ওই পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, ঘটনার পর সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুশল চন্দ্র রায়, হলসুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, নির্ধারিত দিনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা থাকলেও ভুলবশত কেন্দ্রের একটি কক্ষে থাকা ৯ পরীক্ষার্থীর হাতে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রগুলো ফেরত নেওয়া হয়। পরে পাশের একটি কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষার্থীদের দেওয়া হয়। এতে কিছুটা সময় নষ্ট হওয়ায় তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসককেও ঘটনাটি অবহিত করা হয়েছে।

এ ঘটনায় পরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল বা মূল্যায়নে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়বে কি না, সে বিষয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সুলতান মাহমুদ/আজহার/

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিহত তানিয়া ইসলাম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। 

স্থানীয়রা জানান, নিহত তানিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তারা তাড়াশের বিষমডাঙ্গা গ্রামে বসবাস করছিলেন। গত সোমবার রাতে নিহত তানিয়া ইসলাম ও তার স্বামী মো. শাহ পরান প্রতিদিনের মতো শোবারঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে স্থানীয় লোকজন তাদের শোবারঘরে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহতের পরিবারের অভিযোগ, তানিয়াকে তার স্বামী মো. শাহ পরান হত্যা করে পালিয়ে গেছেন। তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজুল ইসলাম/অন্তরা/

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খবরের কাগজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মাদক বিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া আমার মতে বিকল্প কোন উপায় নেই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁও যে পদক্ষেপ গুলো আমরা নিতে যাচ্ছি সেই পদক্ষেপের ফলে আমরা কিছুটা ইতিবাচক লাভ করব অবশ্যই। আমরা চাই এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন।

মূল কাজ হচ্ছে প্রচার করা যে ,মাদক খারাপ জিনিস এভাবে মানুষের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিধান চন্দ্র/অন্তরা/

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪
ছবি: খবরের কাগজ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত এবং অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

​মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতের নাম মাহে আলম (৪০)। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

​আহত চারজন হলেন- উপজেলার বাবরকপুর এলাকার মো. শহিদ, সোনাখালী এলাকার মো. আলিনুর, সোনা গাজী এলাকার মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মো. সুরুজ মিয়া।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকসাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী মাহে আলম। বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অটোরিকসাসহ চারজনকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

​দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ, থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

​কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকসাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমরান হোসেন/তামান্না রুপা/

হাতিয়ায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
হাতিয়ায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এ সময়ে দেশের সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের তথ্য সহকারী সোহাগ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

অব্যাহত বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং উপকূলজুড়ে বিরাজ করছে উদ্বেগ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার এবং বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে।

অনেক স্থানে যান চলাচল ব্যাহত হচ্ছে। কিছু এলাকায় কৃষিজমিও পানির নিচে চলে গেছে বলে খবর পাওয়া গেছে। একই সঙ্গে দমকা হাওয়ার কারণে নদী ও উপকূলীয় অঞ্চলের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

হাতিয়া আবহাওয়া অফিসের তথ্য সহকারী সোহাগ বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে আরও কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল খবরের কাগজকে  বলেন, ‘প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার, নদী ও সাগরে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হানিফ সাকিব/খাদিজা রুমি/

আখাউড়ায় অভিযানে ১ হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
আখাউড়ায় অভিযানে ১ হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সড়কের পাশে অবৈধভাবে একটি নিচু জলাশয় ভরাটের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২৭ জুলাই) বিকেল ৫ টার দিকে আখাউড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা ড্রেজিংকাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধরখার–মোগড়া সড়কের পাশের একটি নিচু জলাশয়ে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গেলে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান।

অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ।

মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, 'অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে জলাশয় ভরাটের কোনো সুযোগ নেই। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, ড্রেজারের মাধ্যমে নিচু জলাশয় ভরাটের ফলে প্রাকৃতিক পানি ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

জুটন বনিক/তামান্না রুপা/