সৌদি আরবে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি সৌদি আরব শাখা।
গত সোমবার (৪ আগস্ট) রাতে হাফার আল্ বাতেন স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামাল হোসেন বলেন, 'স্বৈরাচার শেখ হাসিনার আমলে এনটিভি সততা নিষ্ঠা ও সাহসীকতার সঙ্গে সংবাদ পরিবেশ করায় আমরা ধন্যবাদ জানাই। বিএনপি ক্ষমতায় গেলেও আমরা কারো শত্রু হব না। গণমাধ্যমগুলো স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করবেন সেই আশা ব্যক্ত করে এনটিভির সফলতা কমনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি সৌদি আরব শাখার সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী বলেন, 'দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে কন্ঠরোধ করেছে তাতে কোন সংবাদমাধ্যম সত্য প্রকাশ করতে পারেনি। দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি সাহসীকতার সঙ্গে সত্য প্রকাশ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।'
সৌদি আরব এনটিভির প্রতিনিধিত্ব করে প্রবাসীদের দুঃখ-দূর্দশা মিডিয়াতে তুলে ধরায় ধন্যবাদ জানান সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।
বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি সৌদি আরব শাখার সভাপতি ও হাফার আল্ বাতেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী সভাপতিত্বে এবং লাভলু খালাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরব হাফার আল্ বাতেন, বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি সমন্বয়ক ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন ভূঁইয়া, হাফার আল্ বাতেন ফেনী প্রবাসী ফোরামের সভাপতি শহীদুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, নূর উদ্দিন মিষ্টার, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, বাবুল মিয়া, শিপন মুন্সি, বুলবুল আহমেদ, মোহাম্মদ ফারুক, বশির আহমেদ প্রমুখ।
শফিকুল/মেহেদী/