প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬। ভূত্বকের বৈচিত্র্যের ইতিহাস, গঠন, বিন্যাস ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?
ক) বারিতত্ত্বে খ) ভূমিরূপ বিদ্যায়
গ) হিমবাহতত্ত্বে ঘ) জীব ভূগোলে
৩৭। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত নিচের কোনটি?
ক) জনসংখ্যা ভূগোল খ) বসতি ভূগোল
গ) কৃষি ভূগোল ঘ) সমুদ্র ভূগোল
৩৮। প্রাকৃতিক ভূগোলের আলোচনার বিষয়বস্তু হলো-
i. নদী, প্লাবন ভূমি, কৃষিকাজ
ii. বায়ুমণ্ডল, বন্যা, সমুদ্র স্রোতে
iii. ওজোনস্তর, মহীসোপান, জোয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৯। প্রাকৃতিক পানিচক্রের স্থান ও কালগত বিশ্লেষণ ভূগোলের কোন শ্রেণিভুক্ত?
ক) নদীজ ভূগোল খ) মৃত্তিকা ভূগোল
গ) প্রাকৃতিক ভূগোল ঘ) জলবায়ু ভূগোল
৪০। প্রাকৃতিক ভূগোলের আধুনিক রূপকার কে?
ক) ভন হামাবোল্ট খ) কার্ল রিটার
গ) ড্যাডলি স্ট্যাম্প ঘ) ফ্রেডরিক র্যাটজেল
৪১। বারিমণ্ডল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক) মানব ভূগোল খ) নগর ভূগোল
গ) আঞ্চলিক ভূগোল ঘ) প্রাকৃতিক ভূগোল
আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
৪২। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি পুনঃপরিবর্তিত হয়েছে কেন?
ক) রাজনৈতিক কারণে
খ) সময়ের পরিবর্তনে
গ) বিশ্ব উষ্ণায়নের কারণে
ঘ) আঞ্চলিক কারণে
৪৩। জলবায়ুবিদ্যার উপাদানগুলো হলো-
i. আবহাওয়া ও জলবায়ু
ii. সাগর ও মহাসাগর
iii. বায়ুর গঠন ও উপাদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৪। বিংশ শতাব্দী থেকে প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
ক) জীবতত্ত্ব খ) সমুদ্রতত্ত্ব
গ) উপকূলীয়তত্ত্ব ঘ) বারিতত্ত্ব
৪৫। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ভূত্বকের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে?
ক) জলবায়ু বিদ্যায় খ) পানি বিদ্যায়
গ) ভূমিরূপ বিদ্যায় ঘ) সমুদ্র বিদ্যায়
৪৬। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ঘূর্ণিঝড় ও টর্নেডো নিয়ে আলোচনা করা হয়?
ক) ভূমিরূপ বিদ্যায় খ) সমুদ্র বিদ্যা
গ) জলবায়ু বিদ্যায় ঘ) জীব বিদ্যায়
৪৭। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নিচের কোনটি?
ক) নগর ভূগোল খ) জনসংখ্যা ভূগোল
গ) বসতি ভূগোল ঘ) ভূমিরূপ ভূগোল
৪৮। প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিচের কোনটি?
ক) পৃথিবীর বর্ণনা খ) পরিবেশ ও প্রকৃতি
গ) পৃথিবীর জন্ম ঘ) খনিজ সম্পদ
উত্তর: ৩৬. খ, ৩৭. ঘ, ৩৮. ঘ, ৩৯. গ, ৪০. ক, ৪১. ঘ, ৪২. খ, ৪৩. খ, ৪৪. খ, ৪৫. গ, ৪৬. গ, ৪৭. ঘ, ৪৮. গ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর