বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে অধিকার সচেতন শিক্ষার্থীর ব্যানারে নয় জন শিক্ষার্থী অনশন শুরু করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়।
এতে অংশ নেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চবি সংগঠক ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সভাপতি জশদ জাকির, নারী অঙ্গন সংগঠক সুমাইয়া শিকদার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে, এবং পি সি বি সাধারণ সম্পাদক সুদর্শন চাকমাসহ আরও কয়েকজন।
অনশনকারীরা তাদের দাবিতে উল্লেখ করেন, সম্প্রতি চট্টগ্রাম শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পরে আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করা হোক, শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমান আবাসন ব্যবস্থা করা হোক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনা হোক এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবি পূরণ করা হোক।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট স্থানীয় কর্তৃপক্ষের কর্মকাণ্ডে প্রায় চার শতাধিক শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অনশন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এখনও চলমান রয়েছে ।
এসএন/