জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাবের উদ্যোগে চতুর্থবারের মতো আগুন উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ আয়োজন করা হয়।
জাককানইবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, 'এটা আমাদের একটি ধারাবাহিক অনুষ্ঠান। প্রতি বছর শীতের এক রাতে আমরা আগুন উৎসব করে থাকি এবং শেষে সকলে একসঙ্গে খাওয়াদাওয়া করি। আমাদের এই প্রোগ্রামে দেশের দূরদূরান্ত থেকে অনেক অতিথি আসেন। সাবেক সভাপতি, সম্পাদক ও সদস্যরাও থাকেন। প্রেসক্লাব একটি পরিবার। এ অনুষ্ঠানের মাধ্যমে অন্তত এক দিন সবাই একসঙ্গে আনন্দে কাটাতে পারি এটাই সার্থকতা।'
এ সময় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি-সম্পাদকসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি-সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার ও উপস্থাপক সুমনা মোস্তফা এবং স্টাফ রিপোর্টার এন এ সিদ্দিক জুয়েল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান পরিবেশনা করেন সংগীত বিভাগের শিক্ষার্থী ও দৈনিক খবরের কাগজের প্রতিনিধি মো তাসনিম হক রাফি এবং এনটিভির প্রতিনিধি রোহান চিশতি।
রাফি/রিফাত/