জনপ্রিয় মার্কিন ক্রীড়াবিদ টম ব্র্যাডি ও রাশিয়ান ফ্যাশন মডেল ইরিনা শায়েক। ২০২৩ সালে ইতালির সার্ডিনিয়ায় জো নাহমাদের বিয়েতে সাক্ষাতের পর থেকেই প্রেমে জড়ান দুজন। যদিও সে বছর মাত্র কয়েক মাস পরই তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এবার গুঞ্জন উঠেছে, ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগাতে চান সাবেক এ তারকা জুটি।
এটি নিয়ে লাইফ অ্যান্ড স্টাইলকে একটি সূত্র জানিয়েছে, এবার হয়তো সম্পর্কটি টিকিয়ে রাখতে প্রস্তুত তারা।সূত্রটি জানিয়েছে, “আগের সময়টা তাদের কারও জন্যই সঠিক ছিল না। তবে এখন দুজনেই ভালো অবস্থায় আছেন। ২০২৩ সালে তাদের প্রেমের সম্পর্ক শেষ হওয়া সত্ত্বেও ‘তারা একে অপরের প্রতি যত্ন নেওয়া বন্ধ করেনি’। এমনকি তারা আবারও দুই বছরের পুরোনো সম্পর্কে ফিরে যেতে প্রস্তুত।”
জো নাহমাদের বিয়েতে তাদের প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে একটি সূত্র ওকে ম্যাগাজিনের কাছে দাবি করেছিল, ‘ইরিনাই প্রথম টম ব্র্যাডির জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এমন নয় যে সম্পর্কটি নিয়ে ব্র্যাডির কোনো আগ্রহ ছিল না।’
দুজনের সম্পর্ক নিয়ে আরেকটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘টম এবং ইরিনা আবারও একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেছেন এবং পরিস্থিতি কোথায় যায় সেটা দেখার জন্য তারা উন্মুক্ত।’
/শাকিল