গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাজিদের একটি পোষা ময়না পাখি ছিল। সে কখনো ময়নাটিকে খাঁচায় পুরে রাখেনি। ময়নাটি সাজিদের মাথা, কাঁধ ও হাতে বসত। সাজিদের সার্বক্ষণিক সঙ্গী হওয়ায় ময়নাটি কিছু কিছু কথা বলতেও শিখেছিল। একদিন বাজারে একটি চায়ের স্টলে সাজিদ চা পান করছিল। একটু দূরে ময়নাটি অবস্থান করায় একটি চলন্ত ট্রাক ময়নাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। সাজিদ মৃত ময়নাটিকে নিয়ে বিলাপ করতে থাকে।
৫২। ওপরের উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশিত হয়েছে?
(ক) কী রে, যাবি আমার সঙ্গে
(খ) কুকুরটা এসে আজ বাইরে বারান্দার নিচে উঠানে একা বসে আছে
(গ) আমার চাকরদেরও তাতে সায় ছিল
(ঘ) ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালাল
৫৩। ওপরের উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পে সাজিদ ও লেখকের মূল সাদৃশ্য কোথায়?
(ক) পশুপাখি প্রীতিতে
(খ) তুচ্ছ জীব হারানোয়
(গ) ইতর প্রাণীকে হিংসা করায়
(ঘ) মানবেতর জীবকে অবজ্ঞা করায়
আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১০ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
৫৪। অতিথির সঙ্গে লেখকের কেমন সম্পর্ক গড়ে উঠেছিল?
(ক) বৈরী সম্পর্ক (খ) মমত্বের সম্পর্ক
(গ) নির্মম সম্পর্ক (ঘ) বিচিত্র সম্পর্ক
৫৫। ‘অতিথির স্মৃতি’ গল্পটি-
(ক) আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত
(খ) আমাদের বাস্তব জীবনের সঙ্গে কল্পনামিশ্রিত
(গ) আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন
(ঘ) আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনার সঙ্গে সম্পৃক্ত
৫৬। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক ছাড়া অন্যদের অতিথির প্রতি ফুটে উঠেছে-
(ক) ঘৃণা ও অবহেলা
(খ) অযত্ন ও অবহেলা
(গ) সহানুভূতি ও ভালোবাসা
(ঘ) অসহযোগিতা ও অবহেলা
উত্তর: ৫২. ক, ৫৩. ক, ৫৪. খ, ৫৫. ক, ৫৬. ঘ।
লেখক: সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর