ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ আবার জ্বলে ওঠো জার্মানি চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু পাহাড়, বন আর নীল জলের অপূর্ব মিলন ৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’ তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র!

ওয়ালটনের এআই ফিচারসমৃদ্ধ স্মার্ট ফ্রিজ উন্মোচন, বাংলাদেশে নতুন মাইলফলক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:০০ পিএম
ওয়ালটনের এআই ফিচারসমৃদ্ধ স্মার্ট ফ্রিজ উন্মোচন, বাংলাদেশে নতুন মাইলফলক
আইওটি, এআইসহ সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ওয়ালটনের ৭টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীমসহ প্রতিষ্ঠানের অন্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। ছবি: বিজ্ঞপ্তি

ঈদ উপলক্ষ্যে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিশ্বের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ৭টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করল বাংলাদেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।

নতুন মডেলের এসব ফ্রিজের মধ্যে রয়েছে 8 in 1 কনভার্টিবল মোডের ডলবি সাউন্ডযুক্ত এন্ড্রয়েড অপারেটিং ২১.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট রেফ্রিজারেটর, আইওটি ও এআই ডক্টরসহ সর্বাধুনিক ফিচারের থ্রি-ডোরের সাইড বাই সাইড মডেলের স্মার্ট রেফ্রিজারেটর, ইনভার্টার টেকনোলজির কনভার্টিবল মোড সমৃদ্ধ রিভার্সিবল ডোর মডেল, ওয়াটার ডিস্পেনসারের বটম ও মাউন্টেড মডেল, ডিজিটাল কন্ট্রোল ডিসপ্লের সেমি নো-ফ্রস্ট মডেলের রেফ্রিজারেটরসহ স্লিম ডিজাইনের ফ্রিজার। 

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘মেগা লঞ্চ ২০২৫’ শীর্ষক জমকালো অনুষ্ঠানে ওই সব নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, আইসিএইডব্লিউ, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন হাই-টেকের বিজনেস কো-অর্ডিনেটর (রেফ্রিজারেটর) মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক, ডেপুটি সিবিও মো. জহির হাসান, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান, ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন ফ্রিজের রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেজাহান।
 
অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক বলেন, গ্রাহকের হাতে বিশ্বের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য তুলে দিতে সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন (আরএন্ডআই) টিমের প্রকৌশলীরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবনী ডিজাইন, প্রযুক্তি ও ফিচারের নতুন নতুন মডেলের ফ্রিজ গ্রাহকদের হাতে তুলে দিতে সক্ষম হচ্ছি।

তিনি জানান, ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজে ব্যবহার করা হয় এআই, আইওটিসহ বিশ্বের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার। যা বিশ্বের সকল আধুনিক ফ্রিজে ব্যবহৃত হয়। এর মধ্যে দিয়ে হাই-টেক রেফ্রিজারেটর উৎপাদন ও বিপণনে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। সেইসঙ্গে নিজস্ব প্রযুক্তিগত উৎকর্ষতা ও সক্ষমতায় আরও এক অনন্য নজির সৃষ্টি করল ওয়ালটন।

ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজের মধ্যে রয়েছে ৬২০ লিটার ধারণক্ষমতার ‘বিগ ডিসপ্লে’ স্মার্ট রেফ্রিজারেটর। এতে রয়েছে খুবই উন্নত ভিউ অ্যাঙ্গেলের ২১.৫ ইঞ্চি এন্ড্রয়েড ডিসপ্লে এবং স্টেরিও সাউন্ড সিস্টেম। এতে গ্রাহকেরা এন্ড্রয়েড স্মার্ট ফোনের ফিচারসহ ইউটিউব ব্রাউজিং, অনলাইন গ্রোসারি শপিং, অফলাইন ভিডিও ও অডিও, ইন্টারনেট ব্রাউজিং, সেলফি ক্যামেরা, ওয়েদার আপডেট ইত্যাদি মাল্টিমিডিয়ার সকল ফাংশন পাবেন। 

