নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ: ছুটিতে কাছাকাছি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকতে পারে। দিনের শুরুতে সুখবর পেতে পারেন। সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। নতুন কাজ শুরুর সুযোগ পাবেন। শ্রাবণের বৃষ্টিভেজা দিনে বাড়িতে অতিথি আসতে পারে।
বৃষ: বাড়ি থেকে অতিথিরা বিদায় নেবে। চাকরি ও ব্যবসায় সচেতন হতে হবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। মনে তিক্ততা জন্মাতে পারে। পরিবারের পরিবেশ ভালো থাকবে। বিবাহিত ব্যক্তিরা আজকের দিনে সংসারের প্রতি বিশেষ নজর দেবেন।
মিথুন: শিশুদের শরীরের যত্ন নিন। দীর্ঘদিনের কোনো কাজ ফেলে না রেখে আগে সেটা শেষ করুন। নিজের ভালোলাগার কাজ করার সময় পাবেন। পরিবারের সদস্যরা আপনার কোনো সামাজিক কাজ নিয়ে খুশি হবেন। বেশি অর্থ উপার্জন করতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে।
কর্কট: কেনাকাটা কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিন। সামনে খরচ বাড়বে। ব্যয় কিছুটা বাড়বে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগের সঙ্গে বকেয়া ঋণ ফেরত পাওয়ারও সম্ভাবনা আছে। আপনার ব্যক্তিত্ব অন্যদের ভালো কাজে উৎসাহ দেবে। দিনের শুরুটা খারাপ হতে পারে।
সিংহ: কাছের বন্ধু এবং আত্মীয়দের থেকে নিজের ব্যাপারে কোনো ভালো কথা শুনবেন। যারা কাজের খোঁজ করছেন তারা তাদের বন্ধুদের থেকে ভালো কাজের সুযোগ পাবেন। পরিবারের কেউ আপনার সঙ্গে সময় কাটাবে সন্ধ্যাবেলা। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা: ভালোবাসার মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। আয়ের হিসেবে ব্যয় করতে পারবেন না। অবসর সময় নিজের শখ পূরণে কাজে লাগাতে পারেন। বাড়িতে অতিথির আগমন ঘটবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।
আরও পড়ুন:২১ মে: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল