ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়-রাশিয়ার নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির এমওইউ স্বাক্ষরিত

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়-রাশিয়ার নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির এমওইউ স্বাক্ষরিত
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়-রাশিয়ার নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির এমওইউ স্বাক্ষরিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউটের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চিফ অপারেটিং অফিসার সোয়েব সাজ্জাদ খান এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউটের কান্ট্রি ডিরেক্টর এস এম আব্দুর রব।

এই অংশীদারত্বের লক্ষ্য হলো রাশিয়ান ভাষা এবং অন্যান্য পেশাগত দক্ষতা প্রদান করে শিক্ষার্থী, পেশাদার এবং আগ্রহী লার্নারদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের সুযোগ তৈরি করা। যা দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে এবং যোগাযোগ, কর্মসংস্থান এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া উন্নত হবে।

এ সময় এডাস্ট-এসডিআই এর ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন করেন অতিথিরা।

এই ল্যাংগুয়েজ সেন্টারের মাধ্যমে ৫টি ভাষাসহ জাপানিজ ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। 

ইলিশ ফর ওয়ার্ক গত আগস্ট মাস থেকে কার্যক্রম শুরু হয়েছে। বাকি ভাষাগুলো দেশে ও বিদেশে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার মাধ্যমে দক্ষতা অর্জনে এই ল্যাংগুয়েজ সেন্টার কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও এসডিআই এর আন্তর্জাতিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামসুল আরিফিন সোহেল এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির সরদার ইরিনা ও সরদার নওয়াজিশ।

এই অংশীদারত্ব সম্পর্কে চিফ অপারেটিং অফিসার সোয়েব সাজ্জাদ খান বলেন, এই এমওইউ আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। রাশিয়ান ভাষা এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজারে আরও বেশি প্রতিযোগিতা করার সুযোগ পাবে। এটি উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনকে শক্তিশালী করবে।

কান্ট্রি ডিরেক্টর এস. এম আব্দুর রব বলেন, স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের সঙ্গে এই সহযোগিতা আমাদের বৈশ্বিক শিক্ষামূলক আউটরিচকে প্রসারিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা বিশ্বাস করি এই যৌথ কর্মসূচি বাংলাদেশের তরুণদের ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হবে।

অমিয়/

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ছবি: বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ক্যাম্পাসটি পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির আধুনিক ‘ইনকোয়ারি-বেজড’ শিক্ষাব্যবস্থার প্রশংসা করেন।

ক্যাম্পাস পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্কুলটির পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখান এবং একাডেমিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচিত করান।

প্রতিমন্ত্রী গ্লেনরিচ সাতারকুলের প্রি-প্রাইমারি শ্রেণিকক্ষ, প্লে-জোন, মন্টেসরি ল্যাব, সেন্ট্রাল কোর্টইয়ার্ড, স্কুল লাইব্রেরি ও সেকেন্ডারি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বিদ্যালয়টির উন্নত একাডেমিক হাবগুলো, যেমন আর্ট ল্যাব, ম্যাথ ল্যাব, রোবোটিকস ল্যাব ও আইসিটি ল্যাবসহ একাধিক বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন।

এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও ক্রীড়া সুবিধাও ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এর মধ্যে ছিল মিউজিক রুম (গিটার, ভায়োলিন, পিয়ানো ও কণ্ঠসংগীত), ড্যান্স রুম, ইনডোর জিমনেশিয়াম, সুইমিং পুল, স্কেটিং রিঙ্ক এবং ফুটবল, বাস্কেটবল ও ক্রিকেট অনুশীলনের জন্য নির্ধারিত আউটডোর স্পোর্টস জোন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্কুলটির মানসম্মত শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উপযোগী শিক্ষার্থী গড়ে তুলতে তাদের সার্বিক বিকাশে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।

পরিদর্শন সম্পর্কে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর এ সফর আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশ্বমানের শিক্ষা ও উন্নত অবকাঠামো প্রদানে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।”

