বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. ফয়সাল মুরাদ ও সদস্যসচিব ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া।
বুধবার (১৮ জুন) সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস শেখ ও সিনিয়র সংগঠক হিসেবে মো. রাকিবুল হাসান। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান রিয়াজ ও সহ-মুখপাত্র সুমাইয়া আফরিন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাসিম হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তকি।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন- সাখাওয়াত হোসেন, মো. ফারুক, রায়হান বাহাদুর, শামীম আহমেদ, ইব্রাহিম খলিল, মেহরাব হাসান ও মো. মাইনুদ্দিন।
যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন- আব্দুল জব্বার, মাহমুদুল হাসান, শাহ পরান, কথাকলি কথক, মো. হাফিজুর রহমান, সোহেল রানা, সাজিদ রহমান ইরাম, যাদব রায়, মেহেদী হাসান লিমন ও ফয়সাল পারভেজ।
এ বিষয়ে আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন অবস্থানই পারে একটি কার্যকর ও গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে অতীতেও আমরা সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছি, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমরা কোনো গোষ্ঠীগত স্বার্থ নয় বরং সামগ্রিক ছাত্রসমাজের অধিকার ও কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, একাডেমিক গুণগতমান এবং একটি নিরাপদ, অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করাই আমাদের আন্দোলনের লক্ষ্য। শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ, সোচ্চার এবং সক্রিয় থাকব- এটাই আমাদের প্রতিশ্রুতি।’
মুজাহিদ/পপি/