দ্বিতীয় অধ্যায়: ভাগ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১৩. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২৮০৮৭, ভাজক ২৬৪ এবং ভাগশেষ ১০৩ হলে ভাগফল কত?
উত্তর: ১০৬
১৪. চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর: ২০০
১৫. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর: ১১১১১
১৬. দুটি সংখ্যার গুণফল ৬২৭২। একটি সংখ্যার ৪ গুণ ৩৯২ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর: ৬৪
১৭. ১ ডজন পেনসিলের ৭২ টাকা হলে ১টি পেনসিলের দাম কত?
উত্তর: ৬ টাকা।
১৮. ১০ কেজি চালের দাম ৬০০ টাকা হলে ১ কেজি চালের দাম কত?
উত্তর: ৬০ টাকা।
১৯. দৈনিক ২০ কিলোমিটার হেঁটে কোনো ব্যক্তির ৪৮০ কিলোমিটার পথ যেতে কত দিন লাগবে?
উত্তর: ২৪ দিন।
২০. কোনো কোম্পানিতে ২২৫ জন লোকের মধ্যে ৯৫৬২৫ টাকা সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে?
উত্তর: ৪২৫ টাকা।
২১. ১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তর: ০
প্রশ্ন: ভাগ করো।
(১) ৫৭২৪৯ ÷ ২২৮
(২) ৪৩৯৩২ ÷ ৫২৩
(৩) ৩২৬৩৭ ÷ ৩০৩
(৪) ৪৮০০০ ÷ ৮০০
(৫) ৭৩৩০০ ÷ ৬০০
সমাধান:
১. ২৫১
২২৮) ৫৭২৪৯
৪৫৬
১১৬৪
১১৪০
২৪৯
২২৮
২১
উত্তর: ভাগফল ২৫১, ভাগশেষ ২১
২. ৮৪
৫২৩) ৪৩৯৩২
৪১৮৪
২০৯২
২০৯২
০
উত্তর: ভাগফল ৮৪
৩. ১০৭
৩০৩) ৩২৬৩৭
৩০৩
২৩৩৭
২১২১
২১৬
উত্তর: ভাগফল ১০৭, ভাগশেষ ২১৬
৪. ৬০
৮০০) ৪৮০০০
৪৮০০
০
০
০
উত্তর: ভাগফল ৬০
৫. ১২২
৬০০) ৭৩৩০০
৬০০
১৩৩০
১২০০
১৩০০
১২০০
১০০
উত্তর: ভাগফল ১২২, ভাগশেষ ১০০
লেখক: সহকারী শিক্ষক (গণিত)
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ
মধুবাগ, মগবাজার, ঢাকা
জাহ্নবী