বৃহৎ পরিসরে ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রা শুরু হলো আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার। রবিবার (২৯ ডিসেম্বর) নতুন এ শাখাটির উদ্বোধনের মধ্য দিয়ে শাখা-উপশাখায় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসির মোট শাখার সংখ্যা দাঁড়ালো ১৮৯টি ও উপশাখার সংখ্যা ১২২১টি।
আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মোজাফফর মার্কেটে নতুন এ শাখাটির শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি দীর্ঘ ৪৮ বছর ধরে ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। জগন্নাথপুরের গ্রাহকদের আরও নিকটবর্তী হয়ে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে নতুন এ শাখাটির উদ্বোধন করা হলো।
আইএফআইসি ব্যাংকের সিলেট জোনাল ম্যানেজার এম.এ. কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. আবু হুরায়রা, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জামালউদ্দিন বেলালসহ স্থানীয় ব্যবসায়ী, সংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ২০১৯ সালের ২৩ জুন উপশাখা স্থাপন কার্যক্রম ‘প্রতিবেশী ব্যাংকিং’ শুরু করে এবং এ কার্যক্রমের আওতায় সারা দেশব্যাপী ব্যাংকটির মোট শাখা উপশাখার সংখ্যা দাঁড়ালো ১৪১০টিতে।
বিজ্ঞপ্তি/মাহফুজ