পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১. ভিজুয়াল বেসিক আবিষ্কার করেন কে?
ক. জর্ন স্ট্রাউস্ট্রপ খ. গিডো ভান রসাম
গ. আইবিএম কোম্পানি ঘ. মাইক্রোসফট কোম্পানি
৪২. ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য হলো-
i. রেজিস্টারের চেয়ে আকারে বড়
ii. রেজিস্টারের তুলনায় বেশি তথ্য ধারণ করতে পারে
iii. রেজিস্টারের তুলনায় গতি কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৪৩. একাধিক প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি মিলে কী তৈরি হয়?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. প্রোগ্রাম ঘ. ফার্মওয়্যার
৪৪. প্রথম আবিষ্কৃত কম্পিউটারে প্রোগ্রাম লেখা হতো কী দিয়ে?
ক. ০ ও ২ দিয়ে খ. ০ ও ১ দিয়ে
গ. ০ ও ৩ দিয়ে ঘ. ০ ও ৯ দিয়ে
৪৫. কম্পিউটার প্রসেসর কোন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন হিসাব করে?
ক. অক্টাল খ. ডেসিমেল
গ. বাইনারি ঘ. হেক্সাডেসিমেল
৪৬. নিচের কোনগুলো বাইনারি পদ্ধতির অঙ্ক?
ক. 1 ও 0 খ. 1 ও 8
গ. 1 ও E ঘ. 0 ও 7
৪৭. কোনটি বাইনারি অঙ্ক ব্যবহার করে বিশেষ সংকেত তৈরি করে?
ক. প্রোগ্রাম খ. প্রসেসর
গ. মেশিন ঘ. রেজিস্টার
আরো পড়ুন : প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৪৮. অ্যাসেম্বলি ও উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী ভাষাকে কী বলে?
ক. অতি উচ্চ স্তরের ভাষা
খ. মধ্যম স্তরের ভাষা
গ. নিম্নমধ্য স্তরের ভাষা
ঘ. অতি নিম্ন স্তরের ভাষা
৪৯. দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি?
ক. মেশিন ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা
গ. উচ্চ স্তরের ভাষা ঘ. নিম্ন স্তরের ভাষা
৫০. প্রথম প্রজন্মের ভাষা নিচের কোনটি?
ক. মেশিন ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা
গ. নিম্ন স্তরের ভাষা ঘ. উচ্চ স্তরের ভাষা
৫১. ‘C’ প্রোগ্রামিং ভাষাটি কে প্রথম তৈরি করেন?
ক. ডেনিস রিচি খ. জর্ন স্ট্রাউস্ট্রপ
গ. বিল গেটস ঘ. স্টিভ জবস
৫২. লাইব্রেরি ফাংশন হচ্ছে-
i. আগে থেকে তৈরি করা বিভিন্ন বিষয়বস্তু
ii. এক ধরনের বিশেষ স্টেটমেন্ট
iii. শুধু গাণিতিক কাজে ব্যবহারযোগ্য নির্দেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৫৩. ‘কম্পাইলার’ ও ‘ইন্টারপ্রেটার’ এর মধ্যে পার্থক্য হলো-
i. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়
ii. কাজের গতির ক্ষেত্রে ব্যবহার করা হয়
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৫৪. কোন কোম্পানি ১৯৯১ সালে জাভা প্রোগ্রামিং ভাষার সূচনা করে?
ক. মাইক্রোসফট কোম্পানি
খ. সান মাইক্রো সিস্টেম
গ. অ্যাডোবি সিস্টেম
ঘ. অ্যাপল কোম্পানি
উত্তর: ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. খ, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. ক, ৪৭. খ, ৪৮. খ, ৪৯. খ, ৫০. ক, ৫১. ক, ৫২. ক, ৫৩. ঘ, ৫৪. খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর