ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ ধামরাইয়ের কালামপুর সাব-পোস্ট অফিস: নাক-মুখ চেপে নিতে হয় সেবা বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো
Nagad desktop

জাতীয় ইস্যুতে সক্রিয় রাকসু

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
জাতীয় ইস্যুতে সক্রিয় রাকসু
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন। ছবি: খবরের কাগজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কয়েক মাস পেরিয়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় অসন্তোষ বাড়ছে। শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, সেশনজট ও সাংস্কৃতিক কার্যক্রমে রাকসু সক্রিয় ভূমিকা রাখবে। তবে বাস্তবে জাতীয় রাজনীতি ঘিরে ছাত্রপ্রতিনিধিদের নানা কর্মকাণ্ড ও বক্তব্যই বেশি আলোচনায় এসেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে।

গত ১৬ অক্টোবর রাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩টি পদের মধ্যে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলে ইসলামী ছাত্রশিবির ২০টি পদে জয়লাভ করে। বাকি তিনটি পদের মধ্যে ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোহফা নির্বাচিত হন। নির্বাচনের ১০ দিন পর ২৬ অক্টোবর রাকসু ও হল সংসদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

নির্বাচনের আগে ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোট ২০ দফায় ১২৫টি ইশতেহার ঘোষণা করে। প্রতি মাসে একটি করে ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও দুই মাস পেরিয়ে শিক্ষার্থীকেন্দ্রিক উল্লেখযোগ্য কোনো কার্যক্রম চোখে পড়েনি। বরং জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে রাকসুর আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় সমালোচনায় পড়েন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। গত ৪ ডিসেম্বর বগুড়ার নন্দীগ্রামে আয়োজিত এক সমাবেশে তিনি জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চান। বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। সম্প্রতি তিনি কয়েকটি জাতীয় দৈনিক বন্ধ করার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। পরে কেন্দ্রীয় ছাত্রশিবির একে তার ব্যক্তিগত বক্তব্য বলে উল্লেখ করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষদের ডিনদের মেয়াদ শেষ হলেও প্রশাসন সময় বাড়িয়ে বহাল রাখে। আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগ দাবিতে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ও শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। ২১ ডিসেম্বর ডিনদের দপ্তর ও পরে প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় উপ-উপাচার্যের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে আলোচনার আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কায় এক শিক্ষক ক্লাস ও পরীক্ষা নিতে অস্বীকৃতি জানান।

শিক্ষক নিয়োগ ইস্যুতেও রাকসুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আরবি বিভাগের শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে কয়েকজন প্রার্থী উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। ওই রাতে সিন্ডিকেট সভার সময় ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। খবর পেয়ে রাকসুর ভিপি, জিএস ও শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরাও সেখানে যান এবং নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ দাবি করেন। পরদিন ওই নিয়োগ সম্পন্ন হলে ক্যাম্পাসে সমালোচনা আরও জোরালো হয়।

রাকসুর সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সাবেক প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিক্ষকরা এসব কর্মকাণ্ডকে অছাত্র সুলভ ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি বলে মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান সজীব বলেন, ‘শিক্ষার্থীদের যে প্রত্যাশা নিয়ে রাকসুর কাজ করার দরকার ছিল সেখান থেকে সরে এসেছে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে কাজ করার জায়গা আছে। কিন্তু রাকসুর কাজ যা হচ্ছে তার সিংহভাগই জাতীয় রাজনীতিকেন্দ্রিক। যেখানে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা নেই।’ 

এ বিষয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করে যেতে চান। ভিপির রাজনৈতিক কর্মকাণ্ড তার ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি। ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কাজের গতি কম হলেও তারা ইশতেহারের কিছু অংশ বাস্তবায়ন করেছেন এবং কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫২ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১০:৩৭ এএম
জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি
ছবি: খবরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চব্বিশের জুলাইয়ে হামলায় মদদদাতা অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের পর শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।

শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সাধারণ শিক্ষার্থীর আয়োজনে বিক্ষোভ মিছিলে জাকসুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। মিছিলকারীরা ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘যে হাত সন্ত্রাস করে, সে হাত ভেঙে দাও’, ‘নুরুলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ফিরোজের চামড়া তুলে নিবো আমরা’, ‘বসিরের চামড়া তুলে নিবো আমরা’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ‘মানি না মানবো না অরুণাপল্লীর বিচার’, ‘ছি ছি ধিক্কার কামরুলের বিচার’, ‘ছি ছি ধিক্কার কামরুল (ভিসি) তুই গাদ্দার’, ‘প্রহসনের বিচার মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতারা।