বিজ্ঞপ্তি/নাঈম

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক

ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সনদ লাভ করেছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের আওতায় এই সনদ প্রদান করা হয়। প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্লেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক এবং টিম লিডার আলী সাবেদের কাছ থেকে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ই জুন ২০২৬ এ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছররে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদতি হয় এবং অন্যান্য বিধিবদ্ধ র্কাযক্রম সম্পন্ন করা হয়।

বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ
বিকাশ

প্রতি সপ্তাহে বিকাশ-এ সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট করে ৫০ জন গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলা এই ‘পেমেন্ট চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে যেকোনো গ্রাহক দেশজুড়ে ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টগুলোতে বেশিবার বিকাশ পেমেন্টে কেনাকাটা করে প্রতি সপ্তাহে জিতে নিতে পারছেন এসব পুরস্কার।
 
এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রতি সপ্তাহের রবিবার থেকে শনিবার পর্যন্ত ন্যূনতম সাতটি লেনদেন করতে হবে ও প্রতিটি লেনদেনের পরিমাণ হতে হবে ন্যূনতম ২০০ টাকা। একজন গ্রাহক অফার চলাকালীন একবারই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

প্রতি সপ্তাহে প্রথম ৫ জন সর্বোচ্চ সংখ্যক পেমেন্টকারী গ্রাহক পাবেন ৫৫ ইঞ্চি’ স্যামসাং এলইডি টিভি, পরের ১০ জন স্মার্টফোন, পরবর্তী ১০ জন স্মার্চ ওয়াচ এবং পরবর্তী সর্বোচ্চ ২৫ জন পেমেন্টকারী গ্রাহক পাবেন ইয়ারবাডস। 

ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://offer-finder.com/campaign/exciting-prize-on-most-number-of-payment 

এর পাশাপাশি, নির্দিষ্ট মার্চেন্টে বিকাশ পেমেন্ট করে ‘HAMZA’ কোড ব্যবহার করে যেকোনো গ্রাহক পেতে পারেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। 

প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। গলির ছোট মুদি দোকান হোক বা সুপরিচিত ব্র্যান্ডশপ– দেশজুড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ মার্চেন্টে বিকাশ কিউআরের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ ডিজিটাল পেমেন্টকে সবার কাছেই সহজলভ্য করে তুলেছে। এমনকি টাকা না থাকলেও বিকাশ অ্যাপে ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন লোন নিয়ে গ্রাহকদের জন্য রয়েছে কেনাকাটার সুবিধা। 

এ ছাড়াও অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে সংযুক্ত ভিসা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি, সর্বোচ্চ সংখ্যক ব্যাংক থেকে অ্যাড মানি করে টাকা আনার সুবিধা তো রয়েছেই।

বিজ্ঞপ্তি/

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’
কেএফসি

বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ ২০০৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। নতুন ও ভিন্ন অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে ভোজনরসিকদের জন্য দেশের বাজারে এবার তারা নিয়ে এসেছে স্বাদের এক নতুন চমক – কেএফসি কারি ক্রাঞ্চ! 

কারি ক্রাঞ্চের মূল আকর্ষণ কেএফসির সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি চিকেন, সুগন্ধি কারি পাতা এবং বিশেষ ‘চেট্টিনাড’ মশলার মিশ্রণ যার অনন্য স্বাদে ফ্রাইড চিকেন হয়ে উঠেছে আরও বেশি ফ্লেভারফুল।
 
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, যারা দেশীয় চেনা স্বাদের সাথে আধুনিক ফিউশনের মেলবন্ধন পছন্দ করেন, তাদের জন্যই তৈরি করা হয়েছে কেএফসির এই নতুন স্বাদের আয়োজন। বিভিন্ন স্পাইসি মশলা ও সিজনিংয়ের অনন্য সমন্বয়ে তৈরি এই চিকেনের প্রতিটি কামড়েই পাওয়া যাবে অতুলনীয় স্বাদের এক চমৎকার অভিজ্ঞতা।

কেএফসি কারি ক্রাঞ্চ এখন পাওয়া যাচ্ছে দেশের সকল কেএফসি আউটলেটে – ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, হোম ডেলিভারি, কেএফসি অ্যাপ এবং অনলাইন অর্ডারে: kfcbd.com/menu/curry-crunch

বিজ্ঞপ্তি/