রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন দুটি হলের নাম পরিবর্তন করা হয়েছে।
নির্মাণাধীন শেখ হাসিনা হলের নতুন নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম রাখা হয়েছে ‘বিজয়-৭১’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করেছে বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভা। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে 'অপরাজিতা' এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে 'বিজয়-৭১'।’
এর আগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট নাম পরিবর্তনের দাবি ওঠে। এরই মধ্যে একাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। পরে নির্মাণাধীন এই দুই হলের নাম পরিবর্তনের দাবিও বিভিন্ন সময়ে ওঠে।
শাকিবুল/রিফাত/