আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে চালের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলেন নির্মাতা সানজিদ খান প্রিন্স। আর এতে মডেল হয়েছেন জনপ্রিয় নাটক হাড়কিপটেখ্যাত খ্যাতিমান অভিনেতা আমিরুল হক চৌধুরী। তার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া, মুকিত জাকারিয়া, আজম খান, আশরাফুল আলম বাবলু, শারমিন দীপ্তি, আলভী খন্দকার, শান আহমেদ, মাসুদ করিম সুজন, হেলাল পারভেজ ও তানভির তপুসহ দশজন শিল্পী।
নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, চালের আড়তের দৈনন্দিন চালচিত্রকে বাস্তবসম্মতভাবে ক্যামেরায় ধারণ করার নিমিত্তে এক দিনের জন্য মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তের পুরো অংশকে আমাদের শুটিং সেটে পরিণত করেছিলাম। এ ছাড়া বাকি কিছু দৃশ্য ধারণের জন্য উত্তরার একটি শুটিং হাউজে সেট তৈরি করেছিলাম।
বিজ্ঞাপনটির এডিট, কালার গ্রেডিং, জিঙ্গেল-মিউজিক ও ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে পবিত্র রমজানের প্রথম দিন থেকেই প্রচারে আসবে। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’ নির্মাতা আরও জানান, বিজ্ঞাপনে ডিওপি ছিলেন নাজমুল হাসান, শিল্প নির্দেশকে হিসেবে কাজ করেছেন ইয়াহিয়া হোসাইন রানা।
/ফারজানা ফাহমি