ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক বর্তমান বাজেটে অর্থনৈতিক সংস্কারের সুযোগ নেই: নাহিদ ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন শেষ ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের ছয় হাসপাতালকে আদ্‌-দ্বীনের রোগী ভর্তি নিতে নির্দেশ হজ পালন শেষে দেশে ফিরলেন ৫২, ৪৯১ হাজি সরকার ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট ঘোষণা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘণ্টাব্যাপী বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক চট্টগ্রামে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ দেশপ্রেমের কালজয়ী কণ্ঠকে শিল্পকলার বিশেষ সম্মাননা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
Nagad desktop

সমাজকর্মের শাখা অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:১৮ পিএম
আপডেট: ১১ জুন ২০২৫, ০৪:৩২ পিএম
সমাজকর্মের শাখা অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে খুশি। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : সমাজকর্মের শাখা

সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।

জুয়েল বর্তমানে ক্লাসে অমনোযোগী। সে মাঝে মধ্যে বিদ্যালয়েও যায় না। শ্রেণিশিক্ষক বিষয়টি উপলব্ধি করে একজন সমাজকর্মীর সঙ্গে পরামর্শ করেন। এখন সে পড়াশোনায় মনোযোগী এবং প্রতিদিন বিদ্যালয়ে আসে।

ক. বাংলাদেশে কোন হাসপাতালে প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
খ. প্রবীণ কল্যাণের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখার জ্ঞান প্রয়োগ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ওই শাখার গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: ক. বাংলাদেশে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়।

খ. প্রবীণ কল্যাণের একটি উদ্দেশ্য হলো- প্রবীণদের মর্যাদার উন্নয়ন ঘটানো। অতীতে প্রবীণরা যৌথ পরিবারে সবার কাছ থেকে শ্রদ্ধা, সম্মান ও মর্যাদা পেতেন। তাদের পরিবারে বিভাজন হিসেবে দেখা হতো। কিন্তু একক পরিবারব্যবস্থা আসার পর প্রবীণরা আজ মর্যাদাহীন, পরিবারের বোঝায় পরিণত হয়েছেন।

আরো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর,৮ম পর্ব

গ. উদ্দীপকে সমাজকর্মের বিশেষায়িত শাখা বিদ্যালয় সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা হয়েছে।
বিদ্যালয় পরিবেশে সমাজকর্ম অনুশীলনের একটি প্রায়োগিক শাখা হলো- বিদ্যালয় সমাজকর্ম। সমাজকর্মের এ শাখায় শিশুর বিদ্যালয়ে গমন এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদান নিরূপণ করে তা সমাধানের লক্ষ্যে কাজ করে। বিদ্যালয়ে শিক্ষার্থী সহায়ক পরিবেশ সৃষ্টি এবং তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে সমাজকর্মীরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। শিক্ষার্থীর স্কুল-পরিবেশে খাপ খাওয়াতে অসামঞ্জস্যতা, পাঠে অমনোযোগিতা, অস্বাভাবিক আচার-আচরণ, স্কুল পালানো, পারস্পরিক বিদ্বেষমূলক মনোভাব প্রভৃতি সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মী সহায়তা করে। উদ্দীপকে জুয়েলের ক্লাসে অমনোযোগিতা বিদ্যালয় সমাজকর্মীর কর্মক্ষেত্রের অন্তর্ভুক্ত বিষয়। তাই বলতে হয়, জুয়েলের সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা হয়েছে।

ঘ. উদ্দীপকে উল্লেখিত বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব সর্বাধিক। মানুষের সুপ্ত প্রতিভা এবং সৃজনশীল ক্ষমতা বিকাশে শিক্ষার বিকল্প কল্পনা করা যায় না। শিক্ষা হলো মানবসম্পদ উন্নয়নের সর্বোত্তম কৌশল। তাই বিদ্যালয় পরিবেশকে যথাসম্ভব শিশুবান্ধব ও সৃজনশীল করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম ভূমিকা পালন করে। শিক্ষার পরিবেশে বাধা সৃষ্টিকারী উপাদানগুলোর মূলোৎপাটন ও উন্নয়নই বিদ্যালয় সমাজকর্মের মূল দর্শন। শিক্ষার্থী এবং তার পরিবারের সঙ্গে ব্যক্তিগত ও দলীয় কাউন্সেলিং সেবা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে মনোরম করে তোলে বিদ্যালয় সমাজকর্ম। অনেক ক্ষেত্রে পরিবারের কারণে শিক্ষার্থীরা অস্বাভাবিক আচরণ করে। এক্ষেত্রে সামাজিক ও মানসিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ভূমিকা রাখে। এ ছাড়া দরিদ্র শিশু-কিশোরদের বিদ্যালয়ের পথ সহজ করে তোলে। শিক্ষার্থীর মধ্যে অসংলগ্নতার কারণ উদঘাটন করে তা সমাধান  করার মাধ্যমে তাদের স্কুলমুখী করা হয়। স্কুলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। মোটকথা, সমাজকর্ম বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ করে গড়ে তোলার মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখে।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাইথন ভাষা আবিষ্কার করেন গিডো ভান রসাম। প্রতীকী ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৮. ANSI-এর পূর্ণরূপ কী?
ক. American National Standards Institute 
খ. American National Standards Interchange 
গ. American National Security Institute 
ঘ. American Nations Security Institute