ওয়ালটনের নতুন মডেলের এই ফ্রিজে রয়েছে মেটাল ও ডুয়ো কুলিং সেটিংস। এই ফ্রিজে ব্যবহৃত এমএসও (ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন) প্লাস ইনভার্টার টেকনোলজি বাইরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কম বিদ্যুৎ খরচে ফ্রিজের অভ্যন্তরীণ সর্বোচ্চ কুলিং পারফরমেন্স নিশ্চিত করবে। ৮ইন১ কনভার্টিবল মোডের এই ফ্রিজের রেফ্রিজারেটর ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং পারফরমেন্স গ্রাহক তার পছন্দমত সেট করতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এসব ফ্রিজ নিশ্চিত করবে ভাইরাস ও ব্যাকটেরিয়ামুক্ত স্বাস্থ্যকর ফ্রেশ খাবার।
 
ওয়ালটনের নতুন মডেলের ৫৬০ লিটার ধারণক্ষমতার থ্রি-ডোর স্মার্ট রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়েছে এমএসও ইনভার্টার টেকনোলজি, ডুয়েল টেম্পারেচার কন্ট্রোলসহ  হলিডে, টারবো ও সুপার মোড কুলিং সেটিংস। এই সব ফ্রিজে সংযোজন করা রয়েছে নিজস্ব উদ্ভাবিত ‘এআই ডক্টর’ ফিচার।

বাংলাদেশে ওয়ালটনই প্রথম আইওটি স্মার্ট ফ্রিজ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সংযোজন করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স, সেন্সরসহ অন্যান্য কম্পোনেন্টস এ কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে তৎক্ষনাৎ নিজেই সমাধানের চেষ্টা করবে। যদি তা না পারে, সঙ্গে সঙ্গে গ্রাহকের বাসার নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠিয়ে দিবে। নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার সার্ভিসের প্রতিনিধি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিবে। ফলে গ্রাহক ফ্রিজের কোনো অস্বাভাবিকতা বোঝার অনেক আগেই পেয়ে যাবেন প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা। এছাড়াও এআইওটি ফিচার সমৃদ্ধ এই ফ্রিজ গ্রাহকেরা স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিচালনা করতে পারবেন।

এছাড়াও ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজের মধ্যে রয়েছে ৩৪৩ ও ৩০৮ লিটার ধারণক্ষমতার ইনভার্টার টেকনোলজির কনভার্টিবল মোড সমৃদ্ধ রিভার্সিবল ডোরের রেফ্রিজারেটর, ২৬৮ লিটারের ‘ওয়াটার ডিসপেন্সার’ মডেলের রেফ্রিজারেটর, ৩৪৮ লিটারের ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোজির সেমি নো ফ্রস্ট মডেলের রেফ্রিজারেটর এবং স্লিম ডিজাইনের ডিজিটার কন্ট্রোল ডিসপ্লে সমৃদ্ধ ২১০ লিটারের ফ্রিজার। 
             
ওয়ালটন ফ্রিজ আরঅ্যান্ডআই সেন্টারের প্রকৌশলীরা জানান, নতুন মডেলের ফ্রিজগুলোতে ব্যবহৃত নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যরে আলোকরশ্মি সংরক্ষিত ফলমূল ও শাক-সবজি প্রকৃতির মতো সজীব রাখে। ফলে ওয়ালটন ফ্রিজে সংরক্ষিত ফল ও সবজির ভিটামিন, মিনারেলসহ অন্যান্য খাদ্যগুণ ও পুষ্টি অক্ষুণ্ন থাকে। এসব ফ্রিজের ইউভি-সি টেকনোলজি বায়ুবাহিত ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে ফ্রিজে রাখা খাবারকে সুরক্ষিত রাখে। ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর টেকনোলজি বায়ুবাহিত জীবাণু ধ্বংস করে। থ্রি-লেয়ার ওডোর সেফ গার্ড অনাকাঙ্ক্ষিত গন্ধ দূর করে খাবারের স্বাদ রাখে অটুট। স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় উপরের দরজায় হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। এজন্য ফ্রিজের দরজা খোলার প্রয়োজন পড়ে না। 

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকেরা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন মডেলের ফ্রিজ অন্যান্য ব্র্যান্ডের চেয়ে সাশ্রয়ী দামে কিনতে পারবেন। বাজারে অন্যান্য ব্র্যান্ডের বিগ ডিসপ্লে ফ্রিজের দাম তিন লাখ টাকার থেকে বেশি। এদিকে ওয়ালটনের খুবই উন্নত ভিউ অ্যাঙ্গেলের এন্ড্রয়েড বিগ ডিসপ্লে স্মার্ট রেফ্রিজারেটর দাম পড়বে প্রায় দুই লাখ টাকা।   

ওয়ালটনের এসব ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাবেন ক্রেতারা। এছাড়া রয়েছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত সর্ববৃহৎ সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা।

বিজ্ঞপ্তি/

 

বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো
টেকনো স্পার্ক ৫০ প্রো মোবাইল। ছবি: বিজ্ঞপ্তি

গ্লোবাল ইনোভেটিভ এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এল টেকনো স্পার্ক ৫০ প্রো, যা জনপ্রিয় স্পার্ক সিরিজের সর্বশেষ সংযোজন।

ফ্ল্যাগশিপ-লেভেলের প্রটেকশন, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্ট এআই সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণের লক্ষ্যে আনা হয়েছে।

স্পার্ক সিরিজের সফলতার ধারাবাহিকতায় টেকনো স্পার্ক ৫০ প্রো-তে যুক্ত করা হয়েছে এমন কিছু ফিচার, যা এই সেগমেন্টের স্মার্টফোনে কম দেখা যায়। এর মধ্যে রয়েছে আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সর্বোচ্চ ৬ মিটার পানির গভীরতায় সার্ভাইভ করার ক্ষমতা, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ১২০ হার্জ ডিসপ্লে এবং টেকনো এআই সুবিধা।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি নিশ্চয়তা দিতে টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফায়েড সুরক্ষা, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সক্ষম।

এ ছাড়াও, সর্বোচ্চ ৬ মিটার গভীর পানির মধ্যেও ডিভাইসটি নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম, যা আন্ডারওয়াটার ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে বাড়তি সুবিধা যোগ করে। শুধু পানি থেকে সুরক্ষাই নয়, টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে এসজিএস ফাইভ-স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া বা আঘাতের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করে। এ ছাড়া টি-গার্ড প্রোটেকশন সিস্টেম ডিভাইসটির নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে সুরক্ষিত স্পার্ক স্মার্টফোনগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তির সমন্বয়ে টেকনো স্পার্ক ৫০ প্রো দীর্ঘ সময় ব্যবহার এবং দ্রুত চার্জিং সুবিধা নিশ্চিত করে। যারা সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য সঙ্গী। টেকনোর তথ্য অনুযায়ী, ব্যাটারিটি ১,৯০০টিরও বেশি চার্জিং সাইকেলের পরেও ৮০ শতাংশের বেশি ব্যাটারি সক্ষমতা ধরে রাখতে পারে, যা দীর্ঘদিন ভালো পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, যা বিভিন্ন লাইটিং কন্ডিশনে চমৎকার ডিটেইল ধরে রাখতে সক্ষম। এছাড়া ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ক্লিয়ার সেলফি এবং উন্নত ভিডিও কলিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। ভ্রমণ, প্রতিদিনের মুহূর্ত কিংবা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে ক্যামেরা সিস্টেমটি একটি ভার্সেটাইল ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স প্রদান করে।

মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরচালিত টেকনো স্পার্ক ৫০ প্রো মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং ডেইলি ইউজে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। স্মার্টফোনটি ২৪ জিবি ডাইনামিক র‍্যাম (৮ জিবি র‍্যাম + ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ১৮ জিবি ডাইনামিক র‍্যাম (৬ জিবি র‍্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম)–এ দুই সংস্করণে পাওয়া যাবে। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে, যা স্মুথ স্ক্রলিং এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। পাশাপাশি ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য আরও রিচ অডিও এক্সপেরিয়েন্স নিশ্চিত করে, যা বিনোদন ও ভয়েস কমিউনিকেশনকে আরও উপভোগ্য করে তোলে।

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট স্কেডিউলিংসহ বিভিন্ন এআই সুবিধা। এ ছাড়া ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার উইথ আইফোন ফিচার বিভিন্ন ডিভাইসের মধ্যে আরও সহজ ও স্মুথ কানেক্টিভিটি নিশ্চিত করে।

টেকনো স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে টেকনোর সকল ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে এবং স্মার্টফোনটির মূল্য শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)।

বিজ্ঞপ্তি/নাঈম

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ছবি: বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ক্যাম্পাসটি পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির আধুনিক ‘ইনকোয়ারি-বেজড’ শিক্ষাব্যবস্থার প্রশংসা করেন।

ক্যাম্পাস পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্কুলটির পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখান এবং একাডেমিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচিত করান।

প্রতিমন্ত্রী গ্লেনরিচ সাতারকুলের প্রি-প্রাইমারি শ্রেণিকক্ষ, প্লে-জোন, মন্টেসরি ল্যাব, সেন্ট্রাল কোর্টইয়ার্ড, স্কুল লাইব্রেরি ও সেকেন্ডারি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বিদ্যালয়টির উন্নত একাডেমিক হাবগুলো, যেমন আর্ট ল্যাব, ম্যাথ ল্যাব, রোবোটিকস ল্যাব ও আইসিটি ল্যাবসহ একাধিক বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন।

এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও ক্রীড়া সুবিধাও ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এর মধ্যে ছিল মিউজিক রুম (গিটার, ভায়োলিন, পিয়ানো ও কণ্ঠসংগীত), ড্যান্স রুম, ইনডোর জিমনেশিয়াম, সুইমিং পুল, স্কেটিং রিঙ্ক এবং ফুটবল, বাস্কেটবল ও ক্রিকেট অনুশীলনের জন্য নির্ধারিত আউটডোর স্পোর্টস জোন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্কুলটির মানসম্মত শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উপযোগী শিক্ষার্থী গড়ে তুলতে তাদের সার্বিক বিকাশে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।

পরিদর্শন সম্পর্কে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর এ সফর আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশ্বমানের শিক্ষা ও উন্নত অবকাঠামো প্রদানে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।”

বিজ্ঞপ্তি/নাঈম

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক

ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সনদ লাভ করেছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের আওতায় এই সনদ প্রদান করা হয়। প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্লেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক এবং টিম লিডার আলী সাবেদের কাছ থেকে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ই জুন ২০২৬ এ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছররে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদতি হয় এবং অন্যান্য বিধিবদ্ধ র্কাযক্রম সম্পন্ন করা হয়।

বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ
বিকাশ

প্রতি সপ্তাহে বিকাশ-এ সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট করে ৫০ জন গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলা এই ‘পেমেন্ট চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে যেকোনো গ্রাহক দেশজুড়ে ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টগুলোতে বেশিবার বিকাশ পেমেন্টে কেনাকাটা করে প্রতি সপ্তাহে জিতে নিতে পারছেন এসব পুরস্কার।
 
এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রতি সপ্তাহের রবিবার থেকে শনিবার পর্যন্ত ন্যূনতম সাতটি লেনদেন করতে হবে ও প্রতিটি লেনদেনের পরিমাণ হতে হবে ন্যূনতম ২০০ টাকা। একজন গ্রাহক অফার চলাকালীন একবারই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

প্রতি সপ্তাহে প্রথম ৫ জন সর্বোচ্চ সংখ্যক পেমেন্টকারী গ্রাহক পাবেন ৫৫ ইঞ্চি’ স্যামসাং এলইডি টিভি, পরের ১০ জন স্মার্টফোন, পরবর্তী ১০ জন স্মার্চ ওয়াচ এবং পরবর্তী সর্বোচ্চ ২৫ জন পেমেন্টকারী গ্রাহক পাবেন ইয়ারবাডস। 

ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://offer-finder.com/campaign/exciting-prize-on-most-number-of-payment 

এর পাশাপাশি, নির্দিষ্ট মার্চেন্টে বিকাশ পেমেন্ট করে ‘HAMZA’ কোড ব্যবহার করে যেকোনো গ্রাহক পেতে পারেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। 

প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। গলির ছোট মুদি দোকান হোক বা সুপরিচিত ব্র্যান্ডশপ– দেশজুড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ মার্চেন্টে বিকাশ কিউআরের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ ডিজিটাল পেমেন্টকে সবার কাছেই সহজলভ্য করে তুলেছে। এমনকি টাকা না থাকলেও বিকাশ অ্যাপে ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন লোন নিয়ে গ্রাহকদের জন্য রয়েছে কেনাকাটার সুবিধা। 

এ ছাড়াও অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে সংযুক্ত ভিসা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি, সর্বোচ্চ সংখ্যক ব্যাংক থেকে অ্যাড মানি করে টাকা আনার সুবিধা তো রয়েছেই।

বিজ্ঞপ্তি/