গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘটনা নেটপাড়ায় ইতোমধ্যে তুমুল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। এরইমাঝে নতুন খবর শিরোনাম করে নিয়েছে। এ আর রহমানের দলের ‘বেসিস্ট’ মোহিনী দে ও তার স্বামী মার্ক হার্টসাচ বিবাহবিচ্ছেদের দিকে হাঁটলেন। তারা দুজনেই যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন।
মোহিনীর স্বামী মার্ক একজন সুরকার। দুজনেই একই জায়গায় কাজ করেন। তবে বিচ্ছেদ হলেও একইসঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন।
যৌথ পোস্টে তারা লিখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি সম্পন্ন করব। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’
মোহনীর জন্ম কলকাতায়। পেশায় একজন বেস বাদক। এ আর রহমানের সঙ্গে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি শোতে পারফর্ম করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের ‘গান বাংলা’ সিরিজের সঙ্গেও যুক্ত ছিলেন।
হাসান