৬৯. ভালো সংগঠনের প্রোগ্রামগুলো কোন সময়ের নিয়ম মেনে চলে?
ক. প্রচলিত     খ. আগের 
গ. ভবিষ্যৎ     ঘ. অদূর ভবিষ্যতের

৭০. ভালো সংগঠনের প্রোগ্রামগুলোর বৈশিষ্ট্য-
i. প্রচলিত নিয়ম মেনে চলে
ii. প্রোগ্রামের বিভিন্ন অংশের মধ্যে সহজ সম্পর্ক থাকে
iii. প্রোগ্রামের গতি প্রবাহ সুনির্দিষ্ট থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৭১. পাইথন ভাষা আবিষ্কার করেন কে বা কারা?
ক. জন স্ট্রাউস্ট্রপ              খ. গিডো ভান রসাম
গ. আইবিএম কোম্পানি     ঘ. মাইক্রোসফট কোম্পানি

৭২. কি-ওয়ার্ড কেন ব্যবহৃত হয়?
ক. এটা কিছু সংরক্ষিত শব্দ, যা প্রোগ্রাম করার সময় ব্যবহার করা হয় 
খ. একগুচ্ছ ক্যারেক্টার নিয়ে গঠিত 
গ. কনস্ট্যান্ট সংখ্যা নিয়ে কাজ করে 
ঘ. স্ট্রাকচার নিয়ে কাজ করে

৭৩. ফ্লোচার্টে বৃত্ত দিয়ে কী বোঝায়?
ক. শুরু          খ. দিক 
গ. সংযোগ     ঘ. ইনপুট

আরো পড়ুন : প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৭৪. সব টেস্ট কেসের জন্য প্রোগ্রাম রান করলে প্রোগ্রামকে কী করা হয়?
ক. পুনরায় কোডিং     খ. সিলিজ 
গ. ডিবাগ                   ঘ. ডিলিট

৭৫. কে বা কারা ফোরট্রান আবিষ্কার করেন?
ক. জন স্ট্রাউস্ট্রপ              খ. গিডো ভান রসাম 
গ. আইবিএম কোম্পানি     ঘ. মাইক্রোসফট কোম্পানি

৭৬. প্রোগ্রাম লেখার আগে- 
i. চিন্তা করতে হয়     
ii. ধাপগুলো লিখতে হয় 
iii. চিত্ররূপ দিতে হয় 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৭৭. কোন স্টেটমেন্টের সাহায্যে ফলাফল প্রদর্শন করা হয়?
ক. আউটপুট স্টেটমেন্ট     খ. লুপিং স্টেটমেন্ট 
গ. ইনপুট স্টেটমেন্ট          ঘ. কন্ট্রোল স্টেটমেন্ট

৭৮. উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম-
i. লেখা সহজ 
ii. পড়া সহজ 
iii. সময়সাপেক্ষ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৭৯. একটি প্রোগ্রামের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কী বলে?
ক. প্রোগ্রামের সংগঠন           খ. প্রোগ্রামের ফ্লোচার্ট 
গ. প্রোগ্রামের অ্যালগরিদম     ঘ. প্রোগ্রামের সুডোকোড

উত্তর: ৬৮. ক, ৬৯. ক, ৭০. ঘ, ৭১. খ, ৭২. ক, ৭৩. গ, ৭৪. খ, ৭৫. গ, ৭৬. ঘ, ৭৭. ক, ৭৮. ক, ৭৯. ক।

লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতীকী ছবি- সংগৃহীত

পাঠ-৮ : রয়্যাল বেঙ্গল টাইগার

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: খালি জায়গায় নিচের শব্দগুলো বসাও।

প্রখর, রাজকীয়, ভারসাম্য, বিপন্ন, নখর, ক্ষিপ্র, নির্দিষ্ট

ক. বাঘটি …. গতিতে দৌড়ে শিকার ধরল।
খ. শিকার ধরার সময়ে বাঘের থাবা থেকে বেরিয়ে আসে ….।
গ. মেয়েটির স্মরণশক্তি …..।
ঘ. বাঘটি …. ভঙ্গিমায় বসে আছে।
ঙ. সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন …. হবে।
চ. কাজটি…. সময়ের মধ্যে শেষ করতে হবে।
ছ. পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ….. নষ্ট হচ্ছে।

উত্তর: ক. বাঘটি ক্ষিপ্র গতিতে দৌড়ে শিকার ধরল।
খ. শিকার ধরার সময়ে বাঘের থাবা থেকে বেরিয়ে আসে নখর
গ. মেয়েটির স্মরণশক্তি প্রখর
ঘ. বাঘটি রাজকীয় ভঙ্গিমায় বসে আছে।
ঙ. সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন বিপন্ন হবে।
চ. কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
ছ. পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?

উত্তর: বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার।

লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা

কবীর

বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত


সপ্তম অধ্যায় : বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম

নমুনা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ব্র্যাকের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির অনুশীলন সম্পর্কে সংক্ষেপে লেখ।

উত্তর: ব্র্যাক হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এনজিও। গ্রামীণ দরিদ্রদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্র্যাক প্রচেষ্টা চালায়। ব্র্যাকের গৃহীত কর্মসূচির মধ্যে পল্লী উন্নয়ন, পল্লী ঋণদান, স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গবেষণা ও মূল্যায়ন অন্যতম। এসব কার্যক্রম বা কর্মসূচিতে সমাজকর্ম পদ্ধতির অনুশীলনের যথেষ্ট সুযোগ বিদ্যমান। নিম্নে পদ্ধতিভিত্তিক অনুশীলন ব্যবস্থা আলোচনা করা হলো-
১. ব্যক্তি সমাজকর্ম ও ব্র্যাকের কার্যক্রম: ব্যক্তি সমাজকর্ম এমন এক সাহায্যকারী প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির ভূমিকা পালন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত সামর্থ্যের উন্নয়ন ও বিকাশ সাধন করা হয়। অন্যদিকে ব্র্যাকের উদ্দেশ্য হলো দরিদ্রদের আত্ম সাহায্যে উদ্বুদ্ধ করা, সচেতনতা সৃষ্টিকারী প্রশিক্ষণ দান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি করা ইত্যাদি। এ ধরনের উদ্দেশ্য সাধনে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির প্রক্রিয়া বিশেষ করে সমস্যা নিরূপণ ও হস্তক্ষেপ ব্যবস্থা খুবই ফলপ্রসূ হবে। এ ছাড়া ব্যক্তিভিত্তিক উদ্বুদ্ধকরণেও ব্যক্তি সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ। 
২. দল সমাজকর্ম: প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা বিস্তারে পদক্ষেপ, বেকারত্ব, দূরীকরণ, পুষ্টিহীনতা দূরীকরণ, আয় বৃদ্ধিমূলক পদক্ষেপ, প্রশিক্ষণ কর্মসূচি ইত্যাদি কর্মকাণ্ডে ব্র্যাক দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন করে থাকে। এ ছাড়া কৃষি ও মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প, খামার উন্নয়ন কর্মসূচি, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি, চিত্তবিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম, গ্রন্থাগার স্থাপন ও পরিচালনা কর্মসূচি, ব্র্যাক চিকিৎসা কেন্দ্র, নারীর ক্ষমতায়ন ইত্যাদি কর্মকাণ্ডে ব্র্যাক সমাজকর্মের দল সমাজকর্ম পদ্ধতি অনুসরণ করে থাকে। 
৩. সমষ্টি সমাজকর্ম: ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে সমষ্টি সমাজকর্মের প্রয়োগ দেখা যায়। অ্যাসিড এবং সন্ত্রাসের বিরুদ্ধে ব্র্যাকের সামাজিক আন্দোলনের একটি উদাহরণ। স্বাস্থ্য, শিক্ষা, সমবায়, দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে ব্র্যাককে কখনো কখনো সমষ্টি সমাজকর্মের অনুশীলন করতে দেখা যায়। 

আরো পড়ুন : সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র

৪. সমাজকল্যাণ প্রশাসন: ব্র্যাক সমন্বিত ব্যবস্থার মাধ্যমে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সময় যেসব কার্যক্রম গ্রহণ করে সেগুলো বিশ্লেষণ করলে সমাজকর্মের এ পদ্ধতির প্রয়োগ দেখা যায়। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সমাজকল্যাণমূলক প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় সাধনের মাধ্যমে ব্র্যাক কার্যকরভাবে সেবা দিয়ে থাকে। 
৫. সমাজকর্ম গবেষণা: মানসম্মত নীতি প্রণয়ন, সমস্যা বিশ্লেষণ ও বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সেবার জন্য ব্র্যাক সুপরিচিত। এক্ষেত্রে কার্যকরী নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের বাস্তবতা নির্ভর রূপকল্প নীতি বাস্তবায়নে সামাজিক গবেষণার অনুশীলন লক্ষ করা যায়। 
৬. সামাজিক কার্যক্রম: ব্র্যাক জনগোষ্ঠীর আত্মসচেতনতা সৃষ্টি, বঞ্চিত, দুস্থ, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস ও উন্নয়ন চেতনা সৃষ্টি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপুষ্টি দূরীকরণ, নারী নির্যাতন প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন, জেন্ডার সমতা, কুটির শিল্পের উন্নয়ন প্রভৃতি কার্যক্রমে সামাজিক কার্যক্রম পদ্ধতির অনুশীলন লক্ষ করা যায়।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ 
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

জীবের আবাসস্থল অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
জীবের আবাসস্থল অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
স্থলজ উদ্ভিদ। প্রতীকী ছবি- সংগৃহীত


প্রথম অধ্যায় : জীবের আবাসস্থল 

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন: সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কী কী? উদাহরণসহ ব্যাখ্যা করো।

উত্তর: সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো হলো–
i. লবণাক্ত পানি ও প্রবল চাপ সহ্য করার অভিযোজন
উদাহরণ: সামুদ্রিক মাছ।
সমুদ্রের পানি লবণাক্ত এবং এর গভীর পানিতে চাপ বেশি থাকে। সামুদ্রিক মাছ এসব প্রতিকূল অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। এদের দেহের ভেতরের গঠন এমনভাবে অভিযোজিত যে লবণাক্ত পরিবেশেও তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে।
ii. দেহের গঠনের অভিযোজন।
উদাহরণ: সামুদ্রিক মাছ।
সামুদ্রিক মাছের দেহ মাঝখানে চওড়া এবং মাথা ও লেজের দিকে সরু হয়। মাছের এই ধরনের দেহগঠন পানির মধ্যে সহজে চলাচল করতে এবং প্রবল স্রোতের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে।

আরো পড়ুন : জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

iii. পাখনা ও লেজের অভিযোজন
উদাহরণ: সামুদ্রিক মাছ।
সামুদ্রিক মাছের পাখনা ও লেজ শক্তিশালী হয়। এগুলো মাছকে দ্রুত সাঁতার কাটতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে।
iv. দীর্ঘ সময় বাতাস ধরে রাখার অভিযোজন
উদাহরণ: তিমি ও ডলফিন।
সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখতে পারে। এর ফলে তারা দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং প্রয়োজনে উপরে উঠে আবার শ্বাস নেয়।
v. আত্মরক্ষা ও শিকারের অভিযোজন
উদাহরণ: বিভিন্ন সামুদ্রিক প্রাণী।
সামুদ্রিক পরিবেশের কিছু প্রাণী আত্মরক্ষা ও শিকারের জন্য আলো, রং পরিবর্তন এবং বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। এসব অভিযোজন তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে এবং খাদ্য সংগ্রহে সাহায্য করে।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরের,পুল সরকারি প্রাথমিক, বিদ্যালয়, ঢাকা

কবীর

ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ডা. জাহেদ উর রহমান

বাংলা, ইতিহাস দর্শনসহ ছয়টি বিষয়ে অনার্স (সম্মান) কোর্স বাতিল হতে পারে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগ পর্যন্ত এই খবরটিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার ( জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই বিষয়গুলোতে অনার্স থাকবে না, আমি এমনটা মনে করি না। তবে এগুলো কতগুলো জায়গায় বা কয়টি বিশ্ববিদ্যালয়ে রাখা হবে, তা নিয়ে আলোচনা হতেই পারে।’

দেশের কর্মসংস্থান দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতি বছর দেশে প্রায় ২১ থেকে ২২ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করেন। কিন্তু সরকারি বেসরকারি খাত মিলিয়ে সর্বোচ্চ সাত থেকে আট লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয় না। তাই দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সরকার।

আজহার/অমিয়/