অবশেষে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্টার সিনেপ্লেক্সসহ সারা বিশ্বে আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ক্র্যাভেন দ্য হান্টার’। কমিক্সের পাতা থেকে প্রথমবার বড় পর্দায় উঠে আসতে চলেছে ক্র্যাভেন। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যারন টেলর জনসন। সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যা সনি স্পাইডারভিত্তিক স্পিন-অব সিরিজের পরবর্তী কিস্তি। জে.সি. চ্যান্ডর পরিচালিত এ সিনেমাটি মার্ভেলের জনপ্রিয় অ্যান্টি-হিরো ক্র্যাভেনের অরিজিন স্টোরি অনুসরণ করবে।
গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমাটির, কিন্তু কোন কারণে তা হয়নি। ক্র্যাভেন, মার্ভেল কমিকসে ১৯৬৪ সালে প্রথম দেখা যায়, যেখানে তিনি একজন নির্মম শিকারি। সিনেমাটির মূল গল্প ক্র্যাভেনের সঙ্গে তার বাবা নিকোলাই ক্রাভিনোফের (রোল প্লেয়ার রাসেল ক্রো) সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি। এই সম্পর্কটি ক্র্যাভেনকে প্রতিশোধের পথে নিয়ে যায়, যেখানে সে বিশ্বের সেরা শিকারি হওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। যদিও ক্র্যাভেনকে সাধারণত স্পাইডার ম্যানের অন্যতম ভিলেন হিসেবে দেখা হলেও, এই সিনেমায় তাকে একজন অ্যান্টি-হিরো হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে সে প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব পালন করবে এবং জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা দেখাবে।
তারকাবহুল এ সিনেমায় রয়েছেন- অ্যারন টেইলর-জনসন ক্র্যাভেন হিসেবে রাসেল ক্রো নিকোলাই ক্রাভিনোফ (ক্র্যাভেনের বাবা), আরিয়ানা ডিবোজ ক্যালিপসো, একজন ভুডু প্রিস্টেস এবং ক্র্যাভেনের প্রেমিকা, ফ্রেড হেচিনগার ক্যামেলিয়ন, ক্র্যাভেনের সৎ ভাই, অ্যালেসান্দ্রো নিভোলা রাইনো, আরেক জনপ্রিয় মার্ভেল ভিলেন এবং সিনেমার মূল ভিলেন ক্রিস্টোফার অ্যাবট ফরেনার, । চরিত্রগুলোর মধ্যে বিভিন্ন সংযোগ সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলছে।
যদিও সনি সিনেমার অফিশিয়াল বাজেট ঘোষণা করেনি, তবুও সিনেমাটির বাজেট ১০০ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন ডলার পর্যন্ত হবে অনুমান করা হচ্ছে।
সিনেমাটির দৃশ্যায়ন আইসল্যান্ডের বিভিন্ন লোকেশনে হয়েছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং কঠিন ভূখণ্ড ক্র্যাভেনের শিকারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে।
‘ক্র্যাভেন দ্য হান্টার’ সিনেমাটি সনির প্রথম আর-রেটেড মার্ভেল সিনেমা হতে যাচ্ছে, যেখানে অতি সহিংসতা এবং গাঢ় থিম দেখা যাবে। ২০২৪ সালের জুনে মুক্তিপ্রাপ্ত ট্রেলারটিতে ক্র্যাভেনের শিকার করার ক্ষমতার ওপর আলোকপাত করা হয়েছে।
যেখানে একটি সিংহের কামড়ানোর পরে ক্র্যাভেনের মধ্যে শিকারি প্রাণীর শক্তি তৈরি হয়। এ ধরনের পরিণতি সিনেমাটিকে আরও প্রাপ্তবয়স্ক এবং তীব্র করে তুলবে, যা ভেরমের মতই গাঢ় থাকবে। সিনেমাটি দর্শকদের জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং অ্যাকশনপূর্ণ অভিজ্ঞতা হিসেবে আসছে।
হাসান/মেহেদী