ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
অজিদের আজ ধবলধোলাই করার লগন হাতি বনাম লা ত্রির লড়াই বিশ্বাসের সমুদ্রে ফন ডাইকের তরি ১৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের স্বপ্নের জাদুকর মুসিয়ালা পথপ্রদর্শক বাকুনা ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল পরাশক্তি জার্মানির সামনে পুঁচকে কুরাসাও ডার্কহর্স জাপান, সতর্ক নেদারল্যান্ডস ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার
Nagad desktop

রোমান্টিক যোগাযোগ শুভ ধনুর, অস্থিরতা নিয়ন্ত্রণ করুন ধনু

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম
রোমান্টিক যোগাযোগ শুভ ধনুর, অস্থিরতা নিয়ন্ত্রণ করুন ধনু
আজকের রাশিফল

আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
ইতিবাচক সুশৃঙ্খল জীবনযাপন করুন। আর্থিকভাবে সফলতা পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। তথ্য আদান-প্রদানে সতর্ক থাকবেন। অনেক বিষয় আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে
মানসিক স্থিরতা বজায় রাখুন। আর্থিক দিকে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে পারে। পারিবারিক জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। তথ্য আদান-প্রদান ও যোগাযোগে বিভ্রাট হতে পারে। বাক সংযমের প্রয়োজন আছে।

মিথুন | ২১ মে-২০ জুন
স্বাস্থ্যগত বিষয়ে সচেতন হন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। কারও কারও চিকিৎসাজনিত সমস্যা তৈরি হতে পারে। ইন্টারনেট ও তথ্যগত বিভ্রাট তৈরি হতে পারে। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা উচিত।

কর্কট | ২১ জুন-২০ জুলাই 
কর্ম ও পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। আপনার পরিচিত মহলে ভুল বোঝাবুঝি হতে পারে।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
মানসিক দৃঢ়তা বাড়বে। আর্থিক বিষয়ে বাধাবিপত্তি হতে পারে। কথাবার্তায় আরও কৌশলী হওয়া উচিত। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকা উচিত। ভ্রমণজনিত বিষয় নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অনুকূল সময়। বাণিজ্যিক বিষয় আপনার জন্য বেশ ভালো। পেশাগত কাজে সফলতা পাবেন। কারও কারও শুভ পরিণয়ের সম্ভাবনা আছে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আর্থিক বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। বাণিজ্যসংক্রান্ত বিষয়ে সফলতা লাভে বিঘ্ন ঘটতে পারে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণে বাধাবিঘ্ন আছে।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক বিষয় আপনার জন্য শুভ সম্ভাবনাময়। যানবাহনে সতর্ক থাকা উচিত। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
অস্থিরতা নিয়ন্ত্রণ করুন। পেশাগত কাজে সফলতা আসতে পারে। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। দাম্পত্য সম্পর্কে সমঝোতা দরকার। ব্যবসায়িক বিনিয়োগসংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্ক থাকা উচিত। কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক না-ও থাকতে পারে। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। গৃহসংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি 
মানসিক দিকে বিশেষ যত্নশীল হোন। শত্রু সম্পর্কে সচেতন হোন। আর্থিক সফলতা পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। বিনিয়োগসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণে সফলতা পাবেন। সৃজনশীল কাজে যুক্তদের জন্য অনুকূল সময়। আর্থিক দিকে বিশেষ সফলতা আসার সম্ভাবনা আছে।

১৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:১৯ এএম
১৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

আরও পড়ুন>> ১৩ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

তুলা: (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া ভালো। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে।

বৃশ্চিক: (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
আজ কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। কর্মক্ষেত্রে ধৈর্য ও কৌশল কাজে লাগাতে হবে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। পুরোনো কোনো সমস্যার সমাধানের পথ মিলতে পারে।

ধনু: (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
দূরদর্শী পরিকল্পনা করার জন্য দিনটি ভালো। ভ্রমণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। নতুন কাজে ঝুঁকি নেওয়ার আগে হিসাব-নিকাশ করে এগোন।

মকর: (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
দায়িত্ব বাড়লেও তা সফলভাবে সামলাতে পারবেন। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়গুলো গুছিয়ে নেওয়ার জন্য ভালো সময়। পরিবারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে।

কুম্ভ: (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
অংশীদারিত্বের কাজে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নেওয়া জরুরি।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
আজ কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে পারে। স্বাস্থ্য ও দৈনন্দিন রুটিনের দিকে বিশেষ নজর দিন। সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা বজায় রাখলে পরিস্থিতি অনুকূলে থাকবে। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল।

১৩ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:১৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৮:১৯ এএম
১৩ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ–১৯ এপ্রিল)
আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, হঠাৎ খরচ বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন।

বৃষ: (২০ এপ্রিল–২০ মে)
কাজের চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি শুভ। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।

মিথুন: (২১ মে–২০ জুন)
যোগাযোগ ও আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। ভ্রমণের পরিকল্পনা হলে শুভ ফল পেতে পারেন।

কর্কট: (২১ জুন–২২ জুলাই)
পরিবার ও ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখাই ভালো।

সিংহ: (২৩ জুলাই–২২ আগস্ট)
আত্মবিশ্বাস আজ আপনার বড় শক্তি হবে। নেতৃত্বমূলক কাজে প্রশংসা পেতে পারেন। ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার আগে সবদিক বিবেচনা করুন। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

কন্যা: (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
কাজে মনোযোগ বাড়বে এবং অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসে সংযম প্রয়োজন।

আরও পড়ুন>> ১৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

১২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:২৬ এএম
১২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দ্বিচক্রযান এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। লাইফস্টাইল বদলে দেবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। দুর্জনেরা আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।

১২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:২৮ এএম
১২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।  

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।

মিথুন [২১ মে-২০ জুন]

দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। উপহার উপঢৌকন প্রাপ্তির সম্ভাবনা। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। লৌকিকতা পরিহার করুন।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। 

১১ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:২৭ এএম
১১ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

আরও পড়ুন>> ১১ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

তুলা: (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
আজ ভারসাম্য বজায় রাখাই মূল চাবিকাঠি। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য আনতে পারলে দিন ভালো কাটবে। সৃজনশীল কাজে সাফল্য মিলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বলুন। আর্থিকভাবে মাঝারি ফলের ইঙ্গিত।

বৃশ্চিক: (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
আজ গোপন পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও আপনি নিজের জায়গা ধরে রাখতে পারবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে বিশ্রাম জরুরি।

ধনু: (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
আজ ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। প্রেমের সম্পর্কে আনন্দ ও বোঝাপড়া বাড়বে। তবে অতিরিক্ত তাড়াহুড়ো করলে ভুল হতে পারে।

মকর: (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
আজ দায়িত্ব বাড়লেও আপনি তা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সমর্থন পেতে পারেন। আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা লাভজনক হবে। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। নিজের বিশ্রামের দিকেও নজর দিন।

কুম্ভ: (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
আজ নতুন ভাবনা ও উদ্ভাবনী চিন্তা আপনাকে এগিয়ে নেবে। বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তা ভবিষ্যতে উপকারী হতে পারে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
আজ অন্তর্দৃষ্টি ও কল্পনাশক্তি প্রবল থাকবে। সৃজনশীল কাজে ভালো ফল পাবেন। আর্থিক বিষয়ে বাস্তববাদী হওয়া জরুরি, আবেগে সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।