চ্যানেল আই-এর সুসজ্জিত স্টুডিও জমকালো সেটে এক সোফায় বসে আছেন কিং খানখ্যাত ঢালিউড মেগাস্টার শাকিব খান। অন্য সোফায় হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। শাকিবের বাম হাতে চকচকে ব্র্যান্ড নিউ রোলেক্স ঘড়ি। পূর্ণিমা প্রশ্ন করলেন এই ঘড়ির রহস্য কী? শাকিবের সেই রহস্যময় হাসি! এর পর শাকিবের কাছে পূর্ণিমার অজস্র প্রশ্ন। যার অধিকাংশই ব্যক্তিগত। যা এখন পর্যন্ত কেউ জানেনি। তাদের দুজনের আড্ডায় উঠে আসে দুজনে জুটিবদ্ধ হয়ে কাজ করার অসংখ্য স্মৃতি। শাকিবের জীবনে প্রেম-ভালোবাসার সর্বোচ্চ্য পর্যায়।
চ্যানেল আইতে আগমন উপলক্ষে শাকিব খানের অনেকগুলো ছবির কাটআউট দিয়ে সাজানো হয় পুরো অংশ। পরান যা জ্বলিয়া রে... গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান এবং পূর্ণিমা। চমক যে অপেক্ষা করছিল সেটা কখনো কেউ বুঝতে পারেনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন।
শাকিবকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি পরিয়ে দেওয়া হয়। উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান ঢালিউড মেগাস্টার। তিনি বলেন, উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। চ্যানেল আই যে সম্মান আমাকে দেখিয়েছে এর কোনো মূল্য নেই, এটি অমূল্য। অনুষ্ঠানটি শিগগিরই প্রচারিত হবে চ্যানেল আইতে।