বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার আদালতে গেলেন অভিযোগ নিয়ে। কারণ অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও এআই দিয়ে নির্মিত অশ্লীল-বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছাড়ানো হয়েছে তার। আর এজন্যই অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঐশ্বরিয়া। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
ঐশ্বরিয়ার অভিযোগের ভিত্তিতে ৯সেপ্টেম্বর মঙ্গলবার দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য অনিমতি ছাড়া তার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে।
ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান, বাণিজ্যিক লাভের জন্য ব্যাপকভাবে অভিনেত্রীর পরিচয় অপব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্মেও তার ছবি ব্যবহার করছে। এছাড়া মগ, টি-শার্টসহ নানা পণ্যতে তার নাম-ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, ‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে এক প্রতিষ্ঠান নথিতে মিথ্যাভাবে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান দেখিয়েছে অথচ অভিনেত্রীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি প্রতারণার শামিল।
আইনজীবী আদালতকে জানান, এআই দিয়ে নির্মিত অভিনেত্রীর অশ্লীল, বিকৃত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে, যা ঐশ্বরিয়ার মর্যাদাকে চরমভাবে ছোট করা হচ্ছে।
বিচারপতি তেজস ক্যারিয়ার বেঞ্চ বিষয়টি শুনে এই ধরনের অপব্যবহার ঠেকাতে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি।
গুগলের পক্ষের আইনজীবী মমতা রাণী জানান, এসব কনটেন্ট সরাতে নির্দিষ্ট ইউআরএল সরবরাহ করতে হবে।
/এস লুপিন