ভারতের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাইয়ের প্রশাসন। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাবা সিদ্দিকির খুনের পর থমথমে পরিবেশ বিরাজ করছে বলিউডে। বৃদ্ধি করা হয়েছে সালমান খানের নিরাপত্তাও। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বরাতে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ এবং তাকে সহায়তা করা সবাইকে এমন পরিণতি ভোগ করতে হবে। এবার হুমকি পেলেন বিগ বস বিজয়ী তারকা মুনাওয়ার ফারুকি। হিন্দুদের অপমান করায় তাকে এই হুমকি দেওয়া হয়েছে।
এমন অভিযোগ ওঠার পরই বাড়ানো হয়েছে তার নিরাপত্তাও। এমনটাই জানানো হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তবে কেন মুনাওয়ারকে হুমকি দেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে একটি খবর আসে যে মুনাওয়ার ফারুকির প্রাণ সংশয় হতে পারে, তখনই তার নিরাপত্তা বাড়ানো হয়।
কলি