বিক্ষোভ সমাবেশে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মালিহা নামলাহ বলেন, ’১৫ জুলাই দুপুর ও রাতে, ১৭ জুলাই বিকেলে ছাত্রলীগ ও সন্ত্রাসীরা চাপাতি-বন্দুক নিয়ে আমাদের ওপর হামলা করেছিল। আমরা ভিসির গেটে চিৎকার করে সাহায্য চেয়েছিলাম। ভিসির নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ’যেসব শিক্ষক এই হামলার মাস্টারপ্ল্যান করেছেন, তাদের শুধু বেতন-গ্রেড কমিয়ে বা সতর্ক করে দায়মুক্তি দেওয়া হয়েছে। যারা শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে বলেন, তারা শিক্ষকের পর্যায়ে পড়েন না। তাদের শিক্ষক হিসেবেই বিতাড়িত করা উচিত।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ’গতকাল প্রশাসনিক সিদ্ধান্তে ক্যাম্পাস থেকে বিতাড়িতদের ফেরত আনার পাঁয়তারা করা হয়েছে। এটি পূর্বপরিকল্পিত। জুলাইয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। এই ক্যাম্পাসে বশির, ফিরোজ, আলমগীর, নুরুল আলম, শৈবাল, রঙ্গনসহ কেউ ঢুকতে পারবে না।’

জাকসু জিএস ও ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ’এই বিচার মানি না। বলা হয় জুলাইয়ের পর সবচেয়ে বড় প্রাপ্তি জাকসু, কিন্তু হওয়ার কথা ছিল জুলাইয়ের বিচার।’

তিনি জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে পুনঃতদন্ত ও ফৌজদারি মামলার দাবি জানান।

বিক্ষোভ চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব ও প্রক্টর অধ্যাপক ড. রাশেদুল আলম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ’সিন্ডিকেট সভাপতি হিসেবে স্ট্রাকচার্ড কমিটির রিপোর্ট বিধান অনুসরণ করে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে এ নিয়ে মন্তব্য করা আমার এক্তিয়ার বহির্ভূত। তবে শিক্ষার্থীদের দাবি শোনার জন্য আমি অপেক্ষা করেছি এবং আলোচনা করেছি।’

’তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ থাকলে আলোচনা করে সিন্ডিকেটে উপস্থাপন করা যেতে পারে’ বলে জানান তিনি।

তিনি জুলাই স্পিরিটের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ’আমরা ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। মানুষ হিসেবে সীমাবদ্ধতা থাকতেই পারে। অভিযোগ এলে সিন্ডিকেটের মাধ্যমে বিবেচনা করা হবে।’

মঙ্গলবার সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রকাশের পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ ও ইসলামি ছাত্র শিবির জাবি শাখা প্রতিবাদ লিপি ও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই বিচারকে ‘প্রহসন ও সমঝোতা’ বলে নিন্দা জানিয়েছে।

আমানউল্লাহ/থিও/

বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০৫ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:১৪ এএম
বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কমন রুমের দেয়ালে আঁকা হয়েছে ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার গ্রাফিতি। ছবি: খবরের কাগজ

আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত এই মহাযজ্ঞের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে। তবে শুধু বর্তমান সময়ের তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র নন, ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার গ্রাফিতি এঁকে বিশ্বকাপ উন্মাদনায় ভিন্নমাত্রা যোগ করেছেন বাকৃবির শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কমন রুমের দেয়ালে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতিকৃতি অঙ্কন করেছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজওয়ানুল হক শান্ত। অন্যদিকে ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রতিকৃতি এঁকেছেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ ফারাবি।

মেসি-নেইমারদের পাশাপাশি পেলে-ম্যারাডোনার গ্রাফিতি বাকৃবির বিশ্বকাপ উন্মাদনায় এনেছে ভিন্ন আমেজ। গ্রাফিতিগুলো দেখতে ও ছবি তুলতে প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ভিড় করছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুধু শাহজালাল হল নয়, বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল, সোহরাওয়ার্দী হল এবং ঈশা খাঁ হলের দেয়ালেও ফুটে উঠেছে বিশ্বকাপের নানা রং। কোথাও জাতীয় পতাকা, কোথাও বিশ্বকাপ ট্রফি, আবার কোথাও বর্তমান তারকাদের প্রতিকৃতি। তবে এসবের মধ্যেও পেলে ও ম্যারাডোনার গ্রাফিতি আলাদাভাবে নজর কেড়েছে। আধুনিক ফুটবলের তারকাদের ভিড়ে এই দুই কিংবদন্তির প্রত্যাবর্তন যেন ক্যাম্পাসে বয়ে এনেছে ফুটবল উন্মাদনার হাওয়া। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যেমন গ্রাফিতির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, তেমনি প্রবীণ ফুটবলপ্রেমীরাও স্মরণ করছেন ফুটবলের সোনালি দিনের গল্প।

কথা হয় ব্রাজিল সমর্থক ইমতিয়াজ ফারাবির সঙ্গে। তার কাছে পেলে শুধুই একজন ফুটবলার নন, বরং ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ নায়ক। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে পেলে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনিই একমাত্র ফুটবলার, যার হাতে তিনটি বিশ্বকাপের ট্রফি উঠেছে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে তিনি যে কীর্তি গড়েছেন, তা আজও অনন্য।’

প্রায় ১০ ফুট উচ্চতার গ্রাফিতি তৈরির সময় ও পরিশ্রমের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুরো কাজটি শেষ করতে আমার প্রায় তিন দিন ও তিন রাত লেগেছে। প্রথম দিন স্কেচ করতেই কেটে যায়। পরের দুই দিন রঙের কাজ করেছি। এখানে প্রায় ১৮ ধরনের রং ব্যবহার করা হয়েছে। ক্লাস শেষ করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন আমার কাজ করতে হয়েছে।’

এদিকে ম্যারাডোনার গ্রাফিতি অঙ্কনকারী আর্জেন্টিনার সমর্থক রেজওয়ানুল হক শান্ত বলেন, ‘প্রতি চার বছর পরপর বিশ্বকাপ এলে ক্যাম্পাসে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। সেই আনন্দকে আরও বাড়াতেই আমরা এই গ্রাফিতির উদ্যোগ নিই।’

শান্ত জানান, প্রায় ১১ ফুট উচ্চতার ম্যারাডোনার গ্রাফিতিটি আঁকতে তার প্রায় দুই দিন সময় লেগেছে। এতে জুনিয়র শিক্ষার্থীরাও তাকে সহযোগিতা করেছে। হলের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অর্থায়নেই গ্রাফিতিটির যাবতীয় খরচ বহন করা হয়েছে বলে জানান তিনি।

দুই বছরেও চালু হয়নি খুবির বধ্যভূমি জাদুঘর, তালাবদ্ধ ইতিহাসের সাক্ষী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
দুই বছরেও চালু হয়নি খুবির বধ্যভূমি জাদুঘর, তালাবদ্ধ ইতিহাসের সাক্ষী
খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘর’। ইনসেটে তালাবদ্ধ দরজা। ছবি: খবরের কাগজ

পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি রক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘর’ আজও আলোর মুখ দেখেনি। হস্তান্তরের দুই বছর কেটে গেলেও প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বর্তমানে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

বর্তমান খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনটি ১৯৭১ সালে পাক হানাদারদের নির্মম টর্চার সেল (তৎকালীন রেডিও পাকিস্তানের খুলনা শাখা) ছিল। সেখানে চলত মুক্তিকামী মানুষের ওপর পাশবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ। দেশ স্বাধীনের পর বীর মুক্তিযোদ্ধারা এই গল্লামারী বধ্যভূমি ও এর আশপাশে খুঁজে পান গণহত্যার নানা চিহ্ন। মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুনতাসির মামুনের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর এই এলাকা থেকে প্রায় ৫ ট্রাকভর্তি মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হয়, এখানে আনুমানিক ১৫ হাজার মানুষকে হত্যা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের মে মাসে তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন খুলনার বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এই টর্চার সেলটিকে জাদুঘর করার উদ্যোগ নেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে রাখার উদ্দেশ্যে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২২ সালের জুলাই মাসে চুক্তির মাধ্যমে ভবনের কাজ শেষ করে মেসার্স আনিসা এন্টারপ্রাইজ।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ জানায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে যশোরের এক টেন্ডার কোম্পানি জাদুঘরের ল্যান্ডস্কেপিংয়ের কাজ পায়। তারা ২০২৪ সালের জুন মাসের ৩০ তারিখের মধ্যে কাজ শেষ করে বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তাস্তর করে। জাদুঘরের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৫৫৫ টাকা। ল্যান্ডস্কেপিং কাজের জন্য ৭০ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে খরচ হয় ৬১ লাখ ৯২ হাজার টাকা। সব মিলিয়ে স্মৃতি জাদুঘর নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৫৫৫ টাকা।

সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের মূল ফটকে তালা ঝুলছে। প্রতিষ্ঠার দুই বছর পার হলেও এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। চারপাশ পুরো নীরব। ভেতরের প্রদর্শনী কক্ষগুলো দর্শনার্থীদের জন্য বন্ধ। মুক্তিযুদ্ধের ছবি ও নিদর্শন প্রদর্শনের কথা থাকলেও কক্ষগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে।

এই জাদুঘরটির নকশা প্রণয়ন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক এস এম নাজিমউদ্দিন। তিনি জানান, পুরোনো টিনশেড ভবনটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই ভাবনা থেকেই তিনি নকশা তৈরি করেন, যেখানে ১৯৭১ সালের নির্যাতন ও বেদনার প্রতীকী উপস্থাপন ফুটে উঠেছে।

তিনি বলেন, ‘নকশাটিতে একাত্তরের সেই ভয়াবহতার অনুভূতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ছবি ও স্মৃতিচিহ্ন প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।’ তিনি আরও জানান, জাদুঘরটি উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। এখন শুধু কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষা।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান টিনশেড ভবনটি ছিল একটি বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্র। সেখানে হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গেও বিশ্ববিদ্যালয়টির একটি গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাদুঘরটি দ্রুত সবার জন্য উন্মুক্ত করা উচিত। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। একজন কিউরেটর নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন ইতিহাস, ছবি ও নিদর্শন সংগ্রহ করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের গবেষণা ও পাঠচর্চাতেও এটি ভূমিকা রাখতে পারে। তাই দ্রুত জাদুঘরটি চালু করা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার শেখ মো. সাইফুল আলম বাদশা বলেন, ‘ল্যান্ডস্কেপিংয়ের কাজ শেষ। এখন প্রদর্শনীর জিনিসপত্র বসালেই এটি প্রস্তুত হয়ে যাবে। কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় এটি চালু করতে পারে।’

প্রতিষ্ঠার দুই বছর পরও জাদুঘরটি উদ্বোধন না হওয়ার বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম জানান, বিষয়টি তাকে আগে কেউ জানায়নি। তিনি ভেতরে গিয়ে দেখেননি কতদূর কাজ হয়েছে। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

উপাচার্য আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা অবশ্যই সংরক্ষণ করব। সেখানে একটি লাইব্রেরি স্থাপনের সম্ভাবনাও বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে ফাইল পর্যালোচনা করে কী কী অনুমোদন দেওয়া হয়েছে, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে প্রবন্ধে চৌর্যবৃত্তির অভিযোগ, প্রাথমিক সত্যতায় তদন্ত কমিটি গঠন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে প্রবন্ধে চৌর্যবৃত্তির অভিযোগ, প্রাথমিক সত্যতায় তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হকের বিরুদ্ধে প্রবন্ধে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়াতে তা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি আইন অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হকের বিরুদ্ধে অধ্যাপক পদে আবেদনের সময়ে জমাকৃত প্রবন্ধে চৌর্যবৃত্তির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া চৌর্যবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

উল্লেখ্য, ২০১৮ সালে অধ্যাপক পদে আবেদনের সময় ড. রিদওয়ানুল হক যে দুটি গবেষণা প্রবন্ধ জমা দিয়েছিলেন, সেগুলোর মধ্যে প্রায় শতভাগ মিল থাকার অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। এ বিষয়ে অতীতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার পদোন্নতি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’ ড. রিদওয়ানুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এর ধারাবাহিকতায় বর্তমান প্রশাসন আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে।

আরিফ জাওয়াদ/এসএন

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা আগামী ১০ জুলাই কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

মিলনমেলার দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণা। এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আলোচনা, র‌্যাফল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আয়োজকেরা আশা করছেন, এই মিলনমেলার মাধ্যমে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের সেতুবন্ধ তৈরি হবে।

অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে । মোবাইল নম্বর ০১৮৮৬১০৭৭০০, ০১৬১৪৬০৬৬৬০। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ আগামী ২৭ জুন, ২০২৬। 

উল্লেখ্য, ১৯৬২ সালের ২০শে জুন প্রিন্সিপাল আবুল কাসেম এই কলেজটি প্রতিষ্ঠা করেন।

তারেক/