মহান স্বাধীনতা দিবস এবং নবনির্বাচিত সরকারের সাফল্য কামনায় অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সিডনির লাকেম্বা লাইব্রেরি হল মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া সাইবার ফোর্স (জেএডসিএফ) ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয়। তার আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন আমাদের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে পথপ্রদর্শক হয়ে থাকবে।
এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, ভারপ্রাপ্ত সভাপতি অমি ফেরদৌস, সহসভাপতি সেলিম লকিয়ত, সহসভাপতি মো. আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মুন্না এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খাজা দাঊদ হোসেন, যুবদলের সাংগঠনিক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মহিলা দলের আহ্বায়ক আবিদা সুলতানা।
এ সময় মহান মুক্তিযুদ্ধে শহিদ, জুলাই অভ্যুত্থানের শহিদ, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিগত ১৭ বছরে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভায় দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোষাধ্যক্ষ এ কে মঞ্জুরুল হক আলমগীর।
তোফায়েল/এসজি/