দ্বিতীয় অধ্যায় : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও বা সঠিক উত্তরটি লেখ।
ক) জীবজগতের সব শক্তির উৎস কী?
i) সূর্য ii) সবুজ উদ্ভিদ
iii) খাদ্য iv) বায়ু
খ) নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল?
i) অক্সিজেন ii) কার্বন ডাই-অক্সাইড
iii) পানি iv) বংশবৃদ্ধি
গ) খাদ্যশৃঙ্খলে উৎপাদক কোনটি?
i) ছত্রাক ii) সবুজ উদ্ভিদ
iii) পশুর খামার iv) কলকারখানা
উত্তর: ক) i) সূর্য; খ) ii) কার্বন ডাই-অক্সাইড; গ) ii) সবুজ উদ্ভিদ।
আরো পড়ুন : টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
ক) খাদ্যশৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় _______।
খ) _______ প্রাণী হলো প্রথম শ্রেণির খাদক।
গ) উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য করে _______।
উত্তর: ক) উৎপাদক; খ) তৃণভোজী; গ) পাখি।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
প্রশ্ন: উদ্ভিদ কীভাবে জড় বস্তুর ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু ও সূর্যের আলোর ওপর নির্ভরশীল। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে উদ্ভিদ তার বৃদ্ধি সম্পন্ন করে।
প্রশ্ন: উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর ওপর কীভাবে নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদের পরাগায়ন ও বীজ বিস্তরণে অনেক প্রাণী সাহায্য করে। মৌমাছি, প্রজাপতি ও পাখি এক ফুল থেকে অন্য ফুলে পরাগ স্থানান্তর করে। ফল পাখিরা খায় এবং বীজ দূর-দূরান্তে ছড়িয়ে দেয়, ফলে উদ্ভিদের বংশবৃদ্ধি করা সহজ হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর