মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: ইতিহাসে দ্বৈত শাসন বলতে কী বোঝায়?
উত্তর: ১৭৬৫ সালে প্রণীত দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার বিচার ও শাসন ক্ষমতা ছিল নবাবের হাতে ও রাজস্ব আদায়ের ক্ষমতা ছিল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে’। ইতিহাসে এটি দ্বৈত শাসন নামে পরিচিত।
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে হয়?
ক। ১০৭৬ সালে খ। ১৩৭৬ সালে
গ। ১১৭৬ সালে ঘ। ১২৭৬ সালে
উত্তর: গ। ১১৭৬ সালে।
প্রশ্ন: ১৭৭০ খ্রিষ্টাব্দে দুর্ভিক্ষ হয় ____ ও ____ কারণে।
উত্তর: অনাবৃষ্টি ও খরার কারণে।
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর লেখ।
ক। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
i. চন্দ্রগুপ্ত মৌর্যের ii. প্রথম চন্দ্রগুপ্তের
iii. দ্বিতীয় চন্দ্রগুপ্তের iv. সমুদ্র চন্দ্রগুপ্তের
উত্তর: i. চন্দ্রগুপ্ত মৌর্যের।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: বাংলা বিষয়ের ৭টি মডেল প্রশ্ন, ২৯তম পর্ব
খ। কালিদাস কোন ভাষার কবি ছিলেন?
i. পালি ii. হিন্দি
iii. সংস্কৃত iv. বাংলা
উত্তর: iii. সংস্কৃত।
গ। ‘সড়ক ই আজম’ নির্মাণ করেন কে?
i. সম্রাট আকবর
ii. সুলতান শেরশাহ
iii. লর্ড ক্লাইভ
iv. সম্রাট আকবর
উত্তর: ii. সুলতান শেরশাহ।
ঘ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
i. ধর্মপাল ii. দেবপাল
iii. সোমপাল iv. মহীপাল
উত্তর: iii. সোমপাল।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর