ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন টিনএজ থেকে গ্লোবাল সুপারস্টার চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত আইওএস ২৭-এ আসছে নতুন ফিচার কেমন ছিল রাসুল (সা.)-এর প্রিয় পোশাক রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চট্টগ্রামে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় মাদরাসায় হামলা ও দেওয়ালে জয় বাংলা লেখার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’ অস্ট্রেলিয়ায় শনাক্ত হলো সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ৮০তম জন্মদিন ঘিরে ট্রাম্পের ভাগ্যে বড় পরিবর্তনের আভাস জ্যোতিষীদের ৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল ৪৮ লাখ টাকা খরচ করে বিয়ে, ৯ দিন পর বিচ্ছেদ চাইলেন যুবক টাঙ্গাইলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৪ জনের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের ভোগান্তি ইরানের সঙ্গে শান্তিচুক্তি নস্যাৎ করতে পারেন নেতানিয়াহু: মার্কিন গোয়েন্দা সংস্থা তুরস্কের হারে নকআউটে যুক্তরাষ্ট্র নওগাঁর আম আমদানি করতে চায় জাপান বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড তারকাদের শোকবার্তা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড তারকাদের শোকবার্তা
ছবি: সংগৃহীত

বেশ কিছু দিন শ্বাসকষ্টজনিত জটিলতায় ভোগার ফলে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১২ নভেম্বর বাড়ি ফেরেন ধর্মেন্দ্র। সে সময়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তাই আগামী ৮ ডিসেম্বর হিন্দি সিনেমার ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্রর জন্মদিন উদযাপনের প্রস্তুতিও শুরু হয়। কিন্তু জীবনের ৯ দশক পেরোনোর আগেই জীবনপ্রদীপ নিভে গেল এই কিংবদন্তির। 

আজ সোমবার তার প্রয়াণে তাই শোকস্তব্ধ বলিউডসহ গোটা ভারত। দেশজুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে, যা গ্রাস করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্য তারকাদেরও। ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তারা নিজেদের সমবেদনা প্রকাশ করেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় সিনেমার এক যুগের অবসান। তিনি ছিলেন এক অনন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব, অসাধারণ অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে এনে দিতেন নিজস্ব গভীরতা ও মোহ। নানা বৈচিত্র্যময় চরিত্রে তার অভিনয় অসংখ্য মানুষের হৃদয়ে ছাপ রেখে গেছে। তার সরলতা, বিনয় ও আন্তরিকতা তাকে আরও মহিমান্বিত করেছে। এই শোকের সময়ে তার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের কথা ভাবছি। ওম শান্তি।’ 

রাহুল গান্ধী 
ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনীতিক রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধর্মেন্দ্রজির মৃত্যু সংবাদ অত্যন্ত মর্মান্তিক এবং ভারতীয় শিল্প-সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সাত দশকের আলো-ছায়ায় তার অবদান শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।’ 

অক্ষয় কুমার 
অভিনেতা অক্ষয় কুমার ধর্মেন্দ্রকে স্মরণ করে লিখেছেন, ‘শৈশবজুড়ে ধর্মেন্দ্রজি ছিলেন সেই নায়ক, যার মতো হতে চেয়েছে প্রতিটি ছেলে… আমাদের ইন্ডাস্ট্রির আসল ‘হি-ম্যান’। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আপনার সিনেমা এবং আপনার ছড়িয়ে দেওয়া ভালোবাসার মধ্যেই আপনি চিরদিন বেঁচে থাকবেন। ওম শান্তি।’ 

করণ জোহর 
২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করা চলচ্চিত্র নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি। তিনি ছিলেন মেগাস্টার, মূলধারার সিনেমার প্রকৃত হিরো, অনন্য ব্যক্তিত্ব। শুধু পর্দার কিংবদন্তিই নন, মানুষ হিসেবেও ছিলেন সেরা। পুরো ইন্ডাস্ট্রি তাকে ভালোবাসত।’ 

অজয় দেবগন 
অভিনেতা অজয় দেবগান তার সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ধরমজি সম্পর্কে এমন হৃদয়বিদারক খবর শুনতে হলো। তার আন্তরিকতা, উদারতা ও ব্যক্তিত্ব প্রজন্মের পর প্রজন্মের শিল্পীকে অনুপ্রাণিত করেছে। ইন্ডাস্ট্রি এক মহান কিংবদন্তিকে হারাল। আর আমরা হারালাম এমন একজন মানুষকে, যিনি আমাদের সিনেমার আত্মা গড়ে তুলেছিলেন। 

কাজল 
অভিনেত্রী কাজল শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘একজন প্রকৃত ভালো মানুষ চলে গেলেন। কেন জানি মনে হচ্ছে আমরা কেবল ভালো মানুষদেরই হারাচ্ছি। তিনি হৃদয়ের দিক থেকে অত্যন্ত দয়ালু ছিলেন এবং সবসময় ভালোবাসার পাত্র ছিলেন। শান্তিতে থাকুন ধৰ্মজি। সব সময় ভালোবাসা।’ 

কিয়ারা আদভানি 
অভিনেত্রী কিয়ারা আদভানি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ধর্মেন্দ্রর একটি ছবি শেয়ার করে শান্তির প্রতীক পায়রা, সাদা হার্ট ইমোজি এবং প্রার্থনার ইমোজি যুক্ত করে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন। 

সিদ্ধার্থ মালহোত্রা 
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘অনেক বছরের স্মৃতি ও ম্যাজিক... পর্দার সামনে ও পর্দার বাইরে দুই জায়গাতেই। সবকিছুর জন্য ধন্যবাদ, ধরম স্যার। পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।’ 

কপিল শর্মা 
ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা এক্স-এ লিখেছেন, ‘বিদায় ধর্মপাজি। মনে হচ্ছে দ্বিতীয়বার বাবাকে হারালাম। আপনার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ-সব আমার হৃদয়ে চিরদিন থাকবে। মুহূর্তেই মানুষের মন জয় করার ক্ষমতা আপনার মতো আর কারো ছিল না। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’ 

/এমএস 

সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। আবারও তিনি টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন। কারণ সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আবারও নতুন করে সামনে এসেছে পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার। ২০২৪ সালের ২৫ জুন দেওয়া ওই সাক্ষাৎকারে সাকলায়েনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। সেখানে এই নায়িকা দাবি করেছিলেন, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার। সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেছিলেন, ‘আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে, তখন আমি কথা বলব।’
দুজনের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও অভিযোগ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে।’
সাকলায়েনকে ঘিরে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পরীমনির মন্তব্য ছিল, ‘আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। প্রেম-ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয়, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। তবে সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ওই অভিযোগের ভিত্তিতেই মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অপ্সরার আন্তর্জাতিক অভিষেক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০৫ এএম
অপ্সরার আন্তর্জাতিক অভিষেক
আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটালেন বাংলাদেশি-কানাডিয়ান মডেল ভিট তারকা অপ্সরা আলী। ছবি: সংগৃহীত

বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর প্যারিস ফ্যাশন উইক এক্স ফ্যাশন রিপাবলিকে অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটালেন বাংলাদেশি-কানাডিয়ান মডেল ভিট তারকা অপ্সরা আলী। ফ্যাশন জগতের অন্যতম কেন্দ্র ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের মডেল ও ডিজাইনারদের সঙ্গে কাজ করার সুযোগ পান, যা তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ঐতিহাসিক ও শিল্পসমৃদ্ধ ভেন্যু লা গ্যালারি বোরবোনে অনুষ্ঠিত এই ফ্যাশন শোতে ফ্যাশন, চলচ্চিত্র ও শিল্পচর্চার সমন্বয়ে এক বর্ণাঢ্য পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে একই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা অপ্সরা আলীর জন্য ছিল একেবারেই নতুন ও অনন্য।
তিনি জানান, অনলাইনে আবেদন করার পর নির্বাচিত হয়ে তিনি এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ পান। পুরো অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। তার ভাষায়, ‘সেখানে ফিল্ম ইভেন্ট, বড় বড় ফ্যাশন শো এবং বিভিন্ন ধরনের আয়োজন ছিল, যা আমার কাছে সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’

একজন বাংলাদেশি-কানাডিয়ান প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি জানান দিতে পেরে তিনি গর্বিত বলেও জানান। বিভিন্ন দেশের মডেল ও ডিজাইনারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার পেশাগত দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করেছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশে কিছুটা পরিচিতি থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে তার। এই অভিজ্ঞতাকে তিনি নিজের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে তাকে আরও বড় সুযোগের দিকে এগিয়ে নেবে বলে বিশ্বাস করেন।
শোয়ের জন্য প্রস্তুতির বিষয়ে অপ্সরা আলী জানান, তিনি বিশেষভাবে নিজের লুক, র‍্যাম্প ওয়াক ও উপস্থাপনার ওপর মনোযোগ দেন, যাতে তাকে আরও আত্মবিশ্বাসী ও এলিগেন্টভাবে উপস্থাপন করা যায়। দীর্ঘ প্রস্তুতি ও মানসিক অনুশীলন তাকে আন্তর্জাতিক মানের পরিবেশে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে সহায়তা করেছে।

প্যারিসের এই অভিজ্ঞতাকে তিনি চ্যালেঞ্জের চেয়ে বেশি ‘অ্যাডভেঞ্চারাস’ বলে বর্ণনা করেন। কানাডা থেকে স্বল্প সময়ে প্যারিসে গিয়ে শোতে অংশ নেওয়া, শুটিং সম্পন্ন করা, ভিন্ন আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো এবং বিভিন্ন দেশের পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা–সব মিলিয়ে এটি ছিল তার জন্য এক অনন্য অভিজ্ঞতা।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, তিনি আরও আন্তর্জাতিক ফ্যাশন শো, চলচ্চিত্র এবং ফটোশুটে কাজ করতে আগ্রহী। পাশাপাশি নিজের ক্যারিয়ারকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে চান তিনি।

গানেই লিজার ব্যস্ততা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:১১ পিএম
গানেই লিজার ব্যস্ততা
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজ । ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের একটি গান। নতুন এই গানে বেশ সাড়া পাচ্ছেন লিজা। ইতোমধ্যে সারা দেশে শিল্পীদের স্টেজ শোর ব্যস্ততা কমলেও অর্থাৎ স্টেজ শো কম হলেও লিজা তারপরও মাসজুড়ে কিছু না কিছু স্টেজ শোতে পারফর্ম করছেন। 

ইতোমধ্যে মাসের শুরুতে ঢাকায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরাতেই একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন তিনি। এছাড়া মাসের শেষপ্রান্তে চট্টগ্রামেও একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করার কথা রয়েছে। স্টেজ শোয়ের বাইরে লিজা নিজের একমাত্র কন্যাকেই সময় দেন বেশি। মাঝে মধ্যে কোনো টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তবেই বাসা থেকে বের হন তিনি। তার সমসাময়িক অন্য শিল্পীরাও স্টেজ শো নিয়ে এই মুহূর্তে হতাশ। বলা যায় এই মুহূর্তে দেশে স্টেজ শো একেবারেই কম। তবে কেন একেবারেই কম, কেনই বা হচ্ছে না গ্রামেগঞ্জে শহরে তা শিল্পীদেরও অজানা। তবে এই মুহূর্তে দেশের সামগ্রিক পরিস্থিতি যেমন ভালো নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। যে কারণে বিগত বছরগুলোর চেয়ে আনুপাতিক হারে স্টেজ শো একেবারেই কম। যে কারণে শিল্পীরা তাদের আগামী নিয়ে উদ্বিগ্ন। তবে অনেকেই বলছেন এই পরিস্থিতি শিগগিরই বদলে যাবে। আবার চাঙা হয়ে উঠবে আমাদের সংগীতাঙ্গন। গানে গানে মুখরিত হয়ে উঠবে শহর নগর বন্দর। 

লিজা বলেন, ‘এই মুহূর্তে স্টেজ শো খুবই কম। যে কটা হাতে আছে তা আগের তুলনায় অনেক কম। তারপরও চেষ্টা করছি আমার কাছে যেসব শোতে পারফর্ম করার প্রস্তাব আসে তা ব্যাটে বলে মিলে গেলে করার। কিন্তু শো-ই যদি কম থাকে তখন হিসাবনিকাশ কী-ই বা করব। তারপরও বিশ্বাস করি এই পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। আর তোমার রোদেলা আকাশে গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরও কিছু নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা চলছে। শিগগিরই ভিডিও নির্মাণ করা হবে।’ 

এদিকে যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে লিজার সঙ্গে সেখানে টানা বেশ কয়েকটি শোয়ের জন্য। কিন্তু লিজা তার দুই বছরের বাচ্চাকেই আপাতত সময় দিতে চান। কারণ, জীবনের এই মুহূর্তটা তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। 

৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’

চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রায়শই নানা রকম আয়োজন করে থাকে স্টার সিনেপ্লেক্স। যার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো–‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। 

১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর প্রতিশোধের গল্প নিয়ে এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশাপূরণে সক্ষম হয়েছে। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দুটি দর্শকের দারুণ সাড়া পেয়েছে। ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। নব্বইয়ের দশকের আবহে নির্মিত তারকাবহুল এই চলচ্চিত্রটি পরিবার নিয়ে উপভোগ করার মতো চমৎকার একটি চলচ্চিত্র।

হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

তিন নাটকে প্রশংসিত হিমি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
তিন নাটকে প্রশংসিত হিমি
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়ালেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রুপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’। ইতোমধ্যে ‘রুপার সংসার’ নাটকটি দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। 

এই নাটকে নাম ভূমিকায় তিনটি বয়সের চরিত্রে অভিনয় করেছেন হিমি। নাটকটিতে রুপা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। অর্থাৎ তিনটি বয়সের চরিত্রই হিমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যে কারণে হিমি এই নাটকে অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন। নাটকে অতিথি চরিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর। যথারীতি ‘সুখের অসুখ’ নাটকেও হিমির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এই নাটকেও অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন হিমি। এছাড়া ‘ডিজিটাল হাবলু’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেও সমাদৃত হচ্ছেন হিমি। 

হিমি বলেন, ‘রুপা চরিত্রটিতে অভিনয়ের জন্য আমার ওপর পরিচালক যে আস্থা রেখেছেন আমি তার আস্থার প্রতি শ্রদ্ধা রেখে তিনটি চরিত্রেই নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই ধরনের গল্পে আবার ভিন্ন তিনটি বয়সের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং। তারপরও অনেক কষ্ট করে কাজটি করেছি। নাটকটি প্রচারে এল এক সপ্তাহ আগে। প্রচারের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে ভিন্ন ধরনের গল্প দেখতে চায় রুপার সংসারই তার প্রমাণ।

দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই নাটকটি দেখার মধ্যদিয়ে। আমার যারা নিয়মিত ভক্ত তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। কারণ তাদের নিয়মিত অনুপ্রেরণার কারণেই আরও ভালো গল্পে কাজ করার সাহস পাই। ধন্যবাদ আমার সহশিল্পী মোশাররফ করিম ভাই ও নিলয় আলমগীর ভাই। এই দুজনের সঙ্গে আমার বহু জনপ্রিয় নাটক রয়েছে। যেসব নাটকে অভিনয় করে আমি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছি। আমি আরও ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।’