ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
পরকালের আয়নায় আপনার কর্মফল দেখেছেন কি? সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তিমুক্ত পরিবেশ প্রয়োজন: মোস্তফা কামাল আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র এআই উদ্ভাবনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কৃতিত্ব, ফাইনালে ‘কগনিভার্স’ ‘সবুজ সাথী’ সম্মাননায় ভূষিত সিলেট সিটি করপোরেশন ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো চকরিয়া থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: গোলাম পরওয়ার শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারকে সহায়তা প্রধানমন্ত্রীর রংপুরে অভিনব উপায়ে দল পরিবর্তন করলেন ব্রাজিল সমর্থক সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে তারেক রহমান আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয় ১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার মানুষকে রোগ সম্পর্কে সচেতন করছে তথ্যপ্রযুক্তি তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ জরুরি‎ আন্তর্জাতিক উত্তম চর্চা এবং রাজস্ব ব্যবস্থায় সংস্কার কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে মরদেহ ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
Nagad desktop

বাংলাদেশে এল টেকনোর নতুন চমক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
বাংলাদেশে এল টেকনোর নতুন চমক
ছবি: বিজ্ঞপ্তি

এআই ভিত্তিক গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নতুন একটি ডুয়েল প্রোডাক্ট লাইন উন্মোচন করেছে। এতে থাকছে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি নামে দুটো ডিভাইস। এই প্রোডাক্ট লাইনটি নিয়ে এসেছে অসাধারণ ফটোগ্রাফি আর ব্যাটারি ইনোভেশন। এর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন জগতে একটি অন্যতম মাইলফলক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

ক্যামন ৫০ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আরও বেশি মানুষের কাছে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। জনপ্রিয় ও ফ্ল্যাগশিপ সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সর যুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত এই ডিভাইসে মিলবে দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ। পাশাপাশি আইপি ৬৮/৬৯/৬৯কে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স নিশ্চিত করবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি।

ক্যামেরার ফ্ল্যাশস্নাপ টেকনোলজি এবার জুমেও কাজ করবে, যার জন্য যেকোনো হাই মুভিং সাবজেক্ট ক্যাপচার করা আরও ইজি হবে। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসহ ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে, যাতে রয়েছে ১৪৪ হার্জ হাই রিফ্রেশিং রেট। পাশাপাশি দুর্দান্ত পারফম্যান্স নিশ্চিত করতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর। স্লিম হওয়ার পরেও এই ফোনে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এর পাশাপাশি এতে মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ ডিউরেবিলিটি সার্টিফিকেশনও রয়েছে।

ক্যামন ৫০-তে পাওয়া যাবে সম্পূর্ণ টেকনো এ-আই স্যুইট, যার মধ্যে আপগ্রেডেড এলা (Ella) অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস এবং এআই লাইটমাস্টার ২.০ ইত্যাদি সুবিধাও অন্তর্ভুক্ত। এই ফোনে তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, এছাড়াও প্রথম তিন বছরে, প্রতি বছর বিনামূল্যে ৫০ জিবি টেকনো ক্লাউড স্টোরেজও পাওয়া যাবে। এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) । ডিভাইসটি এখন দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে।

ক্যামন ৫০ সিরিজের ফ্ল্যাগশীপ মডেল “ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি” লঞ্চ করার ও ঘোষণা দিয়েছে টেকনো। এই মডেলেও রয়েছে টপ টায়ার ক্যামেরা সেটাপ। মেইন ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস মেইন ক্যামেরা। যাতে রয়েছে একটি বড় মাপের ১/১.৫৬ ইঞ্চি সেন্সর। এতে করে অল্প আলোতে অসাধারণ ডিটেইলিংসহ ছবি তোলা যাবে। এছাড়াও এই ফ্ল্যাগশিপ মডেলে আছে একটি ৫০ মেগাপিক্সেলের থ্রিএক্স অপটিকাল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং দুর্দান্ত এআই ৬০এক্স সুপারজুম প্রযুক্তি। সুপারজুম ফ্ল্যাশস্ন্যাপ ব্যবহারে যেকোনো আলোতেই পাওয়া যাবে নিখুঁত ছবির নিশ্চয়তা। এতে থাকা লাইভ ফটো ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধাগুলো আগ্রহী ফটোগ্রাফারকে এনে দেবে আরও ক্রিয়েটিভ হবার সুযোগ। পাশাপাশি ফ্ল্যাশস্নাপ ইন জুম টেকনোলজি তো থাকছেই।

পারফম্যান্স সেকশনে পাওয়ারফুল অভিজ্ঞতা নিশ্চিত করতে আছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর এবং প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসহ একটি ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ১.৫ কে ডিসপ্লে, যাতে রয়েছে ১৪৪ হার্জ হাই রিফ্রেশিং রেট। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দিনভর চার্জিং সাপোর্ট পাওয়া যায়, তাই চার্জ চলে যাবার ভয় নেই। আইপি ৬৮/৬৯/৬৯কে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স এবং মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ ডিউরেবিলিটি সার্টিফিকেশনও রয়েছে। যা নিশ্চিত করবে দুর্দান্ত ডিউরেবিলিটি।

অন্যদিকে, আপগ্রেডেড ‘এলা অ্যাসিস্ট্যান্ট’-এর সঙ্গে মিলে সম্পূর্ণ টেকনো এআই স্যুইট, যা দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকে নিয়ে যায় অনন্য মাত্রায়। এছাড়াও এতে রয়েছে এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস এবং এআই লাইটমাস্টার ২.০ ইত্যাদি সুবিধা। এই ফোনে তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এবং প্রথম তিন বছরে, প্রতি বছর বিনামূল্যে ৫০ জিবি টেকনো ক্লাউড স্টোরেজ সুবিধা। এছাড়া প্রতিদিনের দুর্ঘটনা থেকে সুরক্ষা দিতে রয়েছে মিলিটারি গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ সার্টিফিকেশন। অতি শীঘ্রই বাজারে পাওয়া যাবে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি-এর ৮ জিবি+২৫৬ জিবি ও ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টগুলো।

ক্যামন সিরিজের পাশাপাশি পোভা সিরিজের নতুন মডেল পোভা কার্ভ ২ ফাইভজি এই ফোনটি রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি। রেগুলার ইউজে যা দিয়ে এক চার্জে টানা ৩ দিন ডিভাইসটি চালানো যাবে। বিশাল ব্যাটারি থাকার পরেও ফোনটি মাত্র ৭.৪২ মিলিমিটার আলট্রা সিম বডির সাথে এসেছে। ৪৫ ওয়াটের সুপার চার্জ থাকায় খুব তাড়াতাড়ি ব্যাটারি রিফুয়েল হয়, পাশাপাশি ইন্টেলিজেন্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে।

ডিভাইসটিতে নান্দনিক ইনটারস্টেলার স্পেসশিপ ডিজাইন রয়েছে, সেইসঙ্গে কর্নিং গরিলা গ্লাস-৭ আই প্রটেকশন ও এসজিএস অনুমোদিত ১.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স সুবিধাও পাওয়া যাবে।

উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য রয়েছে ২৩০৪ হার্জ পিডব্লিউএম ডিমিং এবং সাড়ে ৪ হাজার নিটস পিক ব্রাইটনেস সুবিধাসহ ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্জ আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। যুগান্তকারী ট্রিপল-চিপসেটে রয়েছে এই ফোনে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভ-জি প্রসেসর ডেইলি টাস্ক ও গেমিং এর জন্য, নেটওয়ার্ক সিগন্যাল বুস্ট করার জন্য জি-১ ডুয়াল সিগন্যাল চিপসেট এবং এসই-১ ওয়াইফাই চিপসেট।

ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। হোয়াটস্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার ও ইউটিউবের জন্য ফুল-লিংক এআই নয়েজ ক্যান্সেলেশন। এলা ২.০ এলা অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব স্মার্ট সামারি, এআই রাইটিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার/এক্সটেন্ডার ইত্যাদি সুবিধায় পরিপূর্ণ থাকবে ডিভাইসটির ইনটেলিজেন্ট ফিচার সেট। আইপি৬৪ সার্টিফিকেশন এবং টাচ ট্রান্সফার ক্যাপাবিলিটির ফলে নিয়মিত খুব সহজে ও নিখুঁতভাবে অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ সুইচ করা যাবে। পোভা কার্ভ ২ ফাইভজি-তে দুটি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচ রয়েছে। ডিভাইসটি এখন দেশব্যাপী সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

অসাধারণ ডিজাইন ও প্রিমিয়াম ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারির লং লাইফ এবং স্মার্ট এআই, সব ক্ষেত্রেই টেকনোর মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ইউজারদের কাছে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পৌঁছে দেওয়া। ক্যামন ৫০ এবং পোভা কার্ভ ২ ফাইভজি এখন বাজারে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, ক্যামন ৫০ আলট্রা ফাইভজিও আসার পথে। এই সবগুলো ডিভাইসের মাধ্যমেই ব্যতিক্রমী ট্রেন্ড-সেটিং ও ইউজার-সেন্ট্রিক প্রযুক্তির তালিকায় টেকনোর অবস্থান আরও জোরদার হয়। আরও তথ্যের জন্য টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট www.tecno-mobile.com/bd অথবা ফেসবুক পেজে ভিজিট করুন।

বিজ্ঞপ্তি/নাঈম

খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
ছবি: বিজ্ঞপ্তি

উপকূলের নারীদের সংগ্রাম, সক্ষমতা ও নেতৃত্বের নানা দিক তুলে ধরে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘উপকূলের কণ্ঠ: জলবায়ু সহনশীলতার অভিযাত্রা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা অন্যতম। এই সংকট মোকাবিলায় উপকূলীয় নারীদের নেতৃত্ব, অভিযোজন সক্ষমতা, জীবনসংগ্রাম ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের গল্প তুলে ধরতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘উপকূলের কণ্ঠ: জলবায়ু সহনশীলতার অভিযাত্রা’।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক (জেন্ডার-রেসপনসিভ কোস্টাল এডাপটেশন – জিসিএ - Gender-responsive Coastal Adaptation - GCA) জিসিএ প্রকল্পের উদ্যোগে, গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর খুলনা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান - ১৩ জুন শনিবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের নারীদের জীবন ও সংগ্রামের নানা দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জীবিকাগত চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের অভিযোজন কৌশল, বিকল্প জীবিকা, পানি ব্যাবস্থাপনা, সামাজিক নেতৃত্ব এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগ প্রদর্শনীর মূল উপজীব্য।

আয়োজকদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় নারীদের ভূমিকা প্রায়ই আড়ালে থেকে যায়, অথচ উপকূলীয় অঞ্চলে পরিবার ও সম্প্রদায়ের টিকে থাকার লড়াইয়ে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে সামনে নিয়ে আসার পাশাপাশি নারী নেতৃত্বভিত্তিক জলবায়ু অভিযোজন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মো. তৈমুর, খুলনা জেলা; ড. এস এম ফেরদৌস, সিন্ডিকেট মেম্বার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়; জনাব মো: নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা; ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম এবং জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান প্রমুখ।

প্রদর্শনীটিতে আলোকচিত্রী এ.বি. রশিদের ধারণকৃত প্রায় ৮৫টি স্থিরচিত্র প্রদর্শিত হয়। সরাসরি প্রদর্শনীর পাশাপাশি এটি ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আয়োজন করা হয়েছে। এর আগে গত ২১ থেকে ২৩ মে রাজধানীর দৃক গ্যালারিতে প্রদর্শনীটির ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জিসিএ প্রকল্প, গ্রিন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে নারীদের জলবায়ু সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপদ পানি, জীবিকা ও নারী নেতৃত্বভিত্তিক অভিযোজন উদ্যোগ জোরদারে ভূমিকা রাখছে।

বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩১ পিএম
বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ।

বিশ্বকাপজুড়ে চলা এ আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ। বিশ্বকাপের ম্যাচগুলোকে কেন্দ্র করে প্রতিদিন ফুটবলবিষয়ক কুইজ আয়োজন করতে যাচ্ছে নগদ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তৈরি সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টে থাকবে ফুটবলসংক্রান্ত প্রশ্ন, যার সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

কুইজে অংশগ্রহণকারীদের কুইজের উত্তর দিয়ে তা হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে শেয়ার করতে হবে। যার প্রোফাইলের লাইক-শেয়ার ও কমেন্ট বেশি থাকবে তিনি বিজয়ী হিসেবে পাবেন নগদ ব্র্যান্ডেড গিফট বক্স; যেখানে থাকবে স্মার্টওয়াচ, মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ড।

পাশাপাশি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে থাকবে মেগা কুইজ আয়োজন। ফাইনালের দিন তিনটি পৃথক কুইজেই সঠিক উত্তরদাতার মধ্যে যার হ্যাশট্যাসহ শেয়ার, লাইক ও কমেন্ট সর্বোচ হবে, তিনিই সৌভাগ্যবান বিজয়ী হিসেবে জাতীয় ফুটবল দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ জামাল ভূঁইয়ার সাথে সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া অন্যান্য বিজয়ীরা পাবেন আকর্ষণীয় উপহার।

রিচার্জে জিতে নিন পিএসফাইভ কুইজ আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও পরিচালনা করবে নগদ। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তারবেশি যোকোনো পরিমাণ টাকা রিচার্জ করে যেকোনো ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী নগদের পক্ষ থেকে বিজয়ীর পছন্দের দেশের জার্সি উপহার পাবেন। যেখানে রয়েছে নিজের নাম ও পছন্দের নম্বর দিয়ে জার্সি উপহার নেওয়ার সুযোগ।

এ ছাড়া রিচার্জ ক্যাম্পেইনে অংশ নেওয়া তিনজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবেন ভিডিও গেম কনসোল পিএসফাইভ।

এ বিষয়ে নগদের হেড অফ মার্কেটিং হেরাস উদ্দীন মুহাম্মদ মেহেদী সাজ্জাদ বলেন, “বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। কুইজ, রিচার্জ অফার এবং সরাসরি সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য আমরা একটি আনন্দময় আয়োজন নিয়ে এসেছি। আমরা আশা করি সবসময়ের মতো এবারও নগদের গ্রাহকেরা আনন্দ নিয়ে খেলা উপভোগ করবেন এবং নগদের সাথেই থাকবেন।”

বিশ্বকাপজুড়ে চলা এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের লাখো ফুটবলপ্রেমীকে এক প্ল্যাটফর্মে যুক্ত করতে এবং ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে উৎসবের সমন্বয় ঘটাতে চায় নগদ।

নগদ দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এক মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশনেরও আয়োজন করছে। যেখানে দেশের ২৯টি অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয় কোনো ক্রীড়া ইনফ্লুয়েন্সারের অংশগ্রহণে শিক্ষার্থীদের কাছে ‘কুইজ শো’ এবং এমএনও ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ফুসবল ও প্লেস্টেশন-৫ গেমিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার।

কুইজ ও রিচার্জ ক্যাম্পেইনের শর্তের বিষয়ে আরো বিস্তারিত জানতে নগদের ভেরিফায়েড ফেসবুক পেইজে নজর রাখুন। পাশাপাশি যেকোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য নগদের কলসেন্টারে যোগাযোগ করতে পারেন গ্রাহকেরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:১৮ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে  ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন
ছবি: বিজ্ঞপ্তি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা যখন সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে, তখন ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। হোটেলটি চালু করেছে ‘ফিফা নাইটস অ্যাট ওয়েসিস ‘, যেখানে ভক্তরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত।

হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়েসিস লাউঞ্জ বিশ্বকাপ চলাকালে পরিণত হবে এক প্রাণবন্ত ফুটবল আড্ডাকেন্দ্রে। এখানে অতিথিরা অন্য সমর্থকদের সঙ্গে একসঙ্গে বসে বড় পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন প্রতিটি ম্যাচ। অসাধারণ গোল, শেষ মুহূর্তের নাটকীয় জয় কিংবা স্নায়ুচাপের পেনাল্টি শুটআউট—সবকিছুই উপভোগ করা যাবে প্রাণবন্ত পরিবেশে, সঙ্গে থাকবে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের বিশ্বমানের আতিথেয়তা।

অতিথিরা মাত্র ১,০০০ টাকা নেট মূল্যের এন্ট্রি পাসের মাধ্যমে এই আয়োজনের অংশ হতে পারবেন। পাসের সম্পূর্ণ মূল্য খাবার ও পানীয় ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

বিশ্বকাপের আমেজ আরও বাড়াতে হোটেলটি নিয়ে এসেছে বিশেষ ফিফা - অনুপ্রাণিত মেনু, যেখানে থাকবে সিগনেচার গ্রিল, গুরমে বার্গার, তাজা পিজ্জা, শেয়ারিং প্ল্যাটার, বিভিন্ন স্ন্যাকস এবং সুস্বাদু ডেজার্ট।

রাতের ম্যাচ উপভোগ করতে আগ্রহীদের জন্য রয়েছে বিশেষ, ফিফা স্টেকেশন প্যাকেজ যার মূল্য শুরু ১১,৯৯৯ টাকা থেকে (দুইজনের জন্য)। এই প্যাকেজে থাকছে:
• সকালের নাশতা
• ফিফা নাইটস অ্যাট ওয়েসিস - এ বিনামূল্যে প্রবেশ
• নির্বাচিত ফিফা মেনু আইটেমে ২০% ছাড়
• বিকেল ৪টা পর্যন্ত লেট চেক-আউট সুবিধা

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে Air Astra-এর সঙ্গে যৌথভাবে বিশেষ র্যাফেল ড্র-এর ব্যবস্থা করা হয়েছে। এতে তিনজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন কক্সবাজারে যাওয়া-আসার বিমান টিকিট। এছাড়াও পুরো টুর্নামেন্টজুড়ে থাকবে ম্যাচ প্রেডিকশন প্রতিযোগিতা, ফ্যান চ্যালেঞ্জ,ইনফ্লুয়েন্সার উপস্থিতি এবং ম্যাচ-নাইট সারপ্রাইজ।

এই বিশ্বকাপ মৌসুমে শহরের ফুটবলপ্রেমীরা একত্রিত হোন সেই জায়গায়, যেখানে পুরো শহর বিশ্বকাপ দেখবে একসঙ্গে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০৪ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক ক্লাবের যৌথ উদ্যোগে ১০ ও ১১ জুন ২০২৬ তারিখে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 
পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি, স্পোগোমি টুর্নামেন্ট, গোলটেবিল আলোচনা এবং বিইউএফটি ও চারটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এতে সভাপতিত্ব করেন মনোনিত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রাণ-প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

অন্তরা/

আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন
আলহাজ আব্দুল মোনেম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল মোনেম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আব্দুল মোনেম ২০২০ সালের ৩১ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দেশের অবকাঠামো নির্মাণে তার প্রতিষ্ঠান অনন্য অবদান রেখেছে। নির্মাণ খাতের পাশাপাশি তিনি খাদ্য, পানীয় এবং ওষুধ শিল্পের মতো বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন।

পেশায় প্রকৌশলী আব্দুল মোনেম ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। এই দূরদর্শী উদ্যোক্তা ১৯৫৬ সালে আব্দুল মোনেম লিমিটেড (এএমএল) প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞপ্তি/