প্রবন্ধ : এই দেশ এই মানুষ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: আমাদের জন্ম সার্থক ও সৌভাগ্যের কীভাবে?
উত্তর: আমরা বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভূমিতে বিভিন্ন ধর্মের, বর্ণের ও গোত্রের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির মাধ্যমে বসবাস করে আসছে। বিভিন্ন পেশার মানুষ বিভিন্নভাবে দেশ গঠনে অবদান রাখছে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমাদের মাতৃভূমি সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়েছে। একই দেশ অথচ কত বৈচিত্র্য কিন্তু সবাই এক ও অভিন্ন। সবাই জাতীয়তাবাদের প্রশ্নে এক ও অভিন্ন। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এমন দেশে জন্মগ্রহণ করতে পারায় আমাদের জন্ম সার্থক।
প্রশ্ন: বাংলাদেশের জন্য গৌরব কীসে?
উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ বসবাস করে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়াও আরও মানুষ বসবাস করে। যেমন- চাকমা, মারমা, রাখাইন, সাঁওতাল, মুরং ও তঞ্চঙ্গা। তাদের নিজস্ব ভাষা আছে। তারা দৈনন্দিন জীবনযাপন এবং আনন্দ-উৎসব নিজেদের মতো করে। দেশ একই হওয়া সত্ত্বেও এখানে নানা ধরনের বৈচিত্র্য লক্ষ করা যায়। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।
আরো পড়ুন : এই দেশ এই মানুষ প্রবন্ধের ২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
প্রশ্ন: বাংলাদেশের মানুষের আনন্দ কীসে?
উত্তর: নানা জাতের মানুষ একই সঙ্গে মিলেমিশে বন্ধুর মতো এ দেশে বসবাস করছে। পরস্পর পরস্পরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন পেশার মানুষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখছে। পরস্পরের সঙ্গে মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বসবাস করাতেই বাংলাদেশের মানুষের আনন্দ।
প্রশ্ন: বাংলাদেশে বসবাসরত মানুষের মধ্যে কোন ধরনের বৈচিত্র্য লক্ষ করা যায়?
উত্তর: বাংলাদেশে বসবাসরত মানুষের মধ্যে নানা বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের ও বিভিন্ন পেশার মানুষ বসবাস করে। এ ছাড়া বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার মানুষও বসবাস করে। তাই বাংলাদেশে বসবাসরত মানুষের মাঝে নানা ধরনের বৈচিত্র্য পরিলক্ষিত হয়।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর