ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব ক্যালিফোর্নিয়ার আকাশে বাংলাদেশের রং নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি যাত্রীরা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সিরাজুল ইসলাম চৌধুরী অসামান্য গদ্যশৈলীর রূপকার টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’

সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

নাটক : সিরাজউদ্দৌলা 

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ‘আমার শেষ যুদ্ধ পলাশীতেই।’- ব্যাখ্যা করো। 

উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে মোহনলাল পলাশীর যুদ্ধে আসন্ন পরাজয় ও নিজের মৃত্যু অনিবার্য জেনেও সিরাজউদ্দৌলাকে এ কথা বলেছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক ও অনুগত সেনাপতি হিসেবে। 
পলাশীর যুদ্ধে মীর জাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফ খাঁ তাদের সেনাবাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। যে কারণে বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও নবাবকে পরাজয় বরণ করতে হয়। কিন্তু নবাবের পক্ষে দেশপ্রেমিক মোহনলাল, বদ্রে আলী প্রমুখ জীবন বাজি রেখে লড়াই করেন। যুদ্ধের শেষ পর্যায়ে মোহনলাল সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে ফিরে গিয়ে সেনা সংগ্রহের পরামর্শ দেন। নবাব একাই ফিরে যাবেন কি না, এমন প্রশ্নের উত্তরে মোহনলাল ওপরের উক্তিটি করেছিলেন। কারণ তখনো চূড়ান্ত পরাজয় বাকি ছিল, শেষ শক্তি দিয়ে মোহনলাল লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। প্রকৃত যোদ্ধা যে রণক্ষেত্র থেকে পিছু হটে না, প্রয়োজনে প্রাণ দেয়, সে বিষয়েই মোহনলাল নবাবকে জানান এবং শহিদ হতেই যুদ্ধক্ষেত্রে ফিরে যান। 

প্রশ্ন: ‘ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে।’- উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলার এ সংলাপে পলাশীর যুদ্ধে পরাজিত হয়েও দেশের স্বাধীনতা রক্ষার বিষয়টি প্রকাশিত হয়েছে। 
নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হয়ে রাজধানী মুর্শিদাবাদে ফিরে এসে দরবারে সমবেত জনতাকে দেশের জন্য ঐক্যবদ্ধ হতে আহ্বান করেন। নবাব জানান, যুদ্ধক্ষেত্র থেকে তার এ চলে আসা পলায়ন নয়; বরং পুনর্গঠিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা করতেই তিনি এসেছেন। দেশপ্রেমিক সিরাজউদ্দৌলা জনগণকে সঙ্গে নিয়ে শেষবারের মতো দেশি-বিদেশি শত্রুর বিরুদ্ধে স্বাধীনতা রক্ষার লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তার ডাকে সাড়া দেয়নি।

আরো পড়ুন : সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র

প্রশ্ন: ‘ভীরু প্রতারকের দল চিরকালই পালায়’- এর তাৎপর্য বুঝিয়ে দাও।

উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলার এ সংলাপে নবাবের কাছ থেকে সেনা সংগ্রহের জন্য টাকা নিয়ে পালিয়ে যাওয়া প্রতারকদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে। 
নবাব সিরাজউদ্দৌলা দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করতে গেলে অনেকেই তার কাছ থেকে টাকা নিয়ে সেনা সংগ্রহের কথা বলে পালিয়ে যান। এদের মধ্যে সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিচ খাঁও ছিলেন। প্রসঙ্গত এসব শুনে নবাব জানান, সুযোগ সন্ধানী, স্বার্থপর, কাপুরুষরা চিরকাল এভাবেই পালিয়েছে। কিন্তু তাই বলে দেশপ্রেমিকের রক্তদান বৃথা যায়নি। নবাব এরপরও সবাইকে শত্রুর মোকাবিলায় দেশাত্মবোধে উজ্জীবিত হতে আহ্বান জানান। 

প্রশ্ন: ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি।’-ব্যাখ্যা করো।

উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলার এ সংলাপে পলাশীর প্রান্তরে শহিদ বীর সেনাপতিদের ভূমিকা প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। 
পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। নবাব যুদ্ধক্ষেত্র থেকে রাজধানীতে ফিরে অনেককে অর্থ দেন সেনা সংগ্রহের জন্য। তারাও শেষ পর্যন্ত প্রতারণা করে পালিয়ে যান। কিন্তু সুযোগ থাকলেও দেশপ্রেমিক বীর কখনো পালান না। যেমন পলাশীর প্রান্তর থেকে পালাননি বীর সেনাপতি মোহনলাল, মীর মদন, বদ্রে আলী এবং দেশপ্রেমিক যোদ্ধারা। সিরাজউদ্দৌলা সমবেত জনতার চিত্তে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা জাগরণের উদ্দেশ্যে এসব কথা বললেও সাধারণ মানুষ সেদিন দেশপ্রেমের মর্ম বোঝেনি। অথচ পলাশীর বীররা চাইলেই বেইমানি করে অনেক সম্পদের মালিক হতে পারতেন; পারতেন নিজের জীবন বাঁচাতে। 

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

প্রবন্ধ : সাহিত্যে খেলা 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
উত্তর: বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।

প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হিসেবে পরিচিত পত্রিকাটির নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হিসেবে পরিচিত পত্রিকাটির নাম ‘সবুজপত্র’।

প্রশ্ন: ‘সবুজপত্র’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ ১৯১৪ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন: প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
উত্তর: প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’।

প্রশ্ন: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ‘সবুজপত্র’।

প্রশ্ন: প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি কে?
উত্তর: প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি হলেন বাল্মীকি।

প্রশ্ন:  প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত কে?
উত্তর: প্রাচীর ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত বাল্মীকি।

প্রশ্ন:  যৌবনে রত্নাকরের পেশা কী ছিল?
উত্তর: যৌবনে রত্নাকরের পেশা ছিল দস্যুতা।

প্রশ্ন:  ‘কুশীলব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কুশীলব’ শব্দের অর্থ অভিনেতা।

প্রশ্ন: পাঁচালী কীর্তন ইত্যাদি আসরে গায়ক-গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে কী বলে?
উত্তর: পাঁচালী কীর্তন ইত্যাদি আসরে গায়ক-গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে পেলা বলে।

প্রশ্ন:  ‘যোগবশিষ্ঠ রামায়ণ’-এর রচয়িতা কে?
উত্তর: ‘যোগবশিষ্ঠ রামায়ণ’-এর রচয়িতা বশিষ্ঠ মুনি।

প্রশ্ন: যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনি কাকে উপদেশ দেন?
উত্তর: যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে উপদেশ দেন।

প্রশ্ন:  টীকাভাষ্য কী?
উত্তর: টীকাভাষ্য হলো মন্তব্যসহ ব্যাখ্যা।

প্রশ্ন:  ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন:  কত বঙ্গাব্দে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৩২২ বঙ্গাব্দে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন:  ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি কোন বইয়ে সংকলিত হয়?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি ‘প্রবন্ধসংগ্রহ’ বইয়ে সংকলিত হয়।

প্রশ্ন:  ‘প্রবন্ধসংগ্রহ’ বইটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘প্রবন্ধসংগ্রহ’ বইটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন:  সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে কোথায়?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে।

প্রশ্ন:  সাহিত্যের সঙ্গে কীসের তুলনা চলে?
উত্তর: সাহিত্যের সঙ্গে খেলাধুলার তুলনা চলে।

প্রশ্ন:  ‘সনেট পঞ্চাশৎ’ কার লেখা কাব্যগ্রন্থ?
উত্তর: ‘সনেট পঞ্চাশৎ’ প্রমথ চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ।

আরো পড়ুন : সিরাজউদ্দৌলা নাটকের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র

প্রশ্ন:  প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: প্রমথ চৌধুরী ১৮৬৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন:  প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: প্রমথ চৌধুরী ১৯৪৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন: সাহিত্যরাজ্যে পাঠকের মনঃতুষ্টি হয় কী পেয়ে?
উত্তর: সাহিত্যরাজ্যে পাঠকের মনঃতুষ্টি হয় খেলনা পেয়ে।

প্রশ্ন:  শূদ্র পাঠকের মনোরঞ্জন করা কোন লেখকের পক্ষে সংগত?
উত্তর: শূদ্র পাঠকের মনোরঞ্জন করা  বৈশ্য লেখকের পক্ষে সংগত।

প্রশ্ন:  সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে কখন?
উত্তর: সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে।

প্রশ্ন:  ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম কী?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম রোদ্যাঁ।

প্রশ্ন:  কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত?
উত্তর: কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত।

প্রশ্ন:  ভাস্কর রোদ্যাঁ কোন দেশের নাগরিক?
উত্তর: ভাস্কর রোদ্যাঁ ফরাসি নাগরিক।

প্রশ্ন:  শাস্ত্রমতে কাব্যরস কেমন?
উত্তর: শাস্ত্রমতে কাব্যরস অমৃত।

প্রশ্ন:  পৃথিবীর শিল্পী মাত্রেই কীসের খেলা খেলে থাকেন?
উত্তর: পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন।

প্রশ্ন: এ জগতে কয়টি দিক আছে?
উত্তর: এ জগতে ১০টি দিক আছে।

প্রশ্ন:  কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না?
উত্তর: বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না।

প্রশ্ন: কোথায় না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না?
উত্তর: রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না।

প্রশ্ন:  আমরা কত ঘণ্টা টঙে চড়ে থাকতে চাই?
উত্তর: আমরা ২৪ ঘণ্টা টঙে চড়ে থাকতে চাই।

প্রশ্ন: পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই।
উত্তর: খেলার ময়দানে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই।

প্রশ্ন:  যথার্থ সামাজিক জীব কারা?
উত্তর: লেখকরা যথার্থ সামাজিক জীব।

প্রশ্ন:  জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কোনটি?
উত্তর: জীবজগতে খেলা একমাত্র নিষ্কাম কর্ম।

প্রশ্ন: আমাদের অরুচি জন্মেছে কোথায়?
উত্তর: আমাদের কাব্যরস নামক অমৃতে  অরুচি জন্মেছে।

প্রশ্ন: আনন্দের ধর্মই এই যে তা, কী?
উত্তর: সংক্রামক।

প্রশ্ন: একালে সাহিত্যের ভার নিয়েছেন কারা?
উত্তর: স্কুলমাস্টাররা সাহিত্যের ভার নিয়েছেন।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:১১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১২ পিএম
উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
ফুল ও নিষিক্তকরণ। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ বৃদ্ধি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১৭। বায়ুপরাগী ফুল নিচের কোনটি?
i. মধুগ্রন্থিহীন ফুল    
ii. হালকা ফুল 
iii. বড় ফুল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     
খ) ii ও iii 
গ) i ও ii     
ঘ) i, ii ও iii

১৮। সরল ফল কত ধরনের?
ক) ২ ধরনের     
খ) ৩ ধরনের 
গ) ৪ ধরনের     
ঘ) ৫ ধরনের

১৯। নিচের কোনটি গুচ্ছ ফল?
ক) আতা     খ) ঢেঁড়স 
গ) আম      ঘ) জাম

আরো পড়ুন : উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২০। যৌগিক ফল নিচের কোনটি?
i. কাঁঠাল     
ii. আনারস
iii. শরীফা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফুল ও ফল দেখা যায়। লিমা এমন একটি ফল দেখলো যে ফলের ফলত্বক পাতলা এবং ত্বক শুকিয়ে ফেটে গেছে।

২১। ওপরের উদ্দীপকে কোন ধরনের ফলের কথা বলা হয়েছে? 
ক) রসাল ফল       
খ) নীরস ফল 
গ) গুচ্ছ ফল       
ঘ) যৌগিক ফল

২২। রসাল ফলের উদাহরণ হলো-
i. কলা 
ii. জাম  
iii. আম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

উত্তর: ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. ঘ।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৯ পিএম
জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা 

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

প্রশ্ন: পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্যশৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করো।

উত্তর: সবুজ ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ → ঈগল
এই খাদ্যশৃঙ্খলে প্রতিটি জীব অন্য জীবের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল।

বর্ণনামূলক উত্তর প্রশ্ন

প্রশ্ন: উদ্ভিদের ওপর মানুষ ও অন্যান্য প্রাণী কীভাবে নির্ভরশীল?

উত্তর: মানুষ ও অন্যান্য প্রাণী নানাভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। মানুষের দৈনন্দিন খাদ্যের একটি বড় অংশ উদ্ভিদ থেকে আসে। ভাত, আটা, ডাল, ফলমূল, শাকসবজি—সবই উদ্ভিদের খাদ্য। প্রাণীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, যা মানুষ ও প্রাণী শ্বাসপ্রশ্বাসের জন্য ব্যবহার করে। উদ্ভিদ ছাড়া প্রাণী ও মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়া কাঠ, ওষুধ, আসবাবপত্র ও জ্বালানির জন্যও মানুষ উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, উদ্ভিদ মানুষ ও প্রাণীর জীবনধারণের প্রধান ভিত্তি।

আরো পড়ুন : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রশ্ন: পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন?

উত্তর: পরিবেশের উপাদানগুলো হলো- মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কোনো একটি উপাদানের পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। যেমন—তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে খরা দেখা দিতে পারে, এতে ফসল নষ্ট হয় এবং পানির সংকট সৃষ্টি হয়। বন উজাড় হলে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় এবং খাদ্যজাল ভেঙে পড়ে। এর ফলে জীবজগতে মারাত্মক সংকট দেখা দেয়। তাই জীবজগতের সুস্থতা রক্ষার জন্য পরিবেশের সব উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
ভালুক দেখে ভয়ে দুই বন্ধুর একজন গাছে ওঠে পড়ে আরেকজন মাটিতে মৃত ব্যক্তির মতো শুয়ে পড়ে। ছবি- সংগৃহীত

Story Writing

Two Friends and a Bear

One evening two friends were passing through a jungle. They were very intimate with each other. There lived wild beasts in the jungle. 
After walking for some time, they saw a bear coming towards them. Both of them got afraid. One of them knew how to climb up a tree. He climbed up a nearby tree and left his friend alone.
The other was fatty and did not know how to climb up a tree. He gave up the hope of his life. He knew that a bear does not touch a dead body. So he fell flat on the ground like a dead person. He stopped breathing also.
The bear came near him. It smelt him all over the body. The bear thought him to be a dead man. So it did not touch him. It went away slowly and gently.
The friend who was on the tree saw everything. He got down from the tree. He went to his friend and asked him eagerly, ‘Oh! Dear, what did the bear whisper to your ear?’ 
In reply the friend said, ‘It advised me not to trust a false friend.’ It said, ‘Don't mix with the friend who leaves you in time of danger. He's not a friend indeed.’ 
So we should bear in mind that ‘A friend in need is a friend indeed.’

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

অস্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক  সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম

প্রশ্ন: UNICEF-এর পূর্ণরূপ কী?
উত্তর:  UNICEF-এর পূর্ণরূপ হলো- United Nations Children’s Fund.

প্রশ্ন: ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইউনিসেফের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। 

প্রশ্ন: ইউনিসেফ কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: ইউনিসেফ একটি আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। 

প্রশ্ন: শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর:  শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন: শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর:  শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।

প্রশ্ন: গণশিক্ষা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর: গণশিক্ষা ইউনিসেফের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন: ঢাকার শিশু হাসপাতাল কোন পরিষদের অধীনে পরিচালিত হয়?
উত্তর: ঢাকার শিশু হাসপাতাল বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের অধীনে পরিচালিত হয়।

প্রশ্ন: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত কোন সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়।

প্রশ্ন: ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:  ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।

আরো পড়ুন: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

ইউএনডিপির উদ্দেশ্য ও কার্যক্রম

প্রশ্ন: UNDP-এর সদর দপ্তর কোথায়?
উত্তর:  UNDP-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

প্রশ্ন: UNDP-এর পূর্ণরূপ কী?
উত্তর: UNDP-এর পূর্ণরূপ হলো- United Nations Development Programme.

প্রশ্ন: UNDP-এর একটি লক্ষ্য উল্লেখ করো। 
উত্তর: UNDP-এর একটি লক্ষ্য হলো গণতন্ত্রকে শক্তিশালী করা। 

প্রশ্ন: প্রবীণ হিতৈষী সংঘ কী?
উত্তর:  বাংলাদেশে বেসরকারি পর্যায়ে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো প্রবীণ হিতৈষী সংঘ। 

প্রশ্ন: MDG-এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG-এর পূর্ণরূপ হলো Milennium Development Goals.

প্রশ্ন: ইউএনডিপি কী?
উত্তর:  ইউএনডিপি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা। 

প্রশ্ন: প্রবীণ কারা?
উত্তর:  জাতিসংঘের মতে, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের প্রবীণ বলা হয়।